ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ডাই প্রোজেক্ট শেয়ার করছি। আজকে ক্লে দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছি। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে আর এগুলো তৈরি করা ও খুব একটা কঠিন নয়। আজকে আমি ক্লে দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। এর আগেও ক্লে দিয়ে কয়েকটা জিনিস তৈরি করে শেয়ার করেছিলাম। তবে ওয়ালমেট কখনো তৈরি করা হয়নি। তৈরি করার পর আমার নিজের কাছেও খুবই সুন্দর লেগেছে এইটা। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে এটা। আশা করছি আপনাদের কাছেও এটি ভালো লাগবে।

ওয়ালমেট এর সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240524-WA0044.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
  • রঙিন কাগজ
  • কটন বাড
ধাপ - ১
  • প্রথমে আমি একটি কালো রঙের কাগজ গোল করে কেটে নিয়েছি।

IMG-20240524-WA0025.jpg

ধাপ - ২
  • তারপর আমি সেই কালো রঙের কাগজের উপর কটন বাড দিয়ে একটি ঘর তৈরি করে নিয়েছি। ঘরের দরজা এবং উপরের অংশে রঙিন কাগজ দিয়ে দিয়েছি।

IMG-20240524-WA0042.jpg

ধাপ - ৩
  • তারপর ঘরের উপরে বিভিন্ন রঙের ক্লে দিয়ে ছোট ছোট বেলুনের মতো তৈরি করে নিলাম। তারপর সেগুলো কাগজের উপর বসিয়ে দিলাম।

IMG-20240524-WA0050.jpg

ধাপ - ৪
  • এভাবে বিভিন্ন কালারের ক্লে দিয়ে তৈরি করা বেলুন গুলো ঘরের উপরে দিয়ে দিলাম।

IMG-20240524-WA0043.jpg

ধাপ - ৫
  • এরপর বেলুনগুলোর নিচে সাদা ক্লে দিয়ে দড়ির মতো করে তৈরি করে নিলাম। এবং বাকি জায়গা গুলোতে ক্লে দিয়ে ছোট ছোট আরো কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20240524-WA0045.jpg

এভাবেই ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে নিলাম

IMG-20240524-WA0048.jpg

IMG-20240524-WA0049.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বিশেষ করে আমার কাছে কালো রঙের কাগজের উপর কটন বাড দিয়ে ঘর তৈরি করে নেওয়ার প্রক্রিয়াটা বেশি ভালো লেগেছে। দারুন এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কটন বাড,রঙিন কাগজ ও ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করলেন আপু।কটন বাডের ঘরটি আর ক্লে দিয়ে নানা রঙের বেলুন দেখতে ভীষণ ভালো লাগছে। আপনি খুব সুন্দরভাবে ওয়ালমেটটি তুলে ধরেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার আজকের এই ডাই পোস্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগলো। বেশ দারুণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ফিনিশিং দিয়েছেন। আপনার এই পোস্ট দেখার পাশাপাশি আমিও ধারণ পেলাম।

 2 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করলে সেটা দেখতে বেশ সুন্দর লাগে। কটন বাড দিয়ে বাড়ির যে গঠন টা তৈরি করেছেন এটা বেশ সুন্দর ছিল। এবং উপরে ক্লে এর ব‍্যবহার টাও ভালো করেছেন। দারুণ ছিল আপনার ওয়ালমেট টা। অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ওয়ালমেট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানালে খুব সুন্দর লাগে দেখতে। আপনি আজকে ক্লে, কটন এবং রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঘরের ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে উপরের বেলুনগুলো দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। দেয়ালে টানালে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

ওয়াও আপনি ক্লে দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন। আপনার তৈরি করা ক্লে দিয়ে ওয়ালমেট টি দেখে মুগ্ধ হলাম আপু। এই ওয়ালমেট টি ঘরে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজ ও ক্লে দিয়ে দারুন ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে বেশি ভালো লাগে। ভিন্ন ধরনের একটি ওয়ালমেট আজ আপনি তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39