আমার বাংলা ব্লগ❤️প্রতিযোগিতা-৬১||বুটের ডাল ডিম এবং চিকেন দিয়ে ঝাল ঝাল মুচমুচে পরোটা।
আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকেও একটি মজাদার সুস্বাদু একটি সন্ধার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম।আজকে কিন্তু আমি আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতা-৬১ তে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় হোমমেইড স্ন্যাকস রেসিপি।প্রতিবারের মতো আমাদের জন্য এতে সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে।সত্যি বলতে কিছু পাওয়া আর না বিষয় টা কিছু না।সব থেকে বড় কথা হলো আমি তো অংশ গ্রহণ করতে পারছি।আর সব সময় আমাদের জন্য এতো সুন্দর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ দাদাকে এবং এডমিন আপু এবং ভাইয়াদের।আমার কাছে খুব ভালো লাগে প্রতিযোগিতা শুরু হলে।কারণ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক ইউনিক বেশ কিছু রেসিপি শিখতে পারি।আমরা সবাই বিকেলে না হয় সন্ধাতে কিছু না কিছু একটা নাস্তা করে থাকি।বেশির ভাগ সময় বাজার থেকে নিয়ে আসা সব ধরনের স্ন্যাকস গুলো খেয়ে থাকি।আর সেই সব স্ন্যাকস গুলো আমাদের শরীলের জন্য খুব একটা ভালো হয় না। সেই সব খাবার গুলো স্বাস্থ্যসম্মত হয় না। আর সেই সব স্ন্যাকস গুলো থেকে যদি স্বাস্থ্যসম্মত আর সুস্বাদু বাসায় তৈরি করা যায় তাহলে আর কেনও বাহিরে।
আর যাইহোক আমিও একটি আমার পছন্দের স্ন্যাকস রেসিপি নিয়ে চলে এলাম।
বুটের ডাল ডিম এবং চিকেন দিয়ে ঝাল ঝাল মুচমুচে পরোটা রেসিপি
আমার খুব খুব পছন্দের একটি স্ন্যাকস রেসিপি এইটা।যারা ঝাল খেতে বেশি অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে বেশি ভালো লাগবে। সত্যি বলতে এমন স্ন্যাকস একবার বাসায় তৈরি খেলে স্বাদ টা মুখে লেগে থাকবে। আম্মু খেয়ে বললো অনেক বেশি সুস্বাদু হয়েছে। এমন ভাবে যেনও মাঝে মাঝে তৈরি করে খাওয়াতে।আর আমিও শুনে অনেক বেশি খুশি হলাম।আশা করি আমার রেসিপি টা আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি।
| ১.চিকেন টুকরো | পরিমাণ মতো |
|---|---|
| ২.ডিম | একটি। |
| ৩.বরবটি | দুইটি। |
| ৪.পেঁয়াজ | একটি। |
| ৫.আলু | একটি। |
| ৬.ময়দা | পরিমাণ মতো। |
| ৭.কাঁচা মরিচ | পরিমাণ মতো। |
| ৮.বুটের ডাল | পরিমাণ মতো। |
| ৯.আদা ও রসুন বাটা | এক চামচ। |
| ১০.হলুদ গুঁড়ো | এক চামচ। |
| ১১.শুকনো মরিচ গুঁড়ো | হাফ চামচ। |
| ১২.জিরা গুঁড়ো | হাফ চামচ। |
| ১৩.ধনিয়া গুঁড়ো | হাফ চামচ। |
| ১৪.গোলমরিচ গুঁড়ো | হাফ চামচের কম। |
| ১৫.চার্ট মসলা | হাফ চামচ। |
| ১৬. টেস্টিং সল্ট | পরিমাণ মতো। |
| ১৭.সয়াবিন তেল | পরিমাণ মতো। |
| ১৮.লবণ | পরিমাণ মতো। |
প্রথমেই বুটের ডাল আর আলু ভালো করে সিদ্ধ করে নিবও। সিদ্ধ এরপর ছেঁকে নিয়ে নিবও।
এখন ময়দাতে পরিমাণ মতো তেল দিয়ে দিবও। এরপর ভালো করে লবণ দিয়ে দিবও। আবারও ভালো করে মাখিয়ে এরপর পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নিয়ে নিবও। মাখানো হলে এরপর রেষ্টের রেখে দিবও।
এখন চিকেনের টুকরো গুলো আরও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিবও। এরপর আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিবও।পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে বরবটি ও কাঁচা মরিচ ধুয়ে। পেঁয়াজ কুচি ও বরবটি এবং কাঁচা মরিচ টুকরো করে কেটে নিবও।চুলায় একটি করিয়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিবও। এরপর এক সাথে পেঁয়াজ কুচি, বরবটি ও কাঁচা মরিচ টুকরো গুলো দিয়ে দিবও।দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে নিবও।
এখন পেঁয়াজ, বরবটি ও কাঁচা মরিচ ভাজা হলে এখন আমি চিকেনের টুকরো ও বুটের ডাল দিয়ে দিবও। এরপর ভালো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিবও। এরপর এমন ভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিবও।
এখন আদা ও রসুন বাটা দিয়ে ভালো ভাবে নেড়ে দিবও। এরপর সব গুলো গুঁড়ো মসলা দিয়ে দিবও। এক মিনিট ভালো করে নেড়ে দিবও। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিবও।
এখানে সিদ্ধ করে রাখা ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নিবও। এরপর গোল করে টুকরো করে কেটে নিবও।
এবার তৈরি হয়ে গিয়েছে আমার পরোটা তৈরির আসল উপাদান। সবার শেষে টেস্টিং সল্ট দিয়ে লবণ টেস্ট করে একটি থালায় নিয়ে নিবও।
এবার একটি আগে থেকে ধুয়ে রাখা রুটির পিড়ি নিয়ে নিবও । এরপর আগে থেকে মাখিয়ে রাখা ময়দা টা নিয়ে ছোট করে রুটির জন্য গোল করে নিবও।
এখন রুটি তৈরি করে নিয়ে নিবও । এরপর ডিমের টুকরো দিয়ে এতে পরোটার আসল উপাদান টা দিয়ে দিবও। তারপর আবার গোল করে রুটি বেলে নিবও।
সব গুলো পরোটা তৈরি করে নিলাম।। এখন চুলায় একটি করিয়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিবও।
এবার সব গুলো এক এজ করে মুচমুচে ভেজে নিয়ে নিলাম। ঝাল ঝাল খেতে অসম্ভব মজাদার হয়েছে।
এখন পরিবেশনের জন্য একটি থালায় পরোটা নিয়ে চিলি সস্ আর শসা কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। খেতে অসম্ভব মজাদার হয়েছে।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বুটের ডাল ডিম এবং চিকেন দিয়ে ঝাল ঝাল মুচমুচে রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এত সুস্বাদু শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।বুটের ডাল ডিম এবং চিকেন দিয়ে ঝাল ঝাল মুচমুচে পরোটার রেসিপিটি খুব ভালো লাগলো।এটি বিকেলের নাস্তা হিসেবে কিন্তু পারফেক্ট। ধন্যবাদ আপু শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ আপু। আপনার মূল্যবান সময় দিয়ে পাশে থাকার জন্য।
অংশগ্রহণ করার মধ্যেই রয়েছে সত্যি কারের আনন্দ। কিছু পাওয়া আর না পাওয়া তো কোনো বিষয় না এখানে। অংশগ্রহণ করতে পারলেই আলাদা একটা শান্তি লাগে। বুটের ডাল, ডিম এবং চিকেন দিয়ে আপনি এই মজাদার পরোটা গুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। তবে পরোটা গুলো ঝাল ঝাল হয়েছে এটা শুনে তো আরো ভালো লেগেছে। ঝাল জাতীয় খাবার গুলো খেতে আমি একটু বেশি পছন্দ করি । এই দুপুর বেলায় এটা দেখে অনেক লোভ লেগেছে। আসলে দুপুর বেলায় খাবার দেখলে খিদে আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।
একদম আপু ঝাল ঝাল নাস্তা গুলো খেতে ভিষণ রকমের ভালো লাগে। সত্যি বলছেন আপু দুপুর বেলায় খাবার দেখলে আরও খেতে ইচ্ছে করে। অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমার তো আপনার এমন লোভনীয় পরোটা দেখে খুব খেতে ইচ্ছে করছে। এভাবে কখনো পরোটা খাওয়া হয়নি। সকাল কিংবা বিকালের নাস্তায় এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু এমন ভাবে একবার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন। সত্যি অসম্ভব সুস্বাদু লাগে। তার চেয়ে আরও বেশি ঝাল ঝাল হয়েছে তার জন্য । অনেক অনেক ধন্যবাদ আপু।
পরোটা খেতে আমি অনেক পছন্দ করি। আর যদি এরকম পরোটা হয় তাহলে তো কথাই নেই আপু। এত মজার একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। খুবই লোভনীয় লাগছে দেখতে।
সুন্দর মতামত দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।