এসো নিজে করি সপ্তাহ(তৃতীয় দিন)ঃঔষধের স্ট্রিপ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ২০ ই চৈত্র, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ৩ এপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

wa1.jpg

wa2.jpg

প্রচন্ড গরম। দেশের বিভিন্ন স্থানে চলছে তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আপাতত এই তাপপ্রবাহ কমার সম্ভবনা কম। অতিরিক্ত গরমের কারণে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ কমে যাওয়ায়, মানুষের অস্বস্তি বেড়েছে। তাই এই গরমে সবাইকে সতর্কভাবে চলাচল করা উচিত। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পেজেক্ট নিয়ে। আমি চেষ্টা করি নিত্য নতুন ডাই প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে। ডাই প্রজেক্ট নিয়ে আমার আজকের উপস্থাপন ওয়ালমেট। আর আজকের এই ডাই প্রজেক্টটি আমার বাংলা ব্লগের আয়োজন DIY Event Week "এসো নিজে করি" সপ্তাহের তৃতীয় দিনের জন্য। ঘরের সৌন্দর্য্য বর্ধণে নিজর হাতে তৈরি এ ধরণের ওয়ালমেট এর জুরি মেলা ভার। তবে এ ধরণের কাজ করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু কাজটি শেষ করার পর খুব ভালো লাগে। ঘরের ওয়ালে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লা্গে। ওয়ালমেটটি তৈরি করার জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি পোস্টার রং,ঔষধের স্ট্রিপ,পুথি সহ আরও কিছু উপকরণ। অনেক কথা হলো বন্ধুরা, চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম আজকের ডাই প্রজেক্টঃ ওয়ালমেট। আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

wa17.jpg

wa7.jpg

১। ঔষধের স্ট্রিপ
২। বিভিন্ন রং এর পোস্টার রং
৩। তুলি
৪।রঙ্গিন কাগজ
৫।গাম
৬।সবুজ রং এর সাইন পেন
৭।ছোট সাদা পুথি
৮।টেবিল ক্যালেন্ডারের মোটা পাতা
৯।কাঁচি

তৈরির ধাপ সমূহ

ধাপ-১

wa6.jpg

wa11.jpg

ঔষধের স্ট্রিপ গুলো বিভিন্ন রং করে কেটে নিয়েছি।

ধাপ-২

wa9.jpg

টেবিল ক্যালেন্ডারের পাতাটিকে ২০X ৯ সেঃ মিঃসাইজ করে দু''টুকরো করে কেটে নিয়েছি।

ধাপ-৩

wa10.jpg

ক্যালেন্ডারের পাতায় উপর সবুজ রংয়ের কাগজ গাম দিয়ে লাগিয়ে, ওয়ালমেট এর ফ্রেম বানিয়ে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৪

wa13.jpg

wa12.jpg

wa15.jpg

wa16.jpg

এবার কাগজের ফ্রেম এর উপর লাল ও হলুদ রং করা ঔষধের স্ট্রিপ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।আর ফুলের মাঝখানে সাদা পুথি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। সবুজ সাইন পেন দিয়ে ফুলের ডাল এঁকে নিয়েছি। এবং সবুজ রং করা ঔষুধের স্ট্রিপ দিয়ে পাতা বানিয়ে নিয়েছি। একইভাবে দু'পিস বানিয়ে নিয়েছি। শেষে দেয়ালে লাগিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার ঔষুধের স্ট্রিপ এর ওয়ালমেট।

উপস্থাপন

wa4.jpg

wa16.jpg

wa5.jpg

বন্ধুরা,আশাকরি আজ আমার তৈরি ডাই প্রজেক্ট ওয়ালমেট আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ডাই আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে, আমার আজকের ওয়ালমেট তৈরির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৩এপ্রিল,,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ওয়ালমেট তৈরি করা সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।ঔষধের স্ট্রিপ দিয়ে ওয়ালমেট তৈরি দিয়ে যে এমন সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় বিষয়টা আমার জানাই ছিল না। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনার ইউনিক এই চিন্তা ধারা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওষুধের স্ট্রিপ দিয়ে অনেক সুন্দরী একটি ওয়ালম্যাট তৈরি করেছেন। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি তৈরি ওয়ালমেট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পরেছে। আর এই গরমে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। যাই হোক আমাদের সাবধানে থাকা উচিত। যাই হোক ঔষধের স্ট্রিপ দিয়ে ওয়ালমেট তৈরি দারুন হয়েছে। বিভিন্ন কালারের স্ট্রিপ ব্যবহার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এধরনের ওয়ালমেট ঘড়ের দেওয়ালে লাগিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

বিভিন্ন রং করে স্ট্রিপগুলো রং করে ওয়ালমেটটি তৈরিতে ব্যবহার করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এ তো দেখছি কমিউনিটির মানুষ কোন কিছুই ফেলবে না। আপনিও দেখছি তাই। অবশেষে ঔষধের খালি প্যাকেট দিয়ে ওয়ালমেট। দারুন ছিল আজকের আইডিয়াটি। বেশ সুন্দর করে পুরো পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফেলে দেয়া জিনিস দিয়ে নতুন কোন কিছু বানানোর মজাই আলাদা আপু।্ধন্যবাদ আপু।

 2 years ago 

আমিও কিছুদিন ধরে ভেবেছি ঔষধের স্ট্রিপ দিয়ে কিছু ডাই শেয়ার করবো।কিন্তু আমার রঙ নেই।তাই করা হয়ে উঠেনি।যদিও রঙ দারাজে অর্ডার করেছি।এখনও এসে পৌঁছায়নি।আজ আপনি খুব চমৎকার ভাবে একটি ওয়ালমেট শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা ওয়ালমেটটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর এই ওয়ালমেটটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও বানিয়ে ফেলুন আমার থেকেও নতুন কিছু। আপনি আরও ভালো বানাতে পারবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার কাজের দক্ষতার প্রশংসা করতে হয়। ওষুধের স্ট্রিপ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন এক কথায় অসাধারণ সুন্দর লেগেছে। দারুন কিছু তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ওষুধের স্ট্রিপ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরিতে ওষুধের স্ট্রিপ গুলো রং করে কেটে নেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39