"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোষ্টের মাধ্যমে আমি আমার বাংলা ব্লগের চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও কমিউনিটিতে বেশ ইউনিক একটা কনটেস্টের আয়োজন করা হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই বেশি সময় উপযোগী একটা কনটেস্ট আয়োজন করা হয়েছে। আর যেহেতু ক্লে দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য তৈরি করার কথা বলা হয়েছে তাই প্রত্যেকটা অংশগ্রহণ আশা করছি অনেক সুন্দর হবে। কারণ ক্লে ব্যবহার করে যেকোনো জিনিসের আকৃতি খুব সুন্দর ভাবে দেওয়া যায়। আর জিনিসগুলো বেশ কালারফুল লাগে দেখতে। এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য কমিউনিটির ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ।


আমি চেষ্টা করেছি চলমান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। যদিও খুব সুন্দর ভাবে এই প্রাকৃতিক দৃশ্যটা তৈরি করতে পারেনি তবে আমি চেষ্টা করেছি। আর যেহেতু প্রত্যেকবারই কনটেস্ট এ অংশগ্রহণ করা হয় তাই এবারও করলাম। পুরস্কার পাওয়ার থেকেও অংশগ্রহণ করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে পুরোটা সকাল ধরেই এই জিনিসটা তৈরি করেছি। দেখতে সহজ মনে হলেও এই জিনিসগুলো অনেক সময় ধরে বসে থেকে করতে হয়। যেহেতু প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হয়েছে তাই আমি মূলত গ্রামীণ একটা পরিবেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে বর্ষাকালে বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করলাম। নদীতে মাছ ধরার মুহূর্ত দিলাম। কারণ বর্ষাকালে সব জায়গাতে পানি বাড়ার কারণে মাছ অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও এক কোনায় কদম ফুল গাছের ডাল দেওয়ার চেষ্টা করলাম। বর্ষাকালের অন্যতম সৌন্দর্য হচ্ছে কদম ফুল। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।

প্রাকৃতিক দৃশ্যটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

1000037270.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
  • আর্ট পেপার ‌
  • পোস্টার কালার
  • পেন্সিল

1000037282.jpg

ধাপ - ১
প্রথমে আমি আর্ট পেপারের মধ্যে প্রাকৃতিক দৃশ্যটা আর্ট করে নিলাম। আমি আমার পছন্দ মত একটি দৃশ্য এখানে আর্ট করে নিয়েছি। যেন পরে ক্লে দিয়ে এগুলো তৈরি করতে সুবিধা হয়। নদীর অংশটা আমি প্রথমেই জল রঙ দিয়ে পেইন্টিং করে নিলাম।

1000037261.jpg

ধাপ - ২
প্রথমেই আমি খয়েরী কালার ক্লে ব্যবহার করে একটি গাছের কয়েকটি ডাল তৈরি করে নিয়েছি। তারপর সেখানে আমি সবুজ রঙের ক্লে ব্যবহার করে গাছের ছোট ছোট পাতা তৈরি করে নিলাম।

1000037262.jpg

ধাপ - ৩
তারপর গাছটার মধ্যে ক্লে ব্যবহার করে কদম ফুলের মতো তৈরি করার চেষ্টা করেছি। বর্ষাকালের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে কদম ফুল। তাই আমি আমার এই থেকে দৃশ্যের মধ্যে একটি কদম গাছ রাখার চেষ্টা করেছি।

1000037263.jpg

ধাপ - ৪
পেন্সিল দিয়ে আমি গ্রামের ছোট ছোট বাড়ি ঘরের পিছনে কলাগাছ অঙ্কন করেছিলাম। ‌ গাছটা পেছনে হওয়ার কারণে পাতাগুলো দেখা যাচ্ছে। আমি সবুজ রঙের ক্লে ব্যবহার করে কলাপাতার মতো তৈরি করার চেষ্টা করেছি। এরপর হলুদ রঙের ক্লে ব্যবহার করে কলার ছড়া তৈরি করার চেষ্টা করলাম। কলার ছড়ার নিচে একটি কলার মোচা দিয়ে দিলাম।

1000037264.jpg

ধাপ - ৫
এখানে আমি রাস্তার মধ্যে দুটি মানুষ হেটে যাওয়ার দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি। একজন লোক ছাতা নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে। এবং ছোট একটি মেয়ে অঙ্কন করলাম যে একটি বড় পাতার নিচে করে বাড়ি ফিরছে।

1000037265.jpg

ধাপ - ৬

এরপর আমি গ্রামের ছোট ছোট বাড়িগুলো ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি।

1000037267.jpg

ধাপ - ৭
তারপর নদীতে একটা নৌকা অংকন করে দিলাম। নৌকার মধ্যে একটা মানুষ অঙ্কন করলাম যে বর্ষাকালে জাল দিয়ে মাছ ধরছে। সেই সাথে পানিতে শাপলা ফুলের মতো তৈরি করে নিয়েছি।

1000037266.jpg

ধাপ - ৮
বর্ষাকালে আকাশে কালো মেঘ দেখা যায় তাই আমি আকাশে কালো মেঘ দিয়ে দিলাম। আর বাকি সবুজ অংশটুকু এবং রাস্তার অংশটুকু জল রঙের মাধ্যমে রং করে নিয়েছি। দৃশ্যটির আশেপাশে ছোট ছোট ফুল গাছ এবং পাতা দিয়ে দিলাম।

1000037268.jpg

ধাপ - ৯

সবশেষে বৃষ্টির ফোঁটা গুলো দিয়ে দিলাম। এভাবেই ক্লে দিয়ে বর্ষাকালে প্রাকৃতিক দৃশ্য তৈরি করে নিলাম।

1000037281.jpg

1000037269.jpg

1000037272.jpg

1000037276.jpg

1000037279.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

অও,অসাধারণ হয়েছে আপনার ক্লে দিয়ে তৈরি বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যটি।আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু।কত সুন্দর করে আপনি কালো মেঘ,মাছ ধরার দৃশ্য ,বাজার করে বাড়ি ফেরা আর পাকাকলার কাধির দৃশ্য ফুটিয়ে তুলেছেন।কদম ফুল যদিও মনে হয় নি আমার কাছে, যাইহোক আপনার অংশগ্রহণ দেখে ভালো লাগলো।আশা করি একটি অবস্থানে থাকতে পারবেন, ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে বর্ষাকালীন অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু। আপনার দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হলাম। ছোট ছোট ছেলেমেয়েগুলোকে দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার প্রজেক্ট তৈরি করেছেন আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো আপু। খুবই সুন্দর ভাবে আপনি ডাই পোস্ট তৈরি করেছেন। বৃষ্টির মধ্যে জেলে মাছ ধরছে আর পাতা মাথায় দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এই দুইটি দৃশ্য আমার কাছে অসাধারণ লেগেছে। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট শুভকামনা রইল।

 2 years ago 

আমার ডাই আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রাকৃতিক দৃশ্য তৈরি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আশাকরি সবাই পছন্দ করবে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বর্তমান সময়টা বর্ষাকাল চলছে। বর্ষাকাল প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। বর্ষাকালের এই আবহাওয়া টা আমার কাছে বেশ ভালো লাগে।আপনি ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যেটি খুবই চমৎকার ভাবে এঁকেছেন। তৈরি করা ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি বর্ষাকাল উপযোগী খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন । ঠিকই বলেছেন ক্লে দিয়ে বিভিন্ন জিনিসের আকৃতি দেয়া যায় তবে এগুলো দিয়ে বানানো কেমন কঠিন না সোজা সেটা জানিনা । তবে আপনার বানানোটি কিন্তু আমার কাছে অনেক ভাল লেগেছে । আশা রাখছি সবাই অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে উপস্থাপন করবেন । দেখার অপেক্ষায় রয়েছি ।আপনার জন্য শুভকামনা রইল আপু ।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা ।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। খুবই সুন্দর ভাবে ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য তুলে ধরেছেন। ক্লে দিয়ে যদিও এরকম দৃশ্য তৈরি করা খুব একটা সহজ নয়। তবে আপনার তৈরি করা দৃশ্যটি খুবই চমৎকার হয়েছে।দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মূলক মন্তব্য করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য তুলে ধরেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ,আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে, প্রথমে আপনার আর্ট পেপারের ওপর প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করে নেয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ,অংকনের প্রতিটা ধাপ আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এমন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার ডাই প্রজেক্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।ক্লে দিয়ে দারুন বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ,নৌকায় করে মাছ ধরছে, দারুন ছিল প্রতিটা দৃশ্য ।বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37