নারকেল দুধ আর বাদাম বাটার স্বাদে ২২পদের সব্জির শুক্তো রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240306-WA0010.jpg

আজকে তো আপনাদের মাঝে আমার করা একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ছবি আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি।তবে নতুন বলার কারণ হলো আগে কখনো এই রেসিপি রান্না করা হয়নি তাই। যাইহোক সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই @winkles দাদাকে, এত সুন্দর প্রতিযোগিতাটা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। এই শুক্তো নামটা আমি শুনেছি অনেক, কিন্তু কিভাবে খাওয়া হয় জানা ছিল না।এদিকে আমার এক ফ্রেন্ড আছে, তাদের বাসায় নাকি এভাবে বানানো হয়। যদিও আমি কিছুটা আগে থেকেই জানি। তারা কয়েক রকম সবজি দিয়ে ঝাল ছাড়া রান্না করে খায়। সাথে নারকেল বাটা বা দুধ ব্যবহার করে।

IMG-20240306-WA0015.jpg

IMG-20240306-WA0012.jpg

এক্ষেত্রে আমি আরেকটা চিন্তা করলাম। যেহেতু এটা সবজি শাক দুইটা দিয়ে রান্না করা যায় সেহেতু ২২পদের একটা আইটেম করা যেতে পারে। সম্ভবত ২২পদের বিভিন্ন আইটেম দিয়ে পাচন রান্না হয়।কিন্তু আমি এই শুক্তো রান্নার জন্য সবজি এবং শাক মিলিয়ে ২২পদ করেছি।আর সাথে বাদাম বাটা এবং নারকেল যোগ করেছি। ও হ্যা,এখানে শুকনো মরিচ দেখে ভাববেন না আবার,ঝাল হয়েছে কিনা।এখানে আমি শুকনো মরিচগুলো ছিঁড়ে না দিয়ে গোটা দিয়েছে,দেখতে ভালো লাগবে তাই।তা যাইহোক, আগে থেকে নারকেল ব্লেন্ড করে দুধ নিয়ে নিলাম, সাথে বাদাম বাটা এবং পোস্তদানার সংমিশ্রণে এই ২২পদের সব্জির শুক্তোটা বেশ দারুণ ছিল।

IMG-20240306-WA0031.jpg

IMG-20240306-WA0043.jpg

যাইহোক অনেক কথাই তো বললাম,এবার রেসিপিতে ফিরে যাই।চলুন তাহলে এক নজরে এই শুক্তো রেসিপিটা দেখা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
নারকেল দুধদেড় কাপ
পোস্তবাটা৪টেবিল চামচ
বেগুনী ফুলকপিবড় ২টুকরো
বেগুন১টি
টমেটো১টি
গোল আলু২টি
মিষ্টি আলু১টি
মেটে আলুছোট ১ টুকরো
গাজর১টি
মুলা১টি
সসিন্ধা১টি
করলা১টি
পেঁপে১ ফালি
বরবটি৫/৬ টি
সিম৫/৬ টি
শুকনো মরিচ৪টি
বাদাম বাটা১টেবিল চামচ
গোটাজিরা১ চা চামচ
লবণপরিমাণ মত
কুমড়োফুল৩টি
কলমি শাকঅল্প পরিমাণ
হেলেঞ্চা শাকঅল্প পরিমাণ
কুমড়ো শাক১টি পাতা
লাউ শাক১টি পাতা
বেথুয়া শাকঅল্প পরিমাণ
সজনে পাতা২টি ডাল
পালং শাকঅল্প পরিমাণ
লাল শাকঅল্প পরিমাণ

20240305_114134.jpg

প্রথম ধাপ

প্রথমেই মিষ্টি আলু, গোল আলু, মেটে আলু এবং গাজরের খোসা ছাড়িয়ে নিলাম। তারপর লম্বালম্বি ভাবে টুকরো করে কেটে নিলাম।

20240306_085028.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে করলা,বেগুনী ফুলকপি, পেঁপে এবং বাকি সবগুলো সবজিকে লম্বালম্বি করে কেটে নিলাম।এরমধ্যে মুলা,বেগুন সসিন্ধাকে লম্বা করে কেটে নিয়েছিলাম।আর বাকি সব্জিগুলো একটু বড় করে কেটে নিয়েছি।

20240306_085219.jpg

তৃতীয় ধাপ

এইখানে যেই শাকগুলো নিয়েছিলাম সেগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম।তারপর কুমড়ো শাক,লাউ শাক,পালং শাককে ছোট করে কেটে নিলাম।বাকি শাকগুলো গোটা রেখে দিলাম।কুমড়ো ফুলের রেণু কেটে ফেলে দিলাম।টমেটো ফালি করে কেটে নিলাম।বাকি সবগুলো সবজি একসাথে ধুয়ে পানি ঝরিয়ে আলাদা আলাদা করে নিলাম।

20240306_085325.jpg

চতুর্থ ধাপ

এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম।তেল গরম হয়ে এলে এক এক করে আলু, করলা, সিম, পেঁপে ৩মিনিট ভেজে নিয়ে সেগুলো তুলে রেখে দিলাম।

20240306_085401.jpg

পঞ্চম ধাপ

এরপর মুলা,বরবটি,গাজর ও ফুলকপি গুলোও তেলে দিয়ে দিলাম।এর পর সেগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিলাম।এভাবে বাকি সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি।

20240306_085448.jpg

ষষ্ঠ ধাপ

এইবার সেই গরম তেলে জিরা পোড়ন দিয়ে দিলাম।কিছুক্ষণ ভেজে নিলাম।যাতে করে গন্ধ না থাকে।

20240306_085522.jpg

সপ্তম ধাপ

এরপর সেই ভাজা জিরার সাথে আদা বাটা দিলাম।২মিনিট ধরে এটা কষালাম।এটা আবার বেশ তেল চিটকিয়েছিল। তারপর পোস্ত বাটা দিয়ে দিলাম।আবারো নেড়েচেড়ে কষিয়ে নিলাম।

20240306_085545.jpg

অষ্টম ধাপ

এরপর সেগুলোকে ভালো ভাবে নেড়ে চেড়ে বাদাম বাটা দিয়ে দিলাম। এবার আরেকটু ভেজে কষিয়ে নিলাম।মসলা কষানোতেই রান্নার আসল মজা।

20240306_085601.jpg

নবম ধাপ

এরপর টমেটো দিয়ে দিলাম।টমেটোর পানি ছেড়ে দেয়া পর্যন্ত কষিয়ে নিলাম। তারপর এক এক করে সব ভাজা সবজি দিয়ে দিলাম।

20240306_085615.jpg

দশম ধাপ

এরপর সেগুলোকে ৫মিনিট কষিয়ে সেখানে নারিকেলের দুধ দিয়ে দিলাম।আবারো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

20240306_110757.jpg

দশম ধাপ

এই ধাপে আমি কিছু গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম,সৌন্দর্যের জন্য। এরপর কুমড়ার ফুল সহ সব শাক সেখানে দিয়ে দিলাম।এরপর একদম অল্প আঁচে রান্না হয়ে গেলো আজকের এই মজাদার শুক্তো।

20240306_110828.jpg

পরিবেশন

এইতো তৈরি হয়ে গেল মজাদার আর লোভনীয় একটি রেসিপি। ডেকোরেশন করে নিলাম।

IMG-20240306-WA0013.jpg

IMG-20240306-WA0021.jpg

IMG-20240306-WA0019.jpg

IMG-20240306-WA0016.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন। বাইশ পদের সবজি দিয়ে খুব সুন্দর ও ইউনিক ভাবে শুক্তো রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো মন্তব্য দেখে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনার আজকের এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি ছিল। আপনার রেসিপি দেখে লোভ সামলানো বড় দায়। এত রকমের সবজি দিয়ে তৈরি করা রেসিপি দেখলে তো আর না খেয়ে ভালো লাগেনা এবং ভালো না লাগারই কথা। দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে অনেক স্বাদ হয়েছে এবং খুব মজাদার করে রেসিপিটি খেয়েছেন। তবে আপনি রেসিপিটি যে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে পেয়েও বেশ ভালো লাগলো্। ধন্যবাদ আপু এত সাধের একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,সুযোগ পেলে ট্রাই করবেন।

 2 years ago 

নারিকেলের দুধ আর বাদাম বাটার সাথে 22 পদের রেসিপি দেখে যেন মুগ্ধ হলাম। আসলে এত মজাদার রেসিপি তৈরি করেছেন, আর এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার রেসিপিটি দেখতে পেলাম। এত দক্ষতা ও সুন্দরভাবে রেসিপিটি শেয়ার করেছেন, দেখে খুবই ভালো লাগলো। আর এটি একদম ইউনিক রেসিপি এই রেসিপি পরিবেশন দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা আসলে আগে কখনো ট্রাই করা হয় নি।

 2 years ago 

নারকেল দুধ আর বাদাম বাটার স্বাদে ২২পদের সব্জির শুক্তো রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এতগুলো সবজি দিয়ে এমন রেসিপি তৈরি করতে এর আগে আমি কোন সময় দেখেছিলাম না। নতুন ধরনের এই রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলে আমি নিজেও এরকম রেসিপি আগে কখনো করি নি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নারকেল দুধ আর বাদাম বাটার স্বাদে ২২পদের সব্জির শুক্তো রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন৷ অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খেতে ভালোই লেগেছে,এভাবে মাঝে মাঝে ট্রাই করা যাবে।

 2 years ago 

অনেক লোভনীয় আপনার রেসিপি। আমি তো আপনার এই রেসিপি দেখে চোখ সরাতে পারছিনা। অনেক কিছু উপাদানের সমন্বয়ে তৈরি করেছেন। তবে এটা নিশ্চিন্তে বলতে পারি বেশ অনেক সময় লেগেছে রেসিপিটা তৈরি করতে।

 2 years ago 

অনেক উপাদান হিসেবেই মজা বেশি।

 2 years ago 

প্রথমত শুনে অবাক হয়ে গেছি আপু। আপনি ২২ পদের সবজি দিয়ে শুক্তো রেসিপি তৈরি করেছেন। বাহ চমৎকার হবে খেতে নিশ্চয়ই। এত কালারিং হয়েছে রংবেরঙের সবজি দিয়ে তৈরি করেছেন। যদি একবার খেতে পারতাম তাহলেই অনেক বেশি ভালো লাগতো। যাক অবশেষে আপনি সুস্বাদু একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

২২পদ খুঁজতে গিয়ে বেহাল অবস্থা আপু।

 2 years ago 

শুক্তোতে সাধারণত মরিচ ব্যবহার করা হয় না। আপনি সৌন্দর্য এর জন্য কয়েকটি মরিচ দিয়েছেন যদিও। এবারে যারা পার্টিসিপেট করেছেন, কাউকেই আসলে শুক্তোতে শাক দিতে দেখি নি। আপনি এর মাধ্যমে এই রেসিপি তে নিজের আলাদা মাত্রা যোগ করেছেন। অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যা আপু,এখানে আসলে ঝাল হয় নি,জাস্ট দেখতে সুন্দর লাগবে এজন্য দিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36