আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৫১। লাউ পাতার ভর্তা ও শিম-আলু ও টমেটোর মিক্স ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ পহেলা মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

c-34.jpg

c-36.jpg

__
শীতে জবুথবু অবস্থা দেশের মানুষের। বিশেষ করে উত্তরের জেলা গুলোর অবস্থা বেশী খারাপ। আজ দুদিন পর সূর্য্যি মামা কিছু সময়ের জন্য ঢাকায় দেখা দিয়েছিল। এই শীতে প্রান্তিক মানুষদের অবস্থা বেশী খারাপ। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া । প্রান্তিক মানুষ গুলোর পাশে দাঁড়ানো দরকার। বন্ধুরা, আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত আমাদের জন্য বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার আমার বাংলা ব্লগে ৫১ তম প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি প্রতিটি প্রতিযোগিতায় অংশ গ্রহণের চেষ্টা করি। অন্যান্য প্রতিযোগিদের অংশ গ্রহণ থেকে অনেক কিছু শিখতে পারি। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমার পোস্ট প্রতিযোগিতায় একজন অংশ গ্রহণকারি হিসেবে।আর এবারের ৫১ তম প্রতিযোগিতার বিষয় "শীতকালীন সবজির ভর্তা রেসিপি"। ঘোষণা অনুযায়ি দু"টি ভর্তার রেসিপি শেয়ার করতে হবে। বন্ধুরা, প্রতিযোগিতার জন্য আমার রেসিপি দু"টি হচ্ছে লাউ পাতার ভর্তা ও শিম-আলু ও টমেটোর মিক্স ভর্তা। অনেক কথা হলো, আসুন ধাপে ধাপে দেখে নেই কিভাবে তৈরি হলো মজাদার ভর্তার রেসিপি দু"টি। আশাকরি, লাউ পাতার ভর্তা ও শিম-আলু ও টমেটোর মিক্স ভর্তা আপনাদের ভালো লাগবে।

প্রথম ভর্তার রেসিপি

প্রথম ভর্তার উপকরণ

c-2.jpg

c-1.jpg

উপকরণপরিমাণ
লাউ পাতা৬-৭্টি
কাঁচা মরিচ৫-৬টি
শুকনা মরিচ২-৩টি
রসুন৪-৫ কোয়া
পিঁয়াজ২টি
লবনস্বাদ মতো
সরিষার তেল২টেঃ চামচ

লাউ পাতার ভর্তা তৈরির প্রনালী

ধাপ-১

c-6.jpg

প্রথমে লাউ পাতার আশা ছাড়িয়ে নিয়েছি। এবং পাতার ডাটা কেটে ফেলেছি।

ধাপ-২

c-9.jpg

পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-৩

c-11.jpg

c-12.jpg

লাউপাতা সিদ্ধ করবো ভাতের মধ্যে। সেজন্য ভাত রান্নার চাল যখন কিছুটা ফুটে উঠবে তখন ধুয়ে রাখা লাউপাতা দিয়ে দিয়েছি।সেই সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভাতে দিয়ে লাউপাতা সিদ্ধ করলে ভর্তাটি খেতে বেশি মজা লাগে।

ধাপ-৪

c-13.jpg

এবার ভর্তা বানানোর জন্য পিঁয়াজ,রসুন কুচি করে কেটে নিয়েছি।

ধাপ-৫

c-15.jpg

c-19.jpg

এবার লবন দিয়ে পিয়াজ,কাঁচা মরিচ ও ১টি শুকনো মরিচ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার লাউ পাতা মাখা পিয়াজ মরিচের সাথে ভালভাবে মেখে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। ব্যস তৈরি আমার লাউপাতার ভর্তা। এ ভর্তা ধোঁয়া উঠা ভাতের সাথে খেতে বেশ মজা লাগে । আমার বেশ পছন্দ এ ভর্তা।

পরিবেষণ

c-37.jpg

দ্বিতীয় ভর্তার রেসিপি

দ্বিতীয় ভর্তার উপকরণ

c-3.jpg

c-7.jpg

v1.jpg

v2.jpg

উপকরণপরিমাণ
শিম৩০ গ্রাম
নতুন আলু(ছোট সাইজের)৮-১০টি
কাঁচা মরিচ৫-৬টি
শুকনা মরিচ২-৩টি
পিঁয়াজ২টি
টমেটো২টি
ধনেপাতাপরিমাণ মতো
লবনস্বাদ মতো
সরিষার তেল২টেঃ চামচ

শিম, আলু,টমেটোর মিক্সড ভর্তা তৈরির প্রনালী

ধাপ-১

c-5.jpg

প্রথমে ভালোভাবে শিমের আশ ছাড়িয়ে নিয়েছি। এবং আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ-২

c-8.jpg

শিম,আলু,টমেটো ও কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বাসিয়ে দিয়েছি। এবং ভালভাবে পানি শুকিয়ে নিয়েছি।

ধাপ-৩

c-20.jpg

c-21.jpg

c-22.jpg

c-23.jpg

এরপর পিয়াজ ,ধনেপাতা কেটে নিয়েছি এবং শুকনো মরিচ ভেজ়ে নিয়েছি। পিয়াজ ,কাঁচা মরিচ, শুকনো মরিচ ও পরিমাণ মতো লবন দিয়ে মেখে নিয়েছি। এরপর আলু ,শিম, টমেটো আলাদা আলাদাভাবে ভর্তা করে নিয়েছি। এরপর মেখে নেয়া আলু ,শিম ও টমেটো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পরে আলতো হাতে ধনেপাতা মেখে নেয়া ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার শিম,আলু ও টমেটোর মিক্স ভর্তা।

পরিবেষণ

c-32.jpg

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ১৫ জানুয়ারী২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বর্তমান সময়ে সবাই চেষ্টা করে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে সেগুলো উপভোগ করার । শীতকালীন সময়ে ভর্তা রেসিপি খেতে সবাই পছন্দ করে। আপনি আজকে লাউ পাতা টমেটো শিম আলু দিয়ে দারুন একটা ভর্তা রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি খেতে কেমন একটা স্বাদ যেটা আপনি উপভোগ করে আপনি বলতে পারবেন। অনেক ভাল লাগলো আপনার ভর্তা রেসিপি দেখে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকালে অনেক সব্জি পাওয়া যায়,তাই ভর্তা খেতে বেশ ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ভর্তা রেসিপি গুলো দেখে আমার তো জিভে জল চলে আসলো। আসলে যে কোন কিছুর ভর্তা খেতেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বিশেষ করে সবজি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপনার করা লাউ পাতার ভর্তাটা দেখেও মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। এই ভর্তাগুলো নিশ্চয়ই গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে।

 2 years ago 

যারা ভর্তা খেতে পছন্দ করে ,তাদের ভর্তা দেখলেই জিভে জল চলে আসে। জি আপু ভর্তাগুলো খেতে বেশ মজা হয়েছিল।

 2 years ago 

লাউ পাতার ভর্তা ও শিম-আলু ও টমেটোর মিক্স ভর্তা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি আমাদের মাঝে নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপি দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

লাউ পাতার ভর্তা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। সত্যি আপু আপনার রেসিপি চমৎকার হয়েছে। দুটো রেসিপি বেশ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই মজাদার ভর্তা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি দুটো ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে। এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38