মেহেদী আর্ট // একটি সিম্পল মেহেদি ডিজাইন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। আজকে এই মেহেদি ডিজাইন টি তে আমি "কাবিরী" মেহেদী ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে এই মেহেদীটি আমার খুব পছন্দ। এর কালার টা একদম ন্যাচারাল মেহেদীর কালার হয়।
এই ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন তবে আমার কাছে ভালো লেগেছে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না তারপরেও চেষ্টা অব্যাহত রেখে এই ডিজাইনগুলো করে থাকি। আজকের এই ডিজাইন টি আমি কিছুটা ইউনিক করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইনটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
- প্রথমে হাতের মাঝখান বরাবর এক পাশে একটি ছোটো ফুল অঙ্কন করে নিয়েছি।
- পরে ফুলের চারপাশে আরো কিছু ডিজাইন করে দিয়েছি।
- এরপর বড় ফুলের চারপাশে আরো কিছু ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।
- বড় ফুলটির দুই পাশে ছোট ফুল অঙ্কন করে কিছু পাতাও অঙ্কন করে নিয়েছি।
- ফুলের এক পাশ থেকে দুটি দাগ দিয়ে দিয়েছি এবং পরে দাগ গুলোর মধ্যে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।
- পরে দাগ গুলোর একপাশে ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।
- এরপর প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে ডিজাইন করে নিয়েছি।
- আঙ্গুলের ডিজাইন শেষে এভাবে মেহেদি ডিজাইন টি শেষ করি।
হাতের মধ্যে এভাবে যে কোন রকমের ম্যান্ডেলা আঁকলে খুব সুন্দর হয়। বিশেষ করে এই ধরনের নিখুঁত ডিজাইনগুলো আমি খুব পছন্দ করি। সিম্পল মেহেদীর ডিজাইন গুলো হাতের মধ্যে আঁকলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। কে বলেছে আপনি মেহেদী দিতে খুব একটা পারেন না। আমি তো দেখছি অনেক সুন্দর মেহেদির আর্ট করেন আপনি।
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কাবেরী মেহেদির রংটা আমার কাছেও খুবই ভালো লাগে। মেহেদি ডিজাইন টা খুব সুন্দর হয়েছে আমার কাছে দারুন লেগেছে এই ডিজাইনটি।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু চমৎকার একটি মেহেদির ডিজাইন ছিল আজকের মেহেদির ডিজাইন আমার অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর মেহেদীর ডিজাইন গুলো হাতে দিয়ে আমাদের সাথে শেয়ার করেন। যদিও মেহেদির ডিজাইন করতে পারিনা। তবে আপনাদের ডিজাইন গুলো দেখলে বেশ ভালোই লাগে।
আমার মেহেদি ডিজাইনগুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়াও! দারুণ একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন আপু। দেখে সত্যিই খুব ভালো লাগলো। এই ধরনের মেহেদী ডিজাইন হাতে বেশ মানায়। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আশা করি সামনেও আরো সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছে মেহেদী দিতে খুবই ভালো লাগে ।আমি বিভিন্ন অনুষ্ঠানে অথবা ঈদ এলে হাতে মেহেদি দিতে পছন্দ করি। আপনি অনেক সুন্দরভাবে একটি মেহেদি ডিজাইন হাতে দিয়েছেন আপনার হাতে দেওয়া মেহেদী ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে ।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন হাতের মধ্যে। মেহেদির ডিজাইন আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। অনেক বেশি নিখুঁত ছিল আপনার করা মেহেদির ডিজাইন আর্ট। আমার মনে হচ্ছে ধোয়ার পরে অনেক বেশি সুন্দর লেগেছিল এই ডিজাইন টা এবং খুব সুন্দর করে ফুটে উঠেছিল। আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো সম্পূর্ণ ডিজাইন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাবেরী মেহেদি আমারও ব্যক্তিগতভাবে পছন্দ। আসলে এর রংটা একদম ন্যাচারাল। আপনার তৈরিকৃত এই
মেহেদির ডিজাইনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। সিম্পল হলেও দেখতে বেশ সুন্দর।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে মেহেদী আর্ট করেছেন। তবে এসব মেহেদী আর্ট গুলো করতে সময় লাগে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আজকে আপনি মেহেদী আর্ট সত্যি অসাধারণ হয়েছে। বিশেষ করে ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। অনেক সুন্দর করে মেহেদী আর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন এ আর্ট গুলো করতে অনেক সময় লাগলেও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
খুবই সুন্দর মেহেদি ডিজাইন করেছেন। এই মেহেদি ডিজাইনটি আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর লাগছে বিশেষ করে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।