শুরু হয়েছে "রেমাল" (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🙏

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

1000012396.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে ফ্রিজের পানি খাওয়ার কারনে।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি পোস্ট।


দীর্ঘদিন তাপদ্রাহর পরে গত কাল থেকে দেশের পরিস্থিতি যদিও কিছুটা ঠান্ডা হয়েছে তবে এর মাঝে একটা খারাপ খবর হলো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভারত এবং বাংলাদেশ দুই দেশেই বেশ ভালোভাবে আঘাত হানবে এমনটাই জানা গেছে।সকাল থেকেই রেমাল এর প্রভাব দেখা পাচ্ছি।অন্যদিন সকালে উঠলে দেখি সূর্য মামা মাথার উপর আর আজ সূর্য মামার দেখায় পেলাম না।


সকাল থেকেই আকাশ থম মেরে আছে কোনো সারা শব্দ নেই চুপচাপ, আর বাতাস বইছে বেশ ভালোই। নদীর পারে গেলে এগুলো ভালো বোঝা যায়।ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ হতে পারে ১২০+ কিলো ঘন্টায়।যা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়। ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বেশ ভালোই।এই ঘূর্ণিঝড় এর প্রভাবে সারাদিন একদম রোদ্রের দেখা নাই।সেই সাথে তো বাতাস আর বৃষ্টি আছেই।


বিশেষ করে উপকূল অঞ্চলের মানুষের বেশি সমস্যা তাদের একটু থেকে একটু হলেই একদম তলিয়ে যায় জলোচ্ছ্বাস এর কারণে।আজ নিউজে দেখলাম পটুয়াখালী, পীরোজপুর,বরিশাল বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে জানিনা ঝর এর সময় কি হবে।

বন্ধুরা আমাদের সবাইকে নিরাপদ স্থানে থাকা নিজ নিজ দায়িত্ব এবং অন্যান্য সকল কে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া আপনার দায়িত্ব। আমার বাংলা ব্লগের সবাইকে অনুরোধ সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকবেন এবং অন্য কে সাবধানে থাকার পরামর্শ দিবেন।আশা করি ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কুমে যাবে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ আমি একদিন ওয়্যাইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফার হবো এবং সেই লক্ষ্যেই আমি এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমরা যারা উপকূল থেকে অনেক দূরে থাকি তারা হয়তো এই বৃষ্টিতে শান্তি অনুভব করছে। কয়েকদিনের অনেক গরমে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কিন্তু উপকূল এলাকার লোকজনের কথা চিন্তা করলেই খারাপ লাগছে। তাদের বাড়িঘরের কি অবস্থা হবে তার কোন ঠিক ঠিকানা নেই। বেশ ভালোভাবে আঘাত হেনেছে দেখলাম। যাই হোক উপকূলের লোকজন গুলো ভালো থাকুক সেই দোয়াই করি।

 2 years ago 

জী আপু গ্রাম গুলো প্লাবিত হয়েছে খুব খারাল ব্যাপার।

 2 years ago 

প্রচন্ড ঝড় সৃষ্টি হয়েছে ভোর রাত থেকে। এখন পর্যন্ত রিমালের তাণ্ডব থামে নাই। তবে দেশের মানুষ বেশির ভাগ প্রত্যাশা করেছিল বেশি বৃষ্টি হোক। ঝড় কেউ কখনো প্রত্যাশা করে না। তবুও আবহাওয়া শীতল হয়েছে এতে আমরা অনেক খুশি। কারণ প্রচন্ড গরম উপেক্ষা করেছি, একটু শীতল বাতাসের আশায়। তবে এখন সকল পরিবেশ ঠান্ডা।

 2 years ago 

জী ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জী ভাইয়া ঘূর্ণিজড় রেমালের তান্ডব গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে ঢাকার দিকেও প্রচুর বাতাস আর সারাদিন বৃষ্টি হচ্ছে। এভাবে যদি গরমটা কমে যায়,তাহলেই ভালো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42