এসো নিজে করি-"মাটির তৈরি সাপ"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি diy শেয়ার করতে।

এসো নিজে করি -"মাটির তৈরি সাপ"

IMG_20240402_201824.jpg

IMG_20240402_111631.jpg

যেকোনো diy তৈরি করতে ও দেখতে আমার খুবই ভালো লাগে।যদিও সময়ের অভাবে অনেক দিন ধরেই diy তৈরি করা হয় না।তবুও এই সপ্তাহ জুড়ে diy প্রতিযোগিতার সুবাদে একটি নতুন diy নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ তৈরি করলাম "মাটির তৈরি সাপ"। ছোটবেলায় আমরা মাটি দিয়ে কত কিছুই না তৈরি করতাম!পুতুল, হাড়ি ইত্যাদি তৈরি করে খেলা করতাম।সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই হারিয়ে যাচ্ছে।অনেকে তো মাটিতে হাত দিতেই বিরক্ত প্রকাশ করেন।সেই শৈশবকে ফিরিয়ে আনতে আমি একটি সাপ তৈরি করেছি মাটি ও তালের জটার সাহায্যে।আসলে তালের জটাটি সাপের মতোই আকৃতি দেখতে লাগছিলো তাই আইডিয়াটি মাথায় চাপলো।এটা তৈরি করতে যতটা সহজ ভেবেছিলাম মাটিতে হাত দিয়েই ততটাই কঠিনতর হয়ে গেছে আমার কাছে।মাটির সাপ তৈরির পর তো অনেকেই ভয় পেয়ে যাচ্ছিলো এতটা অরিজিনাল লাগছিলো দেখতে। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240402_201836.jpg

IMG_20240402_111739.jpg

■উপকরণসমূহ:

●মাটি
●তালের জটা
●টিনের টুকরো
●জল
●কাজল
●কটনবাড

IMG_20240402_111327.jpg

■পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240402_111338.jpg
প্রথমে আমি একটি তালের বাঁকা জটা নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240402_111420.jpg
এখন নরম মাটি নিয়ে নিলাম কিছু এবং সঙ্গে জল, টিনের টুকরো নিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240402_111435.jpg
এবারে তালের জটার গাঁয়ে মাটি লাগিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240402_111455.jpg
এরপর সাপের মাথা তৈরি করে নিলাম চওড়া করে।

ধাপঃ 5

IMG_20240402_111519.jpg
এবারে সাপের লেজ একটু বাঁকা করে নিলাম।

ধাপঃ 6

IMG_20240402_111554.jpg
এখন আমি হাত দিয়ে সাপের মাথার সেপটি হালকা বাঁকা করে নিলাম।

ধাপঃ 7

IMG_20240402_111613.jpg
এরপর জল দিয়ে সাপের গায়ের সেপ সুন্দর করে তৈরি করে নিলাম।

ধাপঃ 8

IMG_20240402_111652.jpg
তো সুন্দর করে সাপের গায়ে তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20240402_111710.jpg
এখন টিনের টুকরো দিয়ে হালকা ডিজাইন করে নিলাম সাপের গায়ে।

ধাপঃ 10

IMG_20240402_111755.jpg
এবারে হালকা রোদে শুকিয়ে নিলাম এবং সাপের মুখে দুটি শলা আটকে দেব।

ধাপঃ 11

IMG_20240402_162148.jpg
এখন আমি কাজল ও কটনবাড নিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20240402_162202.jpg
এবারে কটনবাড দিয়ে সাপের গায়ে কালার করে নেব।

ধাপঃ 13

IMG_20240402_162404.jpg

IMG_20240402_162630.jpg
তো সাপের গায়ে কালো রঙের কালার করে নেওয়া হয়ে গেছে।

শেষ ধাপঃ

IMG_20240402_162326.jpg
সবশেষে সাপের উল্টো পাশের ছবি তুলে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240402_194737.jpg

IMG_20240402_201836.jpg
তো আমার তৈরি করা হয়ে গেল "মাটির তৈরি সাপ"।এটি তৈরির পর সুন্দর দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের তৈরি diy টি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীDiy- "মাটির তৈরি সাপ"
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর সাপ তৈরি করতে পারেন। সাপটা তৈরি করার পিছনে বেশ সুন্দর পরিশ্রম করেছেন দেখছি। আকৃতি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায় যেমন রোদে শুকাতে দেওয়া এর পিছনে সময়ের ব্যবধান রয়েছে। তবে যাই হোক সব মিলে বেশ সুন্দর ছিল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, একটু পরিশ্রম হয়ে গিয়েছিল।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মাটি দিয়ে খুবই সুন্দর সাপ তৈরি করেছেন। সাপটি একদম হুবহু অরজিনাল হয়েছে। কালার করা কারণে আরো দারুন লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া।

 2 years ago 

প্রথম দেখাতে ভেবেছিলাম এটি একদম সত্যিকারের সাপ। পরে টাইটেল দেখে বুঝলাম মাটি দিয়ে তৈরি করেছেন। কালারটা একদম আসল সাপের মতোই লাগছে দেখতে। সত্যি দিদি দারুন একটা ডাই শেয়ার করলেন আজ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি তো একদম অরজিনাল সাপ নিয়ে এসেছেন। আপনার এই সাপ তৈরি করা দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাটি দিয়ে খুবই দক্ষতার সাথে সাপ তৈরি করেছেন এবং কালারও করলেন, অসাধারণ হয়েছে ডাইটি।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে মাটি দিয়ে সাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে দেখে মনে হয়েছিল সত্যি কারের সাপ। আসলে নিজের অভিজ্ঞতাই কোন কিছু এভাবে তৈরি করতে দেখলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই এটা তৈরি করতে পেরে আমারও ভালো অনুভূত হয়েছিল ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিশ্বাস করেন আপনার সাপটি ভীষণ ভয়ংকর লেগেছে আমার কাছে।মনে হচ্ছে অনেক বিশাক্ত একটি সাপ।আমি বাকি সাপ গুলোর ফটোগ্রাফি আর দেখিনি।এমনকি ফোনেও সাপের উপরে টাস করছি না। গা শিরশির করছে। আপনি বানালেন কিভাবে ভাবছি।সাপটি এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যেন সত্যি একটি জ্যান্ত সাপ।ধাপে ধাপো চমৎকার ভাবে তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি, এতটা ভয়ের কিছু নেই।এটা মাটির তৈরি 😊😊,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলা থেকে এই একটা জিনিস আমি ভীষণ ভয় পাই, সেটা হচ্ছে সাপ। আর আপনি কি না তালের জটা আর মাটি দিয়ে নিজের হাতে এমন একটি সাপ বানিয়ে ফেললেন!! আমি ক্যাপশন আর ছবি দেখে প্রথমে ভেবেছিলাম যে এই পোস্ট টা এড়িয়েই যাই, দেখবো না৷ কিন্তু পরে দেখলাম আপনি বেশ সুন্দর করেই আসলে কাদামাটি দিয়ে ডাই পোস্ট টি তৈরি করেছেন। আসলেই তালের জটাটি দেখতে একদম সাপের মতোই লাগছে। আর আপনিও দারুণ ভাবে সেটিকে আরো সুন্দর করে সাপের লুক দিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এই একটি জিনিসে আমারও ভয় তাই চেষ্টা করছি ভয়কে জয় করার জন্য।ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

মাটি দিয়ে বেশ দারুন একটি সাপ তৈরি করেছেন। দেখতে একদম সাপের মতোই লাগছে। কটন বার্ড ও কাজল দিয়ে খুব সুন্দর ভাবে সাপের গায়ে অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু, আপনাদের মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42