শীতের সকালে মাছ ধরার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

20231203_223820_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজ আমি আপনাদের মাঝে আমার অন্যরকম একটি অনুভূতি শেয়ার করবো ৷ খুবই ভালো লাগার একটি অনুভূতি আমার ৷ আর সেটা হলো শীতের সকালে মাছ ধরার মিষ্টি একটি অনুভূতি ৷ আসলে ছোট থেকেই মাছ ধরতে ভীষণ পছন্দ করি আমি ৷ আমার ভালো লাগার শখ গুলোর মাঝে মাছ ধরা অন্যতম ৷ যদিও আমি মাছ ধরতে পারি নাহ খুব একটা ৷ তবুও মাছ ধরতে যেতে অন্যরকম এক নেশা কাজ করে আমার সব সময় ৷ আমি গ্রামে থাকি তো , তাই ছোট থেকেই মাছ ধরার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ৷ বৃষ্টি হলেই মাছ ধরতে বের হতাম গ্রামের বড় মাঠে ৷ আর এমনিতেও পুকুরে নদীতে মাছ ধরতে নামি সেই ছোট থেকে ৷ ছোটবেলায় নানান ভাবে মাছ ধরতাম ৷ অনেক গল্প এখনো মনে পড়ে ৷ বিশেষ করে গ্রামের ছোট নদীতে মাছ ধরার অনুভূতি গুলো ছিলো চমৎকার ৷ সময়ের সাথে সাথে বদলে গেছে সব ৷ ছোটবেলা টাও অনেক দূরে ফেলে এসেছি ৷ তাই এখন আর আগে মতো মাছ ধরা হয় না ৷ সেই অনুভূতি গুলো এখনো কাজ করে , তবে আগে মতো নেই কিছুই ৷ তাই আগে মতো মাছও ধরা হয় না এখন ৷ যাই হোক , এখনো মাঝে মাঝে মাছ ধরতে বের হোই ৷ তবে সেটা হঠাৎ , আগে মতো নাহ ৷ আগে যেমন বৃষ্টির দিনে প্রায় প্রতিদিনই মাছ ধরতে বের হতাম ৷ কিন্তু এখন হঠাৎই এভাবে মাছ ধরতে বের হোই ৷ যাই হোক , আজ আমি শীতের সকালে মাছ ধরার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷

আজ থেকে বেশ কিছু দিন আগে, শীত কেবল শুরু ৷ কুয়াশাছন্ন সকাল , আমরা ভোর বেলায় মাছ ধরতে বের হয়েছি ৷ আমাদের একটা পুকুর আছে ৷ যেটা বেশ ছোট , তবে প্রচুর মাছ পাওয়া যায় প্রতিবছর সেখানে ৷ এই পুকুরটি রাস্তার সাইডে ছোট একটি ব্রিজের নিচে অবস্থিত ৷ বন্যা শেষে মাঠের যত মাছ আছে সব এই পুকুরে এসে জমা হয় ৷ মাছ ছেড়ে দিতে হয় না আমাদের ৷ মাছ ছেড়ে দিলে বরং সব মাছ পালিয়ে যায় বন্যার পানিতে ৷ এমনিতেই অনেক মাছ জমা হয় ছোট সেই পুকুরটিতে ৷

যাই হোক , পুকুরে পানি অনেকটাই ছিলো ৷ তবে কিছুটা পানি কমেছে কিছু দিন পর ৷ তাই আমরা সেখানের মাছ গুলো ধরার সিদ্ধান্ত নেই ৷ এরপর একদিন ভোরে আমরা মেশিন সহ আরো যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস নিয়ে মাছ ধরতে চলে যাই ৷

তখন সবে মাত্র ভোর হয়েছে ৷ সূর্যটাও তখন ওঠেটনি ৷ কুয়াশাছন্ন সকাল ৷ আমরা সব কিছু নিয়ে পৌঁছে যাই পুকুর পারে ৷ এরপর সব ঠিকঠাক করতে শুরু করে দেই ৷ যদিও শীতটা সেভাবে পরিনি , তবে ভোরের ঠান্ডা বেশ ভালোই ছিলো ৷ ঠান্ডার মাঝে সব ঠিকঠাক করে মেশিন চালু করে দেই ৷ পুকুরের পানি চলে যাচ্ছে ধান ক্ষেতে ধীরে ধীরে ৷ আমরা অপেক্ষায় আছি কখন পুকুরের পানি শেষ হবে ৷ অনেকক্ষণ পর পুকুরের পানি কমে আসে ৷ এরপর আমরা পুকুরে নেমে পড়ি মাছ ধরার জন্য ৷ তখন অবশ্য সূর্য উঠে গেছে , ঠান্ডা নেই তেমন ৷ সূর্যের উষ্ণ আলোয় হালকা কাদা ঠান্ডা পানির মাঝে মাছ ধরতে শুরু করি ৷

প্রচুর মাছ ছিলো ছোট সেই পুকুরে ৷ মাঠের সব মাছ জমে গেছে পুকুরটিতে ৷ মাঠের পানি ধীরে ধীরে শুকিয়ে গেছে আর পুকুরে এসে জমা হয়েছে মাঠের মাছ গুলো ৷ আমি মাছ গুলো ছুতে পারছি কিন্তু ধরতে পারছি না ৷ পুকুরের হালকা পানি ছিলোই ৷ যেটা কাদার সাথে মিশে আছে মেশিন দিয়ে সরা যাচ্ছে না ৷ যাই হোক কম বেশি সব ধরনের মাছ পাওয়া গেছে পুকুরটিতে ৷ বিশেয একটি শিং মাছের কথা ভুলবো না আমি ৷ কয়েক বার হাতের মাঝে লেগে গেছে শিং মাছের কাটা ৷ আর সেটা ছিলো অসহ্যকর ব্যাথার ৷ যাই হোক মাছ ধরা শেয হলে সব মাছ নিয়ে বাড়ি চলে আসি ৷

আমরা কিন্তু অনেক মাছ পেয়েছি ৷ যদিও সব মাছের এবং মাছধরার ফটোগ্রাফি শেয়ার করতে পারিনি ৷ আসলে আমি নিজেই ব্যস্ত ছিলাম মাছ ধরা নিয় ৷ তাই ফটোগ্রাফি গুলো ঠিকঠাক করতে পারনি ৷ কাঁদা মাখা শরীর নিয়ে এই কয়েকটা ফটোগ্রাফি করে ছিলাম ৷ যাই হোক , মাছ গুলো বাড়ি নিয়ে এসে পুকুরে পানিতে প্রথমে ভালোভাবে পরিস্কার করে নিয়েছি ৷ এরপর সেই মাছগুলো ভাগ করে নিয়েছি ৷ আমরা পাঁচ জন ছিলাম ৷ পাঁচজন মিলে মাছ গুলো ধরেছি দেখে পাঁচটি ভাগ করে মাছগুলো ভাগ করে নিয়েছি ৷ কাদামাটি পরিস্কার করে সব মাছ প্রায় বিশ কেজির মতো হয়েছে ৷ এখানে প্রায় সব ধরেন মাছ ছিলো ৷ ছোট মাছ থেকে বড় মাছ , সব ধরনের মাছ কম বেশি পেয়েছি ৷ ছোট মাছের তুলনায় বড় মাছ বেশি ছিলো ৷ যাই হোক-সব মাছের ফটোগ্রাফি শেয়ার করতে পারলে বেশ ভালো লাগতো ৷ আসলে আমি ব্যস্ত না থাকলে ফটোগ্রাফি গুলো ঠিকঠাক করার চেষ্টা করতাম ৷ যাই হোক , বেশ ভালো লেগেছে মাছ ধরতে গিয়ে ৷ প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছিলাম ৷ বিশেষ করে শিং মাছের কাটার অসহ্যকর ব্যাথার কথা ভুলবো না ৷ ছোট বেলাও মাছ ধরতে গিয়ে খেয়েছি এমন অনেক ব্যাথার অসহ্যকর যন্ত্রণা ৷ মনে পড়ে গেল সব অতীতের স্মৃতি ৷ যাই হোক , মাছ গুলো ভাগ করে নেওয়ার পর শেষ হয়ে যায় সেই সুন্দর অনুভূতি ৷

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷


ছবিঃ শীতর সকাল মাছ ধরার অনুভূতি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 0 3 Dec , 2023


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

দারুন লাগলো আপনার মাছ ধরার অনুভূতি মেশানো পোস্টটি পড়ে। সত্যি বলতে ছোটবেলায় আমিও প্রচুর মাছ ধরেছি কিন্তু এখন আর মাছ ধরার কোন সুযোগ নেই। কিন্তু পুরোনো দিনের সেই সময় গুলোর কথা মনে পড়লে সত্যিই খুব আফসোস লাগে। যাই হোক আপনারা অনেক মাছ ধরেছেন দেখলাম সবথেকে বড় ব্যাপার এই দেশীয় মাছ গুলো খেতে অনেক সুস্বাদু। আপনি হাতে বেশ কয়েকবার শিং মাছের কাঁটার গুতো খেয়েছেন জেনে খারাপ লাগলো। আপনার ছবি তোলার হাত অনেক সুন্দর, আজকের তোলা ছবিগুলো কিন্তু বেশ চমৎকার ছিল। যদিও মাছ ধরার আরো বেশ কিছু ছবি তুলতে পারলে ভালো হতো। যাই হোক আপনার মাছ ধরার অনুভূতি মেশানো পোস্টটি দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শীতকালে সকালবেলা কি অপরূপ সুন্দর সময় মুহূর্ত উপভোগ করেছেন। এই সৌন্দর্যময় মুহূর্তের মধ্যে মাছ ধরার অনুভূতি সত্যিই অসাধারণ। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

শীতের সকালে কুয়াশামা দৃশ্য গুলো সত্যি অসাধারণ। এই শীতের সকালে কুয়াশামাখা সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে মাছ ধরার অনুভূতি অনেক ভালো লাগে। আপনার মাছ ধরার অনুভূতি ও ফটোগ্রাফি দেখে আমার মাছ ধরতে খুব ইচ্ছা করলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য জন্য ৷

 3 years ago 

আহ কি আনন্দ হালকা শীতে পুকুর থেকে মাছ ধরেছেন। সবার জীবনেই শৈশবের স্মৃতি বিজড়িত অনেক ঘটনা রয়েছে। সেই স্মৃতি কখনো ভুলার নয়। আপনি মাছ ধরার পাশাপাশি সকালের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও তুলেছেন। আপনারা পাঁচ জন মিলে তো তাহলে বিশ কেজি মাছ ধরেছেন। পুকুরের এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আপনাদের মাছগুলো দেখে তো লোভ লেগে গিয়েছে। আমার ইচ্ছে করছে কিছু নিয়ে আসি। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ছোটবেলায় আমারও মাছ ধরতে অনেক ভালো লাগতো। কিন্তু লাস্ট কবে যে এভাবে মাছ ধরেছি সেটা প্রায় ভুলেই গেছি। যাই হোক আজকে আপনার মাছ ধরার অনুভূতিটা পড়ে বেশ ভালো লাগলো। আপনারা তো দেখছি অনেক মাছ পেয়েছেন সেটার পরিমাণ ছিল কাদামাটি সাফ করার পর ২০ কেজি। যদিও বা ব্যস্ততার কারণে সব ফটোগ্রাফিগুলো করতে পারেননি। আসলে কাদা গায়ে আপনি যেটুকু ফটোগ্রাফি করেছেন এটাই অনেক ‌। যাইহোক ধন্যবাদ আপনাকে আপনাদের মাছ ধরার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago (edited)

তোসুন্দর সকালের ফটোগ্রাফি গুলো সত্যি খুবই ভালো লাগলো।
ছোটবেলায় এরকম ভাবে অনেকবার মাছ ধরেছি। আপনার ফটোগ্রাফি গুলা দেখলে আমারও খুব ছোটবেলার কথা মনে হয়ে গেল।
শেষমেষ অনেকগুলা মাছ খেয়েছেন দেশীয় জাতের এই মাছগুলা খেতেও খুব মজা দেয়।

 3 years ago 

আসলেই মাছ গুলো অনেক মজার ছিলো , বিলের মাছ মজাই হয় ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

ছোটবেলা বড়শি দিয়ে অনেক মাছ ধরেছি। তবে সেগুলো পুকুরে এবং বর্ষার পানিতে মাঠে। কিন্তু নদীতে কখনো মাছ ধরিনি। সকালে ভোরবেলা মাঠের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে ভাই। একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। এইভাবে পানি সেচেও মাছ ধরেছি। আপনারা তো ট‍্যাংরা কৈ সহ বেশ ভালো মাছ পেয়েছেন। এগুলো একেবারে দেশী মাছ এবং অনেক সুস্বাদু্। দেখে বেশ ভালো লাগল ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

দারুন লাগলো ভাইয়া আপনার মাছ ধরার পোস্টটির অনুভূতি গুলো পড়ে। আমিও ভীষন মাছ ধরতে পছন্দ করি।তাও আবার বড়শিতে। সকালের কুয়াশা মাখা সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি বরাবর খুবই ভালো ফটোগ্রাফি করেন।আমার কাছে ভালো লাগে।আজ বেশকিছু দেশীয় ছোট মাছ পেয়েছেন।এই মাছগুলো খেতে ভীষণ মজার হয়।আর শিং মাছের কাঁটার আঘাত সহ্য করার মতো নয়।আপনি আঘাত পেয়েছেন জেনে খারাপ লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59663.25
ETH 1574.23
USDT 1.00
SBD 0.42