মেহেদি ডিজাইন/ মেহেদি দিয়ে হাতের মধ্যে একটি সিম্পল ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। আজকে এই মেহেদি ডিজাইন টি তে আমি "কাবিরী" মেহেদী ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে এই মেহেদীটি আমার খুব পছন্দ। এর কালার টা একদম ন্যাচারাল মেহেদীর কালার হয়। আর মেহেদির রংটা ও অনেকদিন থাকে। প্রথম দিকে এই মেহেদী টির রং একদম হালকা থাকে। প্রায় একদিন পর খুব সুন্দর রং হয়।

যদিও আমি খুব একটা ভালো করে মেহেদি দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। আজকেও আবার নতুন একটি মেহেদির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদিও এই ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন কিন্তু আমার এই ডিজাইন করতে অনেক সময় লেগে গিয়েছে। আসলে সেভাবে সব সময় করা হয় না যার কারণে অনেক সময় লেগে যায়। তারপরেও চেষ্টা অব্যাহত রেখে এই ডিজাইনগুলো করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইনটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20230516-WA0004.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি কাবিরী মেহেদীটি নিয়ে এর পিনটি খুলে নিলাম। তারপর আমি আমার বাম হাতে মেহেদীটি নিয়ে ডান হাতের কব্জির মধ্যে কিছু ডিজাইন দিয়ে নিলাম।

IMG-20230516-WA0009.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর কব্জির উপরের অংশে আরো কিছু ডিজাইন দিয়ে এই ডিজাইনটিকে একটু বড় করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG-20230516-WA0001.jpg

IMG-20230516-WA0008.jpg

তৃতীয় ধাপ
  • এরপর আমি আমার পাঁচটা আঙ্গুলের উপর থেকে মেহেদি দিয়ে একই রকম ডিজাইন দিয়ে নিলাম। তারপর সর্বকনিষ্ঠ আঙ্গুলের নিচের অংশে আর একটি ডিজাইন করে নিলাম।

IMG-20230516-WA0006.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি আবারো আমার সর্ব কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে ডিজাইনটি আগে করেছিলাম তার উপরে আরো বেশ কিছু ডিজাইন করে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG-20230516-WA0007.jpg

চূড়ান্ত ধাপ
  • এখন আমার মেহেদি ডিজাইন টি সম্পূর্ণভাবে মেহেদি দিয়ে তৈরি করা সম্পন্ন হয়ে গিয়েছে, তাই আমি পুরো হাতের চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরলাম।

IMG-20230516-WA0005.jpg

এই ছিলো আমার আজকের মেহেদি আর্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 3 years ago 

আপনার কাছে সিম্পল হলেও আমার কাছে অসাধারণ একটি মেহেদি ডিজাইন ৷ দেখতে সত্যি অসাধারণ ছিল ৷ সর্বোপরি ভাবছি আমার বিয়ের সময়ে আপনা কে দাওয়াত দিব ৷ আপনি শুধু মেহেদি ডিজাইন আর্ট করে দিবেন আমার হাতে ৷ হিহিহিহিহ!!!!
যা হোক অনেক ভালো লাগলো ডিজাইন আর্ট দেখে ৷

 3 years ago 

ভালোই হলো আপনার বিয়ের অগ্রিম দাওয়াত পেলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি খুবই সুন্দর মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করেছেন নিজের হাতের মধ্যে। এরকম মেহেদির ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। কাবেরী মেহেদি‌তে এমনিতে সাথে সাথে রং না হলেও এক দুই দিন পরে কিন্তু খুবই সুন্দর রং হয়। সিম্পল মেহেদির ডিজাইন হাতের মধ্যে অঙ্কন করলে কিন্তু ডিজাইন টা একটু সুন্দরভাবে ফুটে উঠে। যেহেতু আপনি এই বিষয়ে খুবই কম দক্ষ তাই আপনার অনেক সময় লেগেছিল এটি অংকন করতে দেখে বুঝতে পারছি। বেশ ভালো ছিল বলতে হচ্ছে।

 3 years ago 

মেহেদি ডিজাইনগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করেও পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সিম্পল মেহেদী ডিজাইনগুলো হয়েছে হাতে অনেক সুন্দর দেখায় এটা আপনার ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সিম্পল মেহেদি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে মেহেদির ডিজাইন আর্ট করেছেন আপু। তবে সময় নিয়ে আমি এখন আর্ট করতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে করে হাতে মেহেদি লাগাতে। যাই হোক দেখি সময় করে পারি কিনা, ধন্যবাদ আপু।

 3 years ago 

চেষ্টা করলে এরকম আপনিও মেহেদি লাগাতে পারবেন আশা করি । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কাবেরি মাহেদীর রং আসলেই বেশ সুন্দর। আমিও ব্যবহার করি। আপনার মেহেদীর ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। ধাপগুলোও বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন ।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছেলে হিসেবে মেহেদি তেমন একটা পরা হয় না। তবে এইবারে ঈদে আমার ওয়াইফ আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল। আপনার মেহেদির ডিজাইনটি খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ডিজাইন টা সিম্পল হলেও কিন্তু আপনার হাতে অনেক সুন্দর লাগছে ৷ আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ডিজাইন টি ৷ অনেক সুন্দর ভাবে ধাপ গুলো শেয়ার করেছেন ৷ মনে হচ্ছে এখন আমিও চাইলে কাউকে এই ডিজাইন টা করে দিতে পারবো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি ও অনেক আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মেহেদি দিয়ে হাতের মধ্যে একটি সিম্পল ডিজাইন তৈরি। মেহেদির ডিজাইন দেখতে আসলে বেশ ভালো লাগছে। এত সুন্দর ভাবে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপনার মেহেদী ডিজাইন বরাবরই আমার খুব ভালো লাগে আপু। আজকের মেহেদী ডিজাইনটি সিম্পল হলেও দেখতে দারুণ লাগছে। কাবিরী মেহেদীর কালার তো ন্যাচারাল মেহেদীর মতোই লাগছে। যাইহোক সামনে আরো অনেক মেহেদী ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করব সামনের দিকে আরো মেহেদি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লাগে জেনে আমিও খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38