"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৩|| টক, ঝাল, মিষ্টি আমের চপের রেসিপি।
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। আর প্রতিযোগিতা মানেইতো নতুনত্বের ছোয়া। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি। আর এবারের প্রতিযোগিতার কথা কি আর বলব। একেবারে পারফেক্ট সময়ে পারফেক্ট প্রতিযোগিতার আয়োজন করেছে বলে আমার মনে হয়। এজন্য শুরুতে আমি এডমিন ভাইয়া ও আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারণ সামনে রোজার মাস। রোজার মাসে আমরা সবাই কমবেশি বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি। চপের কোন একটি আইটেম ছাড়াতো রোজার কথা চিন্তাই করা যায় না।তাছাড়া এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন অনেক চপের রেসিপি শিখতে পারবো এবং রোজাতে তা কাজে লাগবে। যেহেতু রোজার আর খুব অল্প কয়দিন বাকি আছে তাই একসঙ্গে দুটি কাজ হয়ে যাবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়ে যাবে আবার রোজার ইফতারির কিছুটা প্রিপারেশনও নেয়া হয়ে যাবে। তাছাড়া রান্না করতে আমার কাছে ভালই লাগে। এজন্য রেসিপির কোন প্রতিযোগিতা হলে আমি সব সময় চেষ্টা করি অংশগ্রহণ করার।
আজকে আমি কাঁচা আমের চপ তৈরি করেছি। এই চপটি আমি এবারই প্রথম তৈরি করলাম। প্রথমে ভাবছিলাম যে খেতে কেমন লাগবে। বানানোর পর খেয়ে আসলে খুব মজা লেগেছে। মুখে দেওয়ার সাথে একসঙ্গে টক, ঝাল, মিষ্টি সব ধরনের ফ্লেভারই পাওয়া যাবে এই চপের মধ্যে। আজকের চপটি আমি বোম্বাই মরিচ এবং কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে তৈরি করেছি। এই দুটি দেওয়ার কারণে অন্যরকম একটা ঘ্রানও আছে চপের মধ্যে। তাছাড়া এখনো আমের সিজন পুরোপুরি শুরু না হওয়ার কারণে কাঁচা আম তেমন একটা পাওয়া যায় না। তারপরও হাজবেন্ডকে দিয়ে বাজার থেকে খুঁজিয়ে কাঁচা আম আনিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই।
আমার আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লেগেছে তা এক নজরে দেখে নেই।
আলু-- ৩ টি
পাউরুটি-- ৫ পিস
আদা বাটা-- ১/২ চা চামচ
পাঁচফোড়ন-- ১ টেবিল চামচ
বোম্বাই মরিচ--১/৪টি
ময়দা--১ কাপ
কনফ্লাওয়ার--১/২ কাপ
চিনি--৩ টেবিল চামচ
লবণ--২ চা চামচ
শুকনা মরিচ-- ২টি
কাশ্মীরি মরিচের গুঁড়া--১ চা চামচ
তেল-- পরিমাণমতো
লেবু, সস-- ডেকোরেশনের জন্য ইচ্ছামত
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখে অনেক ভালো লেগেছে আপু। তবে একটা বিষয় আরো বেশি অসাধারণ লেগেছে সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে সুন্দর করে চপ তৈরি করেছেন। অনেক ভালো লেগেছে চম রেসিপিটি দেখে আশা করি স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আপনার রেসিপি দেখে একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে কেমন লাগে। অনেক ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/8) Get profit votes with @tipU :)
প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতা উপলক্ষে অনেক ইউনিক চপ রেসিপি দেখা যাবে। আপনি দেখছি টক, ঝাল, মিষ্টি, আমের চপের রেসিপি তৈরি করে ফেলেছেন। যা দেখে আমার তো খুবই লোভ লেগে গেছে। প্রতিযোগিতায় জয়ী না হলেও অংশগ্রহণ করলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের ভেতর। নিজেদের দক্ষতার ও প্রকাশ ঘটে।
এটা অবশ্য ঠিক বলেছেন প্রতিযোগিতায় জয়ী হতে হবে এমন কোন কথা নেই। অংশগ্রহণ করাটাই আসল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এই অসময়ে ভাইয়াকে কাচা আম খুজতে কতই ন পরিশ্রম করতে হয়েছে। একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন।যেহেতু এবার রমজান আমের সিজনে তাই অবশ্যই এই টক,মিষ্টি,ঝাল আমের চপটি ট্রাই করে দেখব।আর পরিবেশন অনেক চমৎকার ছিল। ধন্যবাদ আপু ইউনিক ও মুখরোচক চপের রেসিপি সহজভাবে শেয়ার করার জন্য।
কাঁচা আম খুঁজতে কষ্ট হয়েছে কিনা তা তো জিজ্ঞাসা করিনি। কিন্তু অনেক দাম নিয়েছে তা শুনেছি। ২৫০ টাকা কেজি নিয়েছে কাঁচা আমের। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আমের সিজন শুরু হওয়ার আগেই দারুণ রেসিপি তৈরি করে নিলেন। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। এভাবে আম দিয়ে টক ঝাল মিষ্টি চপ রেসিপি তৈরি করা যায় জানা ছিল না। আপনার কাছ থেকে আজ নতুন একটি রেসিপি শিখতে পারলাম। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ প্রতিযোগিতার জন্য এমন মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
যেহেতু রেসিপিটি শিখে নিয়েছেন তাহলে আমের সিজন আসলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপু খুব মজা লাগবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
টাইটেল পড়ার আগে প্রথমে প্রথম ফটোগ্রাফিটি দেখে ভেবেছিলাম চমচম মিষ্টি 😋😋
বৃষ্টি ভেবেছিলাম এজন্যই যে মিষ্টি জাতীয় খাবার আবার আমার খুব ফেভারিট।।
আম দিয়ে চপ পোস্ট সত্যি ইউনিক একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রতিনিয়ত নতুনত্ব সোয়া।
আপনার প্রস্তুত করা চপের রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে।।
আমার তৈরি আমের চপ আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমি তো কখনো ভাবতেই পারিনি কাঁচা আম দিয়েও যে চপ তৈরি করা সম্ভব। সত্যি এই প্রতিযোগিতার আয়োজন না করা হলে এত ভিন্ন কিছু কখনোই দেখা সম্ভব হতো না।
চপটি দেখতে বেশ সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয়ই খুব মজা হবে।
ঠিক বলেছেন ভাইয়া এক একটি প্রতিযোগিতা আসলে দেখা যায় যে কত রকমের জিনিস বানানো যায়। যা আগে কখনো চিন্তাও করিনি। আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
টক, ঝাল, মিষ্টি আমের চপের রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। এমন ইউনিক চপ রেসিপির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া এভাবে আমের চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগবে আশা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাপ তৈরি রেসিপি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ আমি এর আগে কখনো কাঁচা আম দিয়ে চপ তৈরি করা দেখিনি। আমার কাছে এটি সম্পূর্ণই নতুন একটি রেসিপি। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই প্রতিযোগিতায় ভালো কিছু হবেন ইনশাআল্লাহ।
আমিও প্রথম এই কাঁচা আমের চপ তৈরি করেছি। প্রথমে ভয় পেয়েছিলাম কেমন লাগবে খেতে। খেতে আসলে খুবই মজা লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সবার প্রথমে বড় একটা ধন্যবাদ দিতে হবে ভাইয়াকে, কারণ সিজন শুরু হতে না হতেই এত বড় বড় কাচা আম বাজারে খুঁজে পাওয়া টা একদম ম্যাজিকের মত 😀। আর তারপর বলবো আপনার আইডিয়া টা সত্যি দূর্দান্ত লেগেছে আপু। আম দিয়ে যে এভাবে চপ বানিয়ে খাওয়া যেতে পারে, এটা কল্পনারও বাইরে ছিল। বিশ্বাস করেন আমার মুখ তো সুরসুর করছে আপনার রেসিপি টা দেখেই। আপু এটা খাওয়ার আবদার করে রাখলাম কেমন ? কোন একদিন বোয়াল মাছ আর এই চপ এক সাথে খাব 😊😊। আর হ্যাঁ আমার বিশ্বাস প্রতিযোগিতায় ভালো কিছু পেতে চলেছেন আপনি। অনেক শুভকমনা রইলো।
ভাইয়াকে মনে হয় বেশি খুঁজতে হয়নি। কিন্তু দাম অনেক নিয়েছে। যাই হোক ভাইয়া কোন একদিন দেখা হলে খাওয়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মন্তব্যের জন্য।