এসো নিজে করি সপ্তাহ(প্রথম দিন)ঃঔষধের কাপ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ১৮ ই চৈত্র, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ১ এপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

w22.jpg

w25.jpg

বন্ধুরা,দেখতে দেখতে পবিত্র রমজান মাসের রহমত ও মাগফিরাতের ২০ দিন শেষ হয়ে গেল। শুরু হলো নাজাতের ১০ দিন। নাজাত শব্দের অর্থ পরিত্রাণ বা মুক্তি।রমজানের এই শেষ দশ দিন, আল্লাহ তাআলা তাঁর বান্ধাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিয়ে থাকেন।এই সময় ধর্মপ্রাণ মুসলিমের করণীয় হলো, দুনিয়ার সব ধরণের লোভ,লালসা, চাওয়া-পাওয়া, মায়া-মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া।কিন্তু আমরা কয়জন পারি, সমাজ-সংসারের মায়া ত্যাগ করে আল্লাহর প্রেমে বিভোর হতে!! রমজানের প্রকৃত শিক্ষায় আলোকিত হোক মানুষ ও সমাজ।

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পেজেক্ট নিয়ে। আমি চেষ্টা করি নিত্য নতুন ডাই প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে। ডাই প্রজেক্ট নিয়ে আমার আজকের চেষ্টা ওয়াল হ্যাংগিং। আর আজকের এই ডাই প্রজেক্টটি আমার বাংলা ব্লগের আয়োজন DIY Event Week "এসো নিজে করি" সপ্তাহের প্রথম দিনের জন্য। ঘরের সৌন্দর্য্য বর্ধণে নিজ হাতে তৈরি এধরণের ওয়াল হ্যাংগিং এর জুরি মেলা ভার। তবে এ ধরণের কাজ করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু কাজটি শেষ করার পর খুব ভালো লাগে। ঘরের ওয়ালে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লা্গে। ওয়াল হ্যাংগিং তৈরি করার জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি পোস্টার রং,ঔষধের কাপ,পুথি,গ্লাসসহ আরও কিছু উপকরণ। অনেক কথা হলো বন্ধুরা, চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম আজকের ডাই প্রজেক্টঃ ওয়াল হ্যাংগিং। আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

o15.jpg

w19.jpg

w20.jpg

w21.jpg

১। ঔষধ খাওয়ার কাপ
২। বিভিন্ন রং এর পোস্টার রং
৩। বিভিন্ন সাইজের তুলি
৪।লাঠি
৫।গ্লাস বা আয়না
৬।সোনালী রং এর ফিতা
৭।বড় সাদা পুথি
৮।সোনালী রং এর লেস

তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o14.jpg

ঔষধ খাওয়ার কাপগুলো রং করে নিয়েছি।

ধাপ-২

w1.jpg

w4.jpg

w5.jpg

কাপগুলোতে গাম দিয়ে লেইস ও গ্লাস লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

w15.jpg

w17.jpg

w14.jpg

ঔষধের কাপ ছিদ্র করে নিয়েছি।ছিদ্রের মধ্যে সুতা ঢুকিয়ে দিয়েছি এবং একে একে তিনটি করে পুথি ঢুকিয়ে নিয়েছি। একই ভাবে সবগুলো কাপে সুতা ও পুথি ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৪

w18.jpg

w10.jpg

এবার লাঠিটিতে সোনালী রং এর ফিতা প্যাচিয়ে নিয়েছি। সেই লাঠির মধ্যে ঔষধের কাপগুলো বেঁধে নিয়েছি।

ধাপ-৫

w9.jpg

এবার লাঠিকে ঝুলিয়ে রাখার জন্য ফিতা দিয়ে দু'দিকে বেঁধে নিয়েছি। ব্যস তৈরি আমার ঔষধের কাপ দিয়ে বানানো ওয়াল হ্যাংগিন

উপস্থাপন

w23.jpg

w26.jpg

w7.jpg

বন্ধুরা,আশাকরি আজ আমার তৈরি ডাই প্রজেক্টঃ ওয়াল হ্যাংগিং, আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ডাই আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ওয়াল হ্যাংগিং তৈরির ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১ এপ্রিল,,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি ঔষধের কাপ দিয়ে খুবই চমৎকার ভাবে ওয়াল হ্যাংগিং তৈরি করলেন।আপনার তৈরি করা ডাই পোস্টটি দেখতে দারুন লাগছে।আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন আমাদের মাঝে।এ ধরনের হ্যাংগিং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।ধন্যবাদ আপু চমৎকার এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ়ি আপু এ ধরনের হ্যাংগিং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। বানাতে যদিও একটু সময় লাগে । তবে দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার হাতের কাজগুলো আমার সব সময় ভালো লাগে। এত সুন্দর করে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ঔষধের কাপ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরির পদ্ধতি আমার বেশ ভালো লেগেছে। দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

আমার কাজ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

সবাই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমাদের কমিউনিটিতে নতুন নতুন কিছু তৈরি করে শেয়ার করে থাকেন । মাসের প্রথম সপ্তাহ দাদা ডাই ইভেন্টের প্রতিযোগিতা করেছে প্রতি মাসে। আপনি ওষুধের কাপ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন দেখতে দারুন লাগছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডাই ইভেন্ট সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে সবাই বেশ সুন্দর সুন্দর ডাই নিয়ে হাজির হয়েছে। তাই আমিও চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বুঝলাম না বিষয়টা। আজকে কি আপনাদের এসো নিজে করি সপ্তাহ? সবাই দেখি তাক লাগানো পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের পোস্ট দেখে তো মাথা ঘুরেই যাচেছ। ধন্যবাদ এমন সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ়ি আপু প্রতি মাসের ১-৭ তারিখ পর্যন্ত এসো নিজে করি সপ্তাহ। আর তাইতো এই চেস্টা। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ আইডিয়া আপু। এমন ওষুধের কাপ তো কতই থাকে বাসায়। বেশিরভাগ সময়েই তা ফেলে দেয়া হয়। ফেলে না দিয়ে তা দিয়ে এমন চমৎকার রঙিন ডাই ওয়াল হ্যাংগিং বানানোর আইডিয়া টা আমার কাছে আসলেই বেশ ইউনিক লেগেছে। অসাধারণ!

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি আপু সবার বাসাতেই এ ধরনের বিভিন্ন জিনিস থাকে যা আমরা কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার বাংলা ব্লক কমিউনিটিতে বিভিন্ন ধরনের ডাই পোস্ট দেখা যায় যা আমার কাছে বেশ ভালো লাগে। বাংলা ব্লগ কমিউনিটি থেকে মানুষের ক্রিয়েটিভিটি সম্পর্কে অনেক ধারণা লাভ করেছি। ওষুধের ক্যাপ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করেছে দেখছি। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কমিউনিটিতে সবাই বেশ সুন্দর সুন্দর ডাই করে ,যা দেখতে বেশ সুন্দর । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আমি তো আপনার এই পোস্ট দেখে পুরাই অবাক হয়ে গেছি। ঔষধের কাপ দিয়ে যে, এত সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে অজানা থেকে যেত। ঔষধের কাপ দিয়ে অনেক সুন্দর ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38