আর্ট :- ক্যানভাসে বৃষ্টির দিনের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

20240729_102856.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বৃষ্টির দিনের দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে পেইন্টিং করতে বসলে অনেক চিন্তাভাবনা করে করতে হয়। তবে অনেক চিন্তা ভাবনা করে বের করলাম একটা বৃষ্টির দিনের পেইন্টিং করি। আসলে যেহেতু এখন বৃষ্টির দিন চলছে তাই জন্য এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তাছাড়া ক্যানভাসে যেকোনো দৃশ্য পেইন্টিং না করলে ভালো লাগে না দেখতে। তবে আজকের দৃশ্যটা একটু ভিন্ন রকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমি বারান্দায় বসে একটা মেয়ের বৃষ্টির দৃশ্য উপভোগ করা, এমনকি সাথে গিটার নিয়ে বসার একটা মুহূর্ত দেওয়ার চেষ্টা করলাম। আসলে এরকম দৃশ্যগুলো বাস্তবিকভাবে অনুভব করলেও ভীষণ ভালো লাগে। তবে পুরো পেইন্টিংটা করার পর আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20240729_102922.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস
• অ্যাক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি দুই পাশের অংশে আকাশী কালার এবং মাঝখানের অংশের সাদা রং দিয়ে মিশিয়ে রং করে নিলাম।

20240725_170111.jpg

ধাপ - ২ :

এরপর দুই পাশে সবুজ কালার দিয়ে একটু হালকা করে রং করে নিলাম।

20240725_170134.jpg

ধাপ - ৩ :

এরপর আমি নিচের পুরো অংশটায় গারো কফি কালার দিয়ে রং করে নিলাম।

20240725_170159.jpg

ধাপ - ৪ :

এরপর মাঝখানের নিচের অংশে সাদা এবং আকাশী কালার মিশিয়ে রং করে নিলাম। উপরের অংশে সাদা কালার দিয়ে একটু হাইলাইটস করে নিলাম।

20240725_170240.jpg

ধাপ - ৫ :

এরপর আমি নিচের অংশে কালো রং দিয়ে চিকন চিকন দাগ টেনে নিলাম। এর একপাশে বারান্দার লম্বা একটা পিলার এর মত দিয়ে দিলাম।

20240725_170322.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি এক পাশে একটা বড় ফুলদানি এঁকে নিলাম।

20240725_170349.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি বারান্দার এক পাশের অংশে একটা মেয়েকে এঁকে নিলাম। যে সামনের অংশে বসে গিটার হাতে নিয়ে বৃষ্টির উপভোগ করছে।

20240725_170408.jpg

ধাপ - ৮ :

এরপর নিচের অংশে ফুলদানিতে ফুলের মত করে দিয়ে দিলাম। এরপর সামনের অংশে একটা বড় গাছের মত করে কতগুলো পাতা দিয়ে দিলাম।

20240725_170431.jpg

ধাপ - ৯ :

এরপর বিভিন্ন রকমের পাতার মাঝখানে গোলাপী কালারের অনেকগুলো ফুল দিয়ে দিলাম। তার সাথে চিকন যেকোন বৃষ্টির ফোঁটা এঁকে দিলাম।

20240725_170450.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240729_102939.jpg

20240729_102856.jpg

20240729_102922.jpg

20240729_102911.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনের খুব চমৎকার একটা দৃশ্য অংকন করেছেন।আসলে এই ঝুম গুরি গুরি বৃষ্টি আমাদের কারো কাছে ভালো লাগে না কারণ সবার অনেক অসুবিধা হচ্ছে।ধন্যবাদ সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে এত সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করতে পেরে, আমার কাছে তো অনেক আনন্দ লাগতেছে।

 2 years ago 

সত্যি আপু আমি কিন্তু মাঝে মাঝে আপনার এমন সুন্দর সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে যাই। আর আজ তো আপনি বৃ্ষ্টির পেইন্টিং করে একেবারে তাক লাগিয়ে দিলেন সবাই কে। খুব সুন্দর করে আপনি আর্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে যান আপনি, এটা শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

বৃষ্টির দিন উপলক্ষে আপনি কিন্তু খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয়। ক্যানভাসের পেইন্টিং গুলো আরো বেশি ভালো লাগে দেখতে। এগুলো অনেক বেশি বড় হয় তার জন্য অনেক সময় লাগে আঁকতে। যাই হোক খুব ভালো লেগেছে পেইন্টিংটি আমার কাছে।

 2 years ago 

আমার পেইন্টিং সব সময় সুন্দর হয় শুনে ভালো লাগলো।

 2 years ago 

ও মাই গড মাশাল্লাহ্। কিছুব লার ভাষা নেই আপু। শুধু বলবো জাস্ট অসাধারণ। এগিয়ে যান আগামীতে আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। বৃষ্টির দিনের পেইনটিং খুবি সুন্দর করে তৈরী করে আমাদের মুগ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার এই পেইন্টিং অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

বৃষ্টির দিন মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। সুন্দর করে বৃষ্টির প্রকৃতি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু , বৃষ্টির দিন মানেই তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। যেটা দেখলে সবাই মুগ্ধ হয়ে যায়।

 2 years ago 

দারুণ একটা পেইন্টিং করেছেন আপু। এটা এখনকার সময়োপযোগী একটা পেইন্টিং হলো। আর এই সময়টা বেশ ভালোই লাগে আমার।আপনি খুব সুন্দর করে দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন। একটা মেয়ে বসে আছে গিটার হাতে,তার পাশাপাশি বৃষ্টি উপভোগ করছে, সেটা দারুণভাবে ফুটে উঠেছে।এককথায় অসাধারণ একটা পেইন্টিং করেছেন।

 2 years ago 

আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি আপু পেইন্টিং টাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

খুব সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার অসাধারণ এই চিত্র অঙ্কন করতে দেখে। বৃষ্টির দিনের কিছু অনুভূতিতে গড়েছেন আপনার এই রং তুলির চিত্র। এক কথায় অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

আমার অসাধারণ চিত্র অংকন দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

অসাধারণ চমৎকার সুন্দর একটি ক্যানভাসে বৃষ্টির দিনের দৃশ্য পেইন্টিং করেছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি।বৃষ্টির দিনে বারান্দায় গিটার হাতে বসে বৃষ্টি উপভোগ করা মেয়েটিকে ভীষণ চমৎকার সুন্দর লাগছে। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মেয়েটা ভালোভাবেই বৃষ্টির উপভোগ করছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64090.70
ETH 1794.98
USDT 1.00
SBD 0.39