আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৯ || "পাকা কাঁঠাল দিয়ে বউ পিঠা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন আরও একটি পোস্ট।
আজকে আমি আপনাদের সকলের সাথে আমার একটি রেসিপি পোস্ট শেয়ার করতে এলাম। আমার বাংলা ব্লগের কল্যাণে আমি অনেক কিছু নিজে নিজেই করেছি। আর সব সময় চেষ্টা করি নিজের কাজগুলোকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার।সেই হিসেবে আজ আমি একটা রেসিপি নিয়ে এলাম।আজকের রেসিপিটি মূলত কন্টেস্ট নিয়ে।আমার বাংলা ব্লগে চলমান কন্টেস্ট হলো শীতের পিঠার কন্টেস্ট। শীতকালে আমরা সবাই কমবেশি অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। আর আমাদের বাসায় তো প্রায় অনেক ধরনের পিঠা তৈরি করা হয়। আপু এবং আম্মু মিলে অনেক ধরনের পিঠা তৈরি করে। আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে থাকি, আনন্দই লাগে। আর এজন্যই মূলত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা চিন্তা করলাম।
প্রতিযোগিতায় ইউনিক কিছু করার মাধ্যমেই প্রতিভা প্রকাশ করা যায়। আর সেই প্রতিভা আমার বাংলা ব্লগের অনেক ইউজাররা প্রকাশ করেছেন। তাদের পোস্টগুলো দেখে খুবই ভালো লেগেছে। আর সেজন্যই মূলত আমি আজকে একটি ইউনিক পিঠা তৈরি করলাম। যেটা আগে তৈরি করলেও ভিন্ন ভাবে তৈরি করেছিলাম। কিন্তু এইবার আরও একটু ভিন্নভাবে তৈরি করলাম। নাম হলো বউ পিঠা, এটি খাওয়া হয় ঝাল ভাবে। কিন্তু নারকেল দিয়ে এভাবে করে কখনো খাওয়া হয়নি। তবে এভাবেও খাওয়া যায়। এর মাঝে আমি আবার যোগ করলাম পাকা কাঁঠাল। ভাবছেন তো এই সময় পাকা কাঁঠাল কোথায় পেয়েছি? আমাদের বাড়িতেই বারো মাসী একটা কাঁঠাল গাছ আছে। আর সেই গাছ থেকে মূলত এই কাঁঠাল নেয়া হয়েছে। আর কাঁঠালটা পাকা ছিল আর এটি দিয়েই আমি রেসিপিটি তৈরি করে নিলাম।
উপকরণসমূহ |
|---|
| পরিমাণ |
নারিকেল কোড়ানো | ২ কাপ | আটা | ২ কাপ | পাকা কাঠালের কোষ | ৮/১০ টি | চিনি | ১ কাপ | লবণ | ১ চা চামচ | দারচিনি | ১টি | তেজপাতা | ১ টি | তেল | পরিমাণ মত | পানি | আধা কাপ |
প্রথমে একটি পাতিলে কোড়ানো নারিকেল নিলাম। তারপর তার মধ্যে লবন, চিনি, তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম। কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে বারবার নাড়তে থাকলাম। এভাবে ৫-৭ মিনিট নাড়ার পর নারিকেল শুকনো ঝুরা হয়ে এলে নামিয়ে নিলাম।
প্রথমে কাঁঠাল এর কোষ ছাড়িয়ে নিলাম। তারপর কাঁঠালের বিচি খুলে নিয়ে কাঁঠালগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। তারপর একটি ব্লেন্ডার জারে নিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম।
ব্লেন্ড করা কাঁঠাল একটি বাটিতে নিলাম তারপর এর মধ্যে ১টেবিল চামচ পরিমাণ চিনি এবং আধা চা চামচ লবন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিলাম।
এই মিশ্রণের মধ্যে এবার অল্প অল্প আটা দিতে থাকলাম। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি রুটির আটা তৈরি করে নিলাম।
এখন সেই আটা থেকে ছোট্ট একটু আটা নিয়ে নিলাম রুটি তৈরি করার জন্য। রুটি টা খুব বেশি বড় করে নয় একটু ছোট করে বেলে নিলাম।
এখন এর মধ্যে পূর্বে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিলাম। লম্বালম্বি ভাবে দিয়ে বউ পিঠার মত ডিজাইন করে নিলাম। এখানে একপাশ থেকে অন্যপাশে এনে মাঝখান দিয়ে চাপ দিয়ে ডিজাইন টা করে নিলাম। এভাবে আমি প্রতিটি পিঠা তৈরি করে নিলাম।
পিঠা গুলো তৈরি করার পর বড় একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তারপর তেল গরম হলে পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে এলে এগুলো তুলে নিলাম।এক এক করে সবগুলো পিঠাই ভেজে নিলাম।
তারপর কাঁঠাল পাতার মাঝে পিঠাগুলো ডিজাইন করে বসিয়ে দিলাম এবং মাঝখানে এক কাপ চা দিয়ে দিলাম যাতে বিকেলের নাস্তায় চায়ের সাথে এই মুচমুচে পিঠাগুলো খেতে পারি। আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।
|
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেসিপি |
| মডেল | এ ১৩ |
| ক্যাপচার | @bijoy1 |
| অবস্থান | ফেনী, বাংলাদেশ |
BIJOY1
আমার সম্পর্কে কিছু কথা
আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।
ভাই আসলে আমার বাংলা ব্লগ যদি শীতকালীন উৎসবকে নিয়ে কনটেস্ট 49 আয়োজন না করতো তাহলে হয়তো আমি এত চমৎকার বিষয়বস্তু থেকে বঞ্চিত হতাম।
শীতকাল শুরু না হতে কাঁঠাল দিয়ে আপনি যে চমৎকার বউ পিঠা তৈরি করেছেন এটি একদম ইউনিক এবং এর আগে কখনো আমি এই পিঠা দেখিনি কিংবা নাম শুনিনি। আসলে আমার বাংলা ব্লগ মানেই যে ইউনিক কিছু তার প্রমাণ দিলেন আপনি।
পাকা কাঁঠাল দিয়ে বউ পিঠা তৈরি করে দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটির প্রমাণ দিলেন।
প্রতিযোগিতায় আপনার জন্য ভালো কিছু হোক এবং আপনি সেরা দের সেরা হন এটাই কামনা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ রইল আমাকে সব সময় এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিদিনের আপনার এ মূল্যবান সাপোর্ট আমার পক্ষে অনেক উপকারী
পাকা কাঁঠাল দিয়ে অনেক সুন্দর পদ্ধতিতে বউ পিঠা তৈরি করেছেন আপনি। বউ পিঠা তৈরীর ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে এধরনের পিঠা খেতে খুবই সুস্বাদু ছিল। চমৎকার একটি পিঠার রেসিপি তৈরি করার প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য৷ সব সময় চেষ্টা করবো এরকম কিছু পোস্ট শেয়ার করার জন্য৷
বাহ বিজয় ভাই, আপনি তো দারুণ একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন দেখছি। পিঠা টি দেখতে যেমন সুন্দর, এর নামটাও বেশ সুন্দর। বউ পিঠা! আমার অবশ্য এই পিঠা খাওয়া হয় নি কখনো। তারউপর কাঠালের রস ব্যবহার করেছেন এই পিঠা তৈরি করতে। আপনার উপস্থাপন, সব মিলিয়েই বেশ সুন্দর হয়েছে ভাই। প্রতিযোগীতার জন্য শুভকামনা রইলো।
হঠাৎ এক জায়গায় গিয়ে দেখি যে কাঁঠাল রয়েছে৷
তাই ভাবলাম কাঁঠাল দিয়ে তৈরি করে ফেলা যাক৷
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান। আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি রেসিপি নিয়ে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার এই অংশগ্রহণ আমার কাছে বেশ দুর্দান্ত মনে হয়েছে। কারণ এ জাতীয় পিতা আমি কোনদিন দেখিনি। আর অসময়ে কাঁঠালের পিঠা ভাবতেই অবাক লাগছে। দারুন হয়েছে আপনার এই বউ পিঠা।
অনেকদিন পর কন্টেস্টে অংশগ্রহণ করেছি।
তাই চেষ্টা করলাম ভালো কিছু শেয়ার করার জন্য।
আসলে আমি প্রথমেই ভাবছিলাম আপনি পাকা কাঁঠাল কোথায় পেয়েছেন তাও আবার এই সময়টাতে। পরে বুঝতে পেরেছি আপনাদের বাড়িতে একটা বারোমাসি কাঁঠাল গাছ রয়েছে। পাকা কাঁঠাল দিয়ে বউ পিঠা তৈরি করেছেন, যেটা দেখে আমার খুবই ইউনিক মনে হয়েছে। নিশ্চয়ই আপনার তৈরি করে পিঠা অনেক বেশি সুস্বাদু হয়েছিল এবং খেতে খুব ভালো লেগেছিল। রেসিপির ডেকোরেশন টাও অনেক সুন্দর করে করেছেন আপনি।
আমাদের এখানে একটি গাছ রয়েছে সেই গাছের মধ্যে বারো মাস কাঁঠাল পাওয়া যায়। তাই কাঁঠাল দিয়ে একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করলাম।
প্রথমে আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।আপনি খুব সুন্দর কাঁঠাল দিয়ে বউ পিঠার রেসিপি আমাদের কাছে শেয়ার করেছেন । দেখতে খুবই সুন্দর লাগছে। পিঠাগুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। পরিবেশনটা খুব সুন্দর ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে৷
আর কাঁঠাল দেওয়ার কারণে এখানে কাঁঠালের ফ্লেভার চলে এসেছে৷
https://twitter.com/bijoy1__2023_SB/status/1732219930626740288?t=dDmgHMwLB7Imr2JR3SQc7Q&s=19
অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। পাকা কাঁঠাল দিয়ে কখনো বউ পিঠা তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপি ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমিও এই প্রথম পাকা কাঁঠাল দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি৷ আগে কখনো এরকম ভাবে রেসিপি তৈরি করিনি৷