আমার বাংলা ব্লগের বিশেষ প্রতিযোগিতা। পছন্দের ডাই প্রজেক্ট ম্যানুয়াল ফাউন্টেন।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।



দীর্ঘদিন হলো কোন কনটেস্টে পার্টিসিপেট করা হয় না। বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে সময় বের করতে পারি না। তবে এবার আমাদের সকলের অত্যন্ত প্রিয় সদস্য বৃষ্টি আপু আমাদের জন্য একটি কন্টেস্টের আয়োজন করেছে সব মেম্বারকে সাথে নিয়ে। এখনতো আর কনটেস্টে পার্টিসিপেট না করে কোন উপায় নেই। কনটেস্ট পোস্ট পাবলিশ করার পর থেকেই চিন্তা করছিলাম কি তৈরি করা যায়? আমার ডাই প্রজেক্ট তৈরি করার আগের কোন অভিজ্ঞতা নেই। তাই বুঝে উঠতে পারছিলাম না আসলে কোন ধরনের প্রজেক্ট তৈরি করবো। শেষ পর্যন্ত ইউটিউব দেখে একটি আইডিয়া নিলাম। সে প্রজেক্টটি আমার বেশ পছন্দ হয়েছিলো। আমি চিন্তা করলাম এই প্রজেক্টটি আমি আমার নিজের মতো করে ইম্প্রভাইস করে প্রস্তুত করবো।

কিন্তু পরিকল্পনা তো সবসময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেই প্রজেক্টটিও আমি বাস্তবায়ন করতে পারলাম না। কারণ সেই প্রজেক্টটি তৈরির জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার ছিল তার ভিতরে একটি ছিল ছোট্ট পানির মোটর সেটি আমি ফরিদপুরে কোথাও খুঁজে পেলাম না। অবশ্য পরে আমি দারাজ থেকে অর্ডার করেছি মটরটি। পরবর্তীতে চিন্তা করতে লাগলাম দারাজ থেকে মটরটি ডেলিভারি পেতে পেতে হয়তো কনটেস্টের সময় শেষ হয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে একটি প্রজেক্ট তৈরি করি। তারপর এই প্রজেক্টটি তৈরি করলাম। এটি একটি মোটর বিহীন ফাউন্টেন। যেটা তৈরি করা হয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে সাথে আরো কিছু উপকরণ ছিলো। তাহলে চলুন দেখে নেয়া যাক প্রজেক্টটি তৈরীর প্রক্রিয়া।

উপকরণ সমূহ

গ্লু গান
তিনটে খালি পানির বোতল
গ্যাস লাইটার
স্ক্রু ড্রাইভার
মোমবাতি
তিনটা স্ট্র
পানি
কাপড়ে দেয়ার নীল

IMG_20230609_093949.jpg

IMG_20230609_101749.jpg

প্রজেক্ট তৈরির ধাপসমূহ


IMG_20230609_094221.jpg

প্রথমে একটি বোতলের উপর থেকে কিছুটা অংশ কেটে নেই ছবির মত করে।

IMG_20230609_095058.jpg

তারপর ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবে একটি বোতলের সাথে আরেকটি বোতল গ্লু গান দিয়ে লাগিয়ে নেই।

IMG_20230609_095325.jpg

IMG_20230609_095648.jpg

তারপর স্ক্রু ড্রাইভারটি আগুনে গরম করে ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবে দুটো বোতলে দুটো ছিদ্র করি। তারপর সেই ছিদ্রের ভিতর দিয়ে একটি পাইপ ছবির মত করে বসিয়ে দেই।

IMG_20230609_100739.jpg

এখন অন্য বোতলটির নিচে স্ক্রু ড্রাইভার দিয়ে একটি ছিদ্র করি। তারপর সে ছিদ্রের ভেতর দিয়ে আগে থেকে কেটে রাখা পাইপটি ঢুকিয়ে ছিদ্রের গোড়ায় গ্লু গানের আঠা দিয়ে ভালোভাবে ছিদ্রটি বন্ধ করে দিই। খেয়াল রাখতে হবে পাইপের গোড়ায় যেন কোন ফাঁকা না থাকে।

IMG_20230609_101046.jpg

এখন নিচে শুইয়ে রাখা পাইপের গায়ে আরেকটি ছিদ্র করি। তারপর পরবর্তীতে যেই পাইপের বোতলে ছিদ্র করে পাইপ ঢুকানো হলো সেই পাইপের মাথার অংশটুকু ওই ছিদ্রের ভেতরে দিয়ে গ্লু গানের আঠা দিয়ে বোতলটি নিচে শুইয়ে রাখা বোতলের সাথে ভালোভাবে লাগিয়ে দেই। এবারেও নিচের বোতলের ছিদ্রের চারপাশে গ্লু গানের আঠা ভালোভাবে লাগিয়ে সমস্ত ফাঁকা অংশ বন্ধ করে দিতে হবে। এমন ভাবে বন্ধ করতে হবে যেন বাতাসও না ঢুকতে পারে।

IMG_20230609_101654.jpg

এখন উপরে যে বোতলটি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে সেই বোতলের ভিতর একটি ছিদ্র করে তার ভেতরে আরেকটি স্ট্র ঢুকিয়ে দেই ছবির মত করে।

IMG_20230609_234254.jpg

IMG_20230609_234315.jpg

(প্রজেক্টটি তৈরি করার সময় এই পর্যায়ের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। তাই এই ছবি দুটি পরে তোলা হয়েছে)। এখন যে বোতলটি উপরে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে সেটার ভেতরে নীল রং মিশ্রিত পানি ঢেলে দেই। তারপর নিচের কাটা বোতলটার ভেতরে নীল রঙ মিশ্রিত পানি ঢেলে দেই। এই দুটো বোতলের ভেতর কিন্তু সরাসরি কোন সংযোগ নেই। কিন্তু নিচের কাটা বোতলের ভেতর পানি ঢালার পর দেখবেন উপরের বোতলের গায়ে যেই স্ট্রটি পরে লাগানো হয়েছে সেই স্ট্র দিয়ে পানি পড়তে শুরু করেছে কাটা বোতলের ভেতরে। এটি আসলে বাতাসের চাপের কারণে সম্ভব হয়েছে। নিচে একটি ভিডিও লিংক দেয়া হলো। এই ভিডিওতে কিভাবে পানি পড়ে সেটা দেখতে পাবেন।

আসলে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে গেলে একজন সাহায্যকারী প্রয়োজন হয়। কিন্তু আমাকে পুরোপুরি একাই এই প্রজেক্টটি তৈরি করতে হয়েছে। অবশ্য আমার ছোট্ট মেয়েটি এ ব্যাপারে আমাকে কিছুটা সাহায্য করেছে। যদিও প্রজেক্টটি আমার মন মত হয়নি। তারপরেও প্রথম এ ধরনের একটি প্রজেক্ট তৈরি করে বেশ ভালই লাগছিলো। ভবিষ্যতে এমন আরো কিছু প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। (বিশেষ দ্রষ্টব্য নীল রং দেয়া বাধ্যতামূলক নয় বা জরুরী নয়। আমি শুধু দেখতে যাতে ভালো লাগে সেজন্য নীল রং ব্যবহার করেছি)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার diy টি খুবই ইউনিক ছিল।যেটা আমার কাছে বেশ লেগেছে।আসলে আপনি তাড়াহুড়োর মধ্য দিয়েও সুন্দর diy তৈরি করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনারা সবাই নিজের সব থেকে বেস্ট ক্রিয়েটিভিটি আমাদেরকে দেখাচ্ছেন সেটা বুঝতেই পারছি। আপনি আমার বাংলা ব্লগের বিশেষ প্রতিযোগিতায় ম্যানুয়াল ফাউন্টেন এর ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার তৈরি ডাইপ্রজেক্টে দেখতে আমার কাছে দারুন লেগেছে। আপনি খুব চমৎকার ভাবে ধাপে ধাপে তৈরি টা আমাদেরকে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাবা মেয়ে মিলে দারুন একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন ভাইয়া। ম্যানুয়াল ফাউন্টেন ডাই প্রজেক্টটি একেবারে ভিন্ন ধরনের হয়েছে। প্রতিযোগিতার জন্য দারুন একটি ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আপনাকে অভিনন্দন জানাই। আপনার ডাই প্রজেক্টটি ইউনিক হয়েছে।এ ধরনের কাজে পাশে একজন দরকার হয়।আপনার মেয়ে আপনার পাশে ছিল।যাক দুজন মিলে দারুন একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

এই পদ্ধতি ব্যবহার করে ছোটবেলায় মামার মেশিন থেকে কত তেল বের করেছি হাহাহা, 😅😅

 3 years ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি তো দেখছি পুরো সাইন্টিফিক একটি ডাই প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুপ্রেরণা যোগানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41