প্রিয়তমা সিনেমা দেখার অনুভূতি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হেলো বন্ধুরা


couple-560783_1920.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে৷ আমার আজকের ব্লগে থাকছে প্রিয়তমা সিনেমা দেখার অনুভূতি তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ আশা করি ভাল লাগবে আপনাদের।


প্রিয়তমা এবার ঈদে মুক্তি পাওয়া সব থেকে জনপ্রিয় একটা সিনেমা বলতে গেলে সাকিব খানের এ যাবত কালের সেরা একটা সিনেমা।আর ইধিকা পল তার প্রথম সিনেমা হিসাবে অসাধারণ করেছে এবং সেরা সিনেমা হয়ে থাকবে এটা।আসলে আমি হলে গিয়ে দুইবার সিনেমা দেখেছি দুই বছর আগে অভিজ্ঞতা অনেক খারাপ তাই আর কখুনো যায়নি৷ ভাল চেয়ার নেই ভাল পরিবেশ না এর মধ্যে বসে সিনেমা দেখা খুব কষ্টকর সিনেমা হলো মানুষকে ইন্টারটেইন করার জন্য উল্টো যদি খারাপ লাগায়ে ফেলে তাহলে তো সমস্যা ।


আমাদের কুষ্টিয়াতে একটা সিনেপ্লেক্সে দেখেছিলাম কুষ্টিয়ার পেজে সেটাও নরভরে বলা চল শুনেছি সেখানে এমনি বসার চেয়ার এলোপাথারি ভাবে ছড়ানো।তাই আর সেখানেও যায়নি দেখতে এতো নাম শুনতেছি এই সিনেমাটার ভাবলাম দেখতেই হবে কিভাবে যে দেখবো কোথাও আবার লিংক খুজেও পেলাম না।কিছুদিন আগে নিউজফিডটা দেখতে দেখতে হঠাৎ চোখে পরলো এই সিনেমার পরিচালকের একটা পোস্ট।সেখানে তিনি বলেছেন বাইস্কোপে মাত্র ১৮ টাকায় দেখতে পাওয়া যাবে সিনেমা।


খবর টা শুনে তো আমি সেই খুশি দ্রুত বিকাসে ব্যালান্স চেক করে দেখি ২-৩ টাকা কম তাই আমার এক বন্ধুর থেকে ধার নিয়ে আগে প্যাক টা কিনলাম এরপরে বাধলো সমস্যা ল্যাপটপ এ ওপেন হচ্ছে না কিন্তু মোবাইলে ওপেন হচ্ছিলো আমি ভাবলাম হয়তোবা শুধু মোবাইলের জন্য।আসলে নেটওয়ার্ক এর সমস্যার কারনে লোডিং হচ্ছিলো না এরপরে সেদিন সারা রাত দুই বার সিনেমা টা দেখেছি দেখে শেষে সত্যি চোখে পানি এসে গেছিলো আমার এই দিয়ে দুবার আমি সিনেমা দেখে কেদেছি একবার প্রয়াত নায়ক মান্না সাহেব এর আম্মাজান দেখে আর এবার সাকিব খানের প্রিয়তমা দেখে। আপনাদের মাঝে খুব দ্রুত এই সিনেমার একটা রিভিউ নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে।



পোস্টের বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মুভিটির এড অনেক দেখেছিলাম। তবে মুভিটা এখনো দেখা হয়নি। আপনার অনুভূতি পড়ে বোঝা যাচ্ছে ছবিটি খুবই সুন্দর হয়েছে। আশা করছি খুব শীঘ্রই মুভিটি দেখে নেব। ধন্যবাদ ভাই ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমিও মুভিটি অনেক অ্যাড এবং গান শুনেছি ভাইয়া। তবে এখনো মুভিটি দেখা হয়নি। তবে যারা যারা দেখেছে তাদের কাছ থেকে শুনেছি মুভিটি আসলেই অনেক সুন্দর । আজ আপনার পোস্টের মাধ্যমে মন্তব্য শুনে ইচ্ছে করছে একবার দেখতে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মাত্র ১৮ টাকাই বাইস্কোপ থেকে দেখে নিন।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65642.15
ETH 1719.47
USDT 1.00
SBD 0.42