এসো নিজে করি - -- আর্ট পোস্ট 💦 " স্নিগ্ধ চাঁদ রাতে একটি পাখির আর্ট "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।
স্নিগ্ধ চাঁদ রাতে একটি পাখির আর্টঃ
বন্ধুরা,আজ আমি আবার একটি আর্ট নিয়ে হাজির হলাম।এসো নিজে করি এই প্রতিযোগিতায় আমি আজ মোম রঙ দিয়ে স্নিগ্ধ চাঁদ রাতে একটি পাখির আর্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন, আগে দেখি এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল।
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.রঙ পেন্সিল
৩. পেন্সিল
৪.কম্পাস
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে আমি একটি গোল বৃত্ত এঁকে নিলাম।এরপর তার চারপাশে গোলাপী রঙ পেন্সিল দিয়ে এঁকে নিলাম।
ধাপ -- ২
এরপর গোলাপী কালারের উপর বেগুনী কালারের শেড দিয়ে সম্পুর্নটা এঁকে নিলাম।
ধাপ -- ৩
এরপর আমি একটি গাছের ডাল এঁকে সেখানে একটি পাখিও এঁকে নিলাম।
ধাপ -- ৪
এরপর ডাল,পাতা সব এঁকে নিলাম।এভাবে করেই আমার আঁকা শেষ হলো।
ধাপ -- ৫
এরপর আমি আমার নামটি লিখে নিলাম।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| বিষয় | আর্ট |
|---|---|
| ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| ভৌগলিক অবস্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপু আপনি আজকে অনেক সুন্দর একটা আর্ট করেছেন। যেটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লেগেছে। এ ধরনের আর্টগুলো দেখতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। আপনার পুরো আর্ট আমি যত দেখছিলাম তত ভালো লাগছিল আমার কাছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে পুরোটা অঙ্কন করেছেন। কালার কম্বিনেশনটাও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। গাছের ডালে পাখিটা খুব সুন্দর ভাবেই বসে রয়েছে। আর এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগতেছে।
আপু চেষ্টা করে যাচ্ছি।সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি স্নিগ্ধ চাঁদ রাতে একটি পাখির খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। পাখি আর গাছের আর্ট বেশি ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই।
স্নিগ্ধ চাঁদ রাতে এবং পাখির আর্ট খুবই সুন্দর লাগতেছে। চতুর্দিকে রং করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে পোস্টটি সাজিয়ে আমাদের কে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
বর্তমান সময়ে প্রায় অনেকেই সুন্দর সুন্দর অঙ্কন শেয়ার করে যাচ্ছে আমাদের মাঝে, মাঝে মাঝে এই অংকন গুলো দেখে আমি মুগ্ধ হই। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে স্নিগ্ধ চাঁদরাতে একটি পাখির অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। যদিও আমি খুব একটা অঙ্কন পারি না, তবে অন্যের অঙ্কন দেখতে বেশ ভালো লাগে আমার। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটা অংকন তুলে ধরার জন্য।
মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
স্নিগ্ধ চাঁদ রাতে একটি সুন্দর আট করেছেন দেখে সম্পূর্ণটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। গাছের ডালটা অনেক সুন্দর করে অংকন করেছেন, ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর করে অঙ্কন করেছেন যেটা দেখতে সুন্দর লাগতেছে। এখানে দুইটা পাখি দিলে আরো বেশি সুন্দর লাগতো আমার মনে হয়। কারণ জোড়া পাখি দেখতে সুন্দর লাগে অনেক বেশি। নিশ্চয়ই আপনার সময় লেগেছিল এই সুন্দর আর্টটি করতে।
ঠিক বলেছেন, দুটো পাখি দিলে ভালো হতো। ধন্যবাদ ভাইয়া।
স্নিগ্ধ চাঁদ রাতে একটি পাখির আর্ট অসম্ভব সুন্দর হয়েছে। আপনার এধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। পাখি গাছের ডালে বসে থাকার দৃশ্যটা চমৎকার ভাবে ফুটে উঠেছে। তাছাড়া কালার কম্বিনেশনেও দুর্দান্ত ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
এ ধরনের পেইন্টিং দেখতে কার না ভালো লাগে। আপনার এই পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। চাঁদরাতে পাখি বসে থাকার চিত্র অংক কোনটি অসাধারণ লাগছে দেখতে। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা চিত্র অংকন বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।
বাহ আপনি তো বেশ চমৎকার পেইন্টিং করেছেন। পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে খুব সুন্দর করে স্নিগ্ধ চাঁদ রাতে চমৎকার পাখির আর্ট করেছেন। সত্যিই আপনার পাখির আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এবং পাখির আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে। এবং খুব সুন্দর করে স্নিগ্ধ চাঁদ রাতে চমৎকার পাখির আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করলেন।
ভাইয়া চেষ্টা করে যাচ্ছি।অবশ্যই পাশে থাকবেন।