(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। সব সময় আমি আপনাদের মাঝে কিছু সুন্দর জিনিস তৈরি করে শেয়ার করার চেষ্টা করি। এখন আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। আজকে আমি ক্লে দিয়ে খুব সুন্দর করে সূর্যমুখী ফুল তৈরি করেছি। এবং খুব সুন্দর করে পাতা ফুল এবং গাছ ক্লে দিয়ে তৈরি করলাম। এই ধরনের কিছু তৈরি করতে নিজের কাছে অন্যরকম ভালো লাগে। আশা করি আমার তৈরি করা সূর্যমুখী ফুল আপনাদের অনেক ভালো লাগবে। তবে রঙিন কাগজের পাশাপাশি আমি ক্লে দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করি। ক্লে গুলো নরম এর কারণে কিছু বানাতে একটু অসুবিধা হয়। তারপর ও আমি কিছু বানানোর চেষ্টা করি ধৈর্য ধরে। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240621_174706.jpg

IMG_20240621_174756.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
• বোতলের কাক
• শলা

IMG_20240624_132257.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি ক্লে নিয়ে বোতলের কাকটি ভরাট করে নিলাম। এবং বোতলের কাকের মধ্যে ক্লেগুলো একটু ছিদ্র করে নিলাম।

IMG_20240620_191830.jpg

IMG_20240620_191935.jpg

ধাপ - ২ :

এরপর আমি হালকা কালারের ক্লে দিয়ে কিছু গোল বৃত্ত তৈরি একটি ফুল তৈরি করে নিলাম।

IMG_20240620_193857.jpg

IMG_20240620_193942.jpg

ধাপ - ৩ :

এরপর ফুল গুলোর মাঝখানে কফি কালারের ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করে নিলাম।

IMG_20240620_194005.jpg

IMG_20240620_194537.jpg

ধাপ - ৪ :

এরপর সবুজ কালারের ক্লে দিয়ে শলার মধ্যে লাগিয়ে কিছু লাঠি তৈরি করে নিলাম।।

IMG_20240620_194929.jpg

ধাপ - ৫ :

এরপর আমি ক্লে দিয়ে ফুল তৈরি করা ফুলগুলো লাঠির মধ্যে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240620_195018.jpg

ধাপ - ৬ :

এরপর ক্লে দিয়ে ফুল গুলো বোতলের কাকের মধ্যে এক এক করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240620_195547.jpg

ধাপ - ৭ :

এরপর আমি কিছু পাতা তৈরি করে নিলাম। এবং পাতাগুলো খুব সুন্দর করে ফুলের চারপাশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240620_195854.jpg

IMG_20240620_200720.jpg

শেষ ধাপ :

এভাবে আমি ক্লে দিয়ে খুব সুন্দর করে সূর্যমুখী ফুল তৈরি করে নিলাম। আশাকরি আমার ক্লে দিয়ে তৈরি করা সূর্যমুখী ফুল আপনাদের দেখে অনেক ভালো লাগবে।

IMG_20240621_174717.jpg

IMG_20240621_174753.jpg

IMG_20240621_174706.jpg

IMG_20240621_174756.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে এত কিউট কিউট ফুল তৈরি করেছেন দেখেই তো মুগ্ধ হয়েছি। ক্লে ব্যবহার করে এরকম কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি ভিন্ন কালারের সূর্যমুখী ফুল তৈরি করেছেন। অনেক নিখুঁত ভাবে কাজটা সম্পূর্ণ করেছেন নিশ্চয়ই। কাকের মধ্যে ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে ফুলগুলোকে বসিয়েছেন। যেন মনে হচ্ছে এখান থেকে সুন্দর এই সূর্যমুখী ফুলগুলো ফুটেছে। আপনি সুন্দর করেই সূর্যমুখী ফুল গুলোর সৌন্দর্যকে তুলে ধরেছেন। আপনার নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করতে হচ্ছে।

 2 years ago 

ভাইয়া আপনার প্রশংসা মূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। এই ধরনের মন্তব্য শুনলে কাজ করতে আরো আগ্রহ লাগে।

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকারভাবে সূর্যমুখী ফুল তৈরি করেছেন ভাইয়া। তবে পাপড়িগুলো হলুদ রঙের দিলে দেখতে আরো বেশি ভালো লাগতো। আমিও এভাবে একদিন ফুল তৈরি করেছিলাম। দারুন হয়েছে ভাইয়া আপনার সূর্যমুখী ফুল ও গাছ। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে এতো সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করা যায় তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা সূর্যমুখী ফুল টি প্রশংসনীয়। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ব্যক্তিগতভাবে আমার সূর্যমুখী ফুল তৈরি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করা হলে আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে। সূর্যমুখী ফুল আমি অনেক বেশি পছন্দ করি। আর আপনি ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগছে। বিশেষ করে সূর্যমুখী ফুলের এই কালারটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। ফুলগুলোর উপর অনেক সুন্দর করে ইমোজি তৈরি করেছেন, যেগুলো আরো ভালো লাগতেছে। বোতলের কাকের উপর অনেক সুন্দর করে এটা বসিয়েছেন যার কারণে আরো ভালো লাগতেছে।

 2 years ago 

আপু আমার ক্লে দিয়ে সূর্যমুখী ফুল নিয়ে আপনি অসাধারণ মন্তব্য করেছেন। সত্যি আপু এই ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 2 years ago 

ক্লে দিয়ে খুব চমৎকার ফুল তৈরি করলেন ভাইয়া। ক্লে দিয়ে সবাই নানা রকমের জিনিস তৈরি করছে যা দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে ক্লে দিয়ে ফুল তৈরি করার ধাপগুলো তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেকেই ক্লে দিয়ে অনেকে খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে দেখলে খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস বেশ সুন্দর হয়। আপনার বানানো সূর্য্যমূখি ফুলগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। এটি ঠিক ক্লে দিয়ে কিছু বানালে বেশ সুন্দর হয়।

 2 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে বেশ ভালোই লাগে। তবে ক্লে দিয়ে অনেক সুন্দর করে পাতা এবং ফুল চমৎকারভাবে তৈরি করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে সুন্দর সূর্যমুখী ফুল তৈরি করতে। ভালো লাগলো অসাধারণ মন্তব্য শুনে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে যে কোন কিছু বানালেই চমৎকার লাগে দেখতে এবং খুব সহজেই বানানো সম্ভব হায়।আপনি ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে আজকে সূর্যমুখী ফুল বানিয়েছেন ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো সূর্যমুখী ফুলটি। ধাপে ধাপে ক্লে দিয়ে সূর্যমুখী ফুল বানানোর পদ্ধতি সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ক্লে সূর্যমুখী ফুলের গাছ আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি নিয়ে খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

সূর্যমুখী ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের পোস্ট কখনো তৈরি করিনি। তবে আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। সূর্যমুখী ফুল তৈরির প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাই এই ধরনের পোস্ট তৈরি করলে নিজের কাছেও ভালো লাগবে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39