কাপড়ের তৈরি ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে তৈরি কাপড়ের তৈরি ফুল । আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজ তার ব্যতিক্রম ।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আমার ভাগ্নির জামায় একটি ফুল বানিয়ে লাগাবো । ফুলটি কাপড়ের তৈরি। আমার মা আমার ভাগ্নিকে একটি জামাই বানিয়ে দিয়েছে। আমি ভাবলাম জামাটিকে আরো একটু সুন্দর করার জন্য কিছু ফুল বানিয়ে লাগিয়ে দেই যেন জামাটি আরও সুন্দর লাগে। তো আমি ফুলটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

ফুলটি তৈরি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.জামার সাথে ম্যাচিং করে কাপড়
২.ম্যাচিং সুত
৩.সুচ

** প্রথম ধাপ **

প্রথম জামার সাথে ম্যাচিং করে কাপড় নিয়েছি।জামা থেকে বেঁচে যাওয়া কাপড়ের টুকরা নিয়েছি এবং কাপড়টিকে ছোট ছোট চারকোণা পিচ করে কেটে নিয়েছি।

** দ্বিতীয় ধাপ **

এরপর কেটে রাখা চারকোনা কাপড়টিকে তিনকোনা ভাবে ভাঁজ দিয়েছি এবং সুই ও সুত দিয়ে এক সাইডে লক করে নিয়েছি।

** তৃতীয় ধাপ **

এরপর আমি যে অংশটি সেলাই করিনি সেখানে আমি আরেকটি কাপড় তিনকোনা করে ভাঁজ দিয়ে পূর্বের টির সাথে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি পাঁচটি কাপড়ের টুকরা তিনকোনা করে লাগিয়ে নিয়েছি ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা।

** চতুর্থ ধাপ **

এরপর আমি সুতোর মাথা ধরে টান দিয়েছি যা একটি ফুল সেপ এর মতো হয়েছে।

এভাবে আমি তিনটি ফুল তৈরি করেছি।

** চতুর্থ ধাপ **

এরপর আমি ফুলগুলো সুই ও সুতোর সাহায্যে জামার সাথে লাগিয়ে নিয়েছি।

এরই মাধ্যমে আমার ভাগ্নির জামাতে কাপড়ের তৈরি ফুল বানানো সম্পূর্ণ করেছি।

এই হলো ফাইনাল লুক

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার ফুল টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:কাপড়ের ফুল তৈরি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

কাপড় দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এ ধরনের কাজ দেখতে বেশি ভালই লাগে। ফুল বানানোর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।

 2 years ago 

ধাপগুলো সুন্দর ভাবে বুঝতে পেরেছেন যেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি আপনার ভাগ্নির জামায় খুব সুন্দর ফুলের ডিজাইন করে দিয়েছেন। ছোটদের জামা গুলো দেখতেও খুব ভালো লাগে। আর এত সুন্দর একটি ডিজাইন থাকলে তো আরো বেশি ভালো লাগে দেখতে। কাপড় দিয়ে এভাবে কখনো ফুল তৈরি করা হয়নি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ কাপড় দিয়ে বেশ ইউনিক একটি ফুলের ডাই আপনি শেয়ার করেছেন আপু।ভালো লাগলো আপনার আইডিয়া টি।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার কাপড়ের তৈরি ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে এই ধরনের ফুল যদি জামাতে লাগানো যায় পোশাক টির সৌন্দর্য আরো বেড়ে যাবে। আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আশা করি আপনার ভাগিনার এই পোশাকটি পছন্দ হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ভাগ্নির জামায় লাগানোর জন্য এত সুন্দর করে কাপড়ের ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ফুল তৈরির দক্ষতা প্রশংসনীয় ছিল আপু। অসাধারণ হয়েছে আপনার এই হাতের কাজ। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62136.92
ETH 1631.41
USDT 1.00
SBD 0.40