এসো নিজে করি- মা দিবস এ আমার শ্রদ্ধাঞ্জলি

in আমার বাংলা ব্লগ2 years ago

|| আজ ১২ মে, ২০২৪। রোজ: রবিবার ||



হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজ আবারো হাজির হলাম একটি নতুন পোষ্ট নিয়ে৷ আজ তো ভীষণ বিশেষ একটি দিন, মা দিবস। তাই ভাবলাম মা দিবসকে কেন্দ্র করেই কিছু করি। কিন্তু কি করা যায় মাথায় আসছিল না। আমি ডাই পোস্ট তো খুব একটা পারি না। তাই ভাবলাম একটি অন্যরকম আর্ট চেষ্টা করি।এখন তো সময়ের অভাবে, পরিস্থিতির চাপে অনেকদিন কোন রকম আর্ট করা হয়ে উঠে না! তাই মা এর ক্যালিগ্রাফি করার চেষ্টা করলাম। জানি না আসলে কেমন হলো, শেষ করার পর নিজেই কিছুটা কনফিউজড যে আদৌ কেমন কতদূর কি হলো। তবুও করেছি যখন, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের পোষ্ট টি দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।





উপকরণ



  • ড্র‍য়িং বুক
  • রাবার
  • পেন্সিল
  • কালো জেল পেন


প্রথমেই আমি পেন্সিল আর কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে তার মাঝে মা লিখে নিলাম।


এবারে আমি আস্তে ধীরে এক দিক থেকে ডিজাইন গুলো করে নিবো। আমি আসলে কলকে টাইপ ডিজাইন করতে চেয়েছিলাম। আমার প্রথম বার এমন ডিজাইন এর চেষ্টা করেছি। নিচের ছবিগুলো ধাপে ধাপে শেয়ার করলাম। আশা করি আপনারা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে ডিজাইনের ডিটেইলস তো ওভাবে বলা যায় না। আমার মাথায় যেমন ডিজাইন এসেছে, ওভাবে আমি ক্যালিগ্রাফি টি করেছি। ডিজাইন করার সময় আমার মাথায় ফুল, লতা-পাতা আর কলকেই ছিলো। মায়েরা যেন তার সন্তানদের জীবনটা ফুলের মতোই শুভ্র- সুন্দর করার চেষ্টা করে যায়, পাতার মতোন সজীবতায় ভরএ দেয়ার চেষ্টা করে যায় সারা জীবন ধরেই। তাই ই আমি এগুলোই ব্যবহার করেই মা শব্দটি লিখে আজকের বিশেষ দিনে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।



একই ভাবে আমি এবার সম্পূর্ণ লেখাটিই ডিজাইন করে নিলাম। সম্পূর্ণ লেখাটি ডিজাইন হয়ে গেলে রাবার দিয়ে পেন্সিলের অংশটুকু মুছে পরিষ্কার করে নিচে নিজের সিগনেচার করে নিলাম।




ফাইনাল লুক



এই ছিলো আমার আজকের আয়োজন। আশা করি খুব দ্রুত অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সেই শুভকামনা রইলো।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মা দিবসকে কেন্দ্র করে চমৎকার একটি আর্ট করেছেন আপনি। আর্ট টি মান্ডেলা আর্ট গুলোর মতই হয়েছে। মা লেখাটিকে দারুন ভাবে সাজিয়েছেন আপনি। ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে আপু। মা দিবসকে কেন্দ্র করে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুরু তে আল্পনা স্টাইলেই করার ইচ্ছে ছিল। কিন্তু প্রথম বারের মতো চেষ্টা বলে না আলপনা হয়েছে, না ম্যান্ডেলা।

 2 years ago 

মাকে ভালবাসা বা সম্মান দেখানোর জন্য নির্দিষ্ট কোনো দিন নেই মাকে প্রতিটি দিনই ভালবাসা যায়।তবে একটা স্পেশাল ভাবে কিছু করা উচিত।আর মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্পেশাল হোয়।দারুন শ্রদ্ধাঞ্জলি বানিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 2 years ago 

ভালো থাকুক পৃথিবীর সকল মা। সন্তানেরা যেন মায়েদের সঠিক মর্যাদা দেয় সেটাই কাম্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মা দিবসকে ঘিরে আপনি সুন্দর একটি আর্ট করেছেন ।আসলে এ ধরনের ফুল লতাপাতা দিয়ে যে কোন কিছু তৈরি করলে ভালোলাগে । ক্যালিগ্রাফি তো আমার কাছে ভালোই লাগে । তা ঠিকই বলেছেন মায়েরা যেমন বাচ্চাদের জীবন ফুলের মত করে গড়ে তুলে ঠিক তেমনি আপনি ফুলের মত সুন্দর একটি মা এঁকে ফেলেছেন খুব ভালো লাগলো ।

 2 years ago 

আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনার মতামত পেয়ে ভীষণ ভালো লাগলো। ভালোবাসা নিবেন আপু 🌹

 2 years ago 

"মা কথাটি ছোট অতি জেনো কিন্তু ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। " মা দিবসকে শ্রদ্ধা জানিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে। মা লেখাটি দেখে মনটা জুড়িয়ে গেল।

 2 years ago 

ছোটবেলায় পড়া মা কে নিয়ে দারুণ একটি কবিতা ছিল এটি৷ একবার পড়ার পর কিছুতেই ভুলি নি। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

কে বলেছে আপনি ডাই পোস্ট পারেন না?? আপনি তো চমৎকার আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সুন্দর নিখুঁত আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

আমি আমার দিক থেকে চেষ্টা করেছি মাত্র ভাই। আপনার ভালো লেগেছে, জেনে ভীষণ খুশি হলাম। আপনার দারুণ মতামতের জন্য ধন্যবাদ ভাই 😍

 2 years ago 

প্রথমেই আপনাকে মা দিবসের শুভেচ্ছা যদিও দেড়ি হয়ে গেলো। মা এর ক্যালিগ্রাফি আর্ট দেখতে অসাধারন লাগতেছে। অনেক দিন পরে যে কোন কাজ করলে নিজের কাছে ঝামেলা মনে হয়। তার পরে ও সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ভালো থাকুক পৃথিবীর সকল মা এটাই কাম্য ভাই। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু মাঝেমধ্যে ডাই পোস্ট গুলো তৈরি করার চেষ্টা করবেন। এগুলো কিছু দিন করলে শিখে ফেলা যায়। যাই হোক ব্যস্ততার জন্য অনেকদিন আমারও আর্ট করা হয় না। মা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি আর্টের আইডিয়া বের করেছেন। আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ভিতরের ডিজাইনগুলো খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনার পরামর্শ অনুযায়ী চেষ্টা করবো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহ দেয়ার জন্য। ভালোবাসা নিবেন 🌹❤️

 2 years ago 

মা দিবস উপলক্ষে আপনি এত সুন্দর একটা আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো দিদি। মায়ের এই ক্যালোগ্রাফি আর্টটি অনেক সুন্দর হয়েছে, যেটা দেখতেও খুব ভালো লাগতেছে। ক্যালোগ্রাফি আর্টটি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখেই জাস্ট মুগ্ধ হয়েছি প্রথমে। আপনি নিশ্চয় ই খুব নিখুঁতভাবে এবং সময় নিয়ে এই ক্যালোগ্রাফি আর্টটি করেছেন। পুরো লেখাটা এত সুন্দর হয়েছে যে দেখেই তো মনোমুগ্ধকর লাগতেছে। আপনার করা এই আর্ট কিন্তু কেউ চাইলে সহজে অংকন করে নিতে পারবে।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38