এক্রেলিক কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২৫ জিলহজ্ব ১৪৪৫। ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।

০৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।



🥀 ষড়ঋতুর বর্ষাকাল।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


🌹প্রাকৃতিক দৃশ্যের আর্ট।



সময়ের কাজ সময় না করলে যেমন তার কোন ফল পাওয়া যায় না। যখন যে সময় তখন সেটা না হলেও ভালো লাগে না। বর্তমানে চলছে বর্ষাকাল। এইতো বেশ কিছুদিন আগেই মনে হয়েছিল বর্ষাকাল হয়ে গেছে গ্রীষ্মকাল। প্রখর গরমে তাপদাহে মানুষের জীবন অশান্তিতে পরিণত হয়েছিল। মনে হয়েছিল হয়তোবা আর বর্ষা আসবে না। সৃষ্টিকর্তার রহমতে বর্ষা এখন আমাদের মাঝে বিচরণ করছে। প্রতিদিন সব সময় কম বেশি বৃষ্টি হতেই চলেছে। বৃষ্টি সৃষ্টিকর্তার বড় নেয়ামত। বৃষ্টির দিনে অধিকাংশ সময় রুমের মধ্যে থেকেই কেটে যায়। কিন্তু তারপরও অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে ঘরে বসে বিভিন্ন ধরনের মজাদার খাবার খেতে খুব বেশি ভালো লাগে। একটা সময় ছিল বৃষ্টি হলেই ছুটে চলে যেতাম মাঠে। বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন ঘটে। বৃষ্টির মানুষের অনেক উপকার করে এর মধ্যে সবচেয়ে বেশি হলো সারা বছর আপনার বাড়ি চারিপাশে যত নোংরা আবর্জনা থাকে সেগুলো বৃষ্টিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বর্তমান সময়ে গাছপালা অনেক কমে গেছে। বনজ সম্পদ কমে যাওয়ার ফলে আবহাওয়ার এরূপ বিরূপ আচরণ করছে। আর এখনই সময় গাছ লাগানোর। তাই সবাই যে যতটুকু পারেন নিজের জায়গা থেকে গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান।


চলছে বর্ষাকাল বাহিরে যাবার কোন উপায় নাই তাই ঘরে বসে না থেকে নিজের হাতের কাজ করলেও একটু এগিয়ে যাই। আর তাই আজকে আমি বসে না থেকে তৈরি করে ফেললাম একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট। এগুলো তৈরি করতে সময় লাগে কিন্তু বেশ মজাও লাগে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো হবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। বর্ষার এই সুন্দর আবহাওয়া দেখে খুব ভালো লাগলো। তারই অনুকরণ করে আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক দেশে আর্ট তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ....।


🌹উপকরণ সমূহ।



ক্রমিক নম্বরউপাদান
ক্যানভাস।
এক্রেলিক কালার।
ব্রাশ।
মাস্কিন টেপ।
রঙের বাটি।


🥀পোস্ট তৈরির ধাপ সমূহ।


🌹 ১ নং ধাপ।

প্রথমে ক্যানভাস প্যাড নিয়েছি।


🌹 ২ নং ধাপ।

এবার ক্যানভাস প্যাডে আকাশ, মেঘ, পাহাড় এবং কিছু ঘাস এঁকে নিয়েছি।


🌹 ৩ নং ধাপ।

এবার আরো কিছু ঘাস ও কিছু ফুল এঁকে নিয়েছে। এখানেই তার নিচে মাটি ও এঁকে নিয়েছি। এগুলো আঁকা সম্পূর্ণ হয়ে গেলে বাড়ি এবং রাস্তার একটা স্কেচ তৈরি করে নিয়েছি।


🌹 ৪ নং ধাপ।

এবার একটি গাছ ও গাছে কিছু ফুল এঁকে নিয়েছি।


🌹 ৫ নং ধাপ।

এবার গাছের আশেপাশে সবুজ ও হলুদ ঘাস এঁকে নিয়েছি।


🌹 ৬ নং ধাপ।

এবার নদী, নৌকা ও নদীর পানিতে কিছু পদ্ম ফুল এঁকে নিয়েছি।


🌹 ৭ নং ধাপ।

এবার এখানে বাড়ির যেই স্কেচটি এঁকেছিলাম তাতে রং করে নিচ্ছি।


🌹৮ নং ধাপ।

ব্যাস এভাবেই তৈরি করে নিলাম এ্যাক্রেলিক কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্য।



সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি ডাই পোস্ট


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের এই ধরনের পেইন্টিং দেখতে খুব ভালো লাগে। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। পেইন্টিং দেখে মনে হচ্ছে বাস্তবের কোনো দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের মুগ্ধতা আমার সফলতা। কোন কিছু আপনাদের মাঝে শেয়ার করলে যখন বলেন ভালো লেগেছে তখন মনটা ভরে যায়। অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

জি ভাই আপনি অনেক সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি অংকনটাও অনেক সুন্দর হয়েছে। আপনার লেখাগুলো পড়ে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ল।যাই হোক আপনার অংকনের ধাপগুলো ছিল অনেক সুন্দর এবং গোছালো। আপনার পেইন্টিংটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এক্রেলিক কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় চেষ্টা করি ভাই আপনাদের পছন্দ হবে এমন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনাদের ভালো লাগলে আমার কাজের সফলতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, বৃষ্টির এই সময়টা গাছ লাগানোর উপযুক্ত সময়। যাইহোক, এক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। বেশ দারুন লাগছে দেখতে। বিশেষ করে গাছ টা অনেক বেশি সুন্দর ভাবে আর্ট করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এক্রেলিক রং দিয়ে চমৎকার পেইন্টিং তৈরি করেছেন ভাইয়া। নদীর পাশে একটি ঘর সাথে সুন্দর একটি গাছ দেখতে ভীষণ ভালো। গাছটি দেখে মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার আর্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্টিংটি আপনার ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এ্যাক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর একটি আর্ট করলেন আপনি। এই কালার গুলো ব্যবহার করতে আমার খুব ভালো লাগে।একটি বক্সের মধ্যে অনেকগুলো কালার থাকে ইচ্ছে মতো খুব সুন্দর করে কালার করা যায়। আর আপনি তো প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর করে কালার করলেন। এত সুন্দর ফুল বাগান চারদিকের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ যেন এক মনোরম পরিবেশ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু খুব সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগলো, বিশেষ গাছের নিচে ঘরের দৃশ্যটি দেখতে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট উপরহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ্ প্রাকৃতিক দৃশ্যের দারুন একটি আর্ট আপনি শেয়ার করেছেন।কালার কম্বিনেশন এর সাথে দুর্দান্ত ফুটে উঠেছে আর্ট টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই প্রাকৃতিক দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আপনি অনেক সুন্দর ভাবে এক্রেলিক কালার দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্টের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে নদীর মাঝে ফুলের আর্ট দারুন লাগছে। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রাকৃতির দৃশ্যের এই আর্ট আপনার ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39