মোলডিট ক্লে প্রথম ব্যবহারে মিনি ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজ হাতে তৈরি ডাই প্রজেক্ট । আমি ব্যতিক্রম কিছু একটি শেয়ার করবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মিনি ওয়ালমেট । যা আমি মোলডেট ক্লে দিয়ে তৈরি করেছি।ক্লে দিয়ে আমি এর আগে বেশ কিছু পোস্ট করেছি। কিন্তু সেটা ছিলো সুপার ক্লে।তো আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু ডাই প্রজেক্ট নিয়ে।ওয়ালমেট অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে। কিন্তু আজ আমি ইউনিক করার ট্রাই করেছি।

মোলডিট ক্লে কিনতে আমার একটু বিপাকে পরতে হয়েছে। নিলফামারীতে স্টেশনারি দোকান গুলো প্রায় সব খুঁজেছি। কিন্তু পাইনি। এরপর আমি একটি দোকানে পেয়েছি সেটা ছিলো ডেট এক্সপায়ার এবং দাম ছিলো ৫০ গ্রাম ২০০ টাকা। যার ফলে কেনা হয়নি। এরপর আমি দারাজে অর্ডার করতে চাই কিন্তু সব মিলে এখানেও অনেক বেশি পরে যায় উপায় না পেয়ে পরে দোকান থেকেই কিনেছি।

মোলডিট ক্লে আমি প্রথম ইউজ করেছি আজ।প্রথম ব্যবহারে আমি একটি মিনি ওয়ালমেট তৈরি করেছি। আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আপনাদের।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

ওয়ালমেট টি তৈরি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ডাই প্রজেক্ট এর মূল উপকরণ :
১.মোলডিট ক্লে
২.প্লাস্টিক
৩.পাউডার
৪.আঠা

** প্রথম ধাপ **
প্রথমে আমি মোলডিট ক্লে এর প্যাকেট ছিরেই দুটি চকলেট এর মতো প্যাকেট পেয়েছি। এরপর সেখানে থেকে কিছু অংশ কেটে দুটো ভালো ভাবে মেখে নিয়েছি।

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি ফুল বানানোর জন্য কিছু ক্লে দিয়ে গোল করে নিয়েছি। আমি এই কাজটি প্লাস্টিকের ওপরে করেছি যেন সহজেই তুলে নেয়া যায়।

** তৃতীয় ধাপ **
এরপর আমি ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

** চতুর্থ ধাপ **

এরপর আমি ওয়ালমেট বানানোর জন্য ছোট করে কাগজ কেটে নিয়েছি। এবং কাগজের সাইড দিয়ে ক্লে এর সাহায্যে বর্ডার দিয়েছি।

এরপর ফুল ও ফুলের ডাটি ও পাতা লাগিয়ে নিয়েছি আঠার সাহায্যে।

** পঞ্চম ধাপ **

এরপর আমি বেস কালার সাদা করেছি।

এরপর ফুলে লাল ও হলুদ কালার করেছি।

পাতায় সবুজ কালার করেছি। ডাঁটিতে খয়েরী কালার করেছি।

সাইডগুলোতে হালকা নিল কালার এবং বর্ডার এ ডিপ নিল কালার করেছি।

কালার করার পর ভালো ভাবে শুকিয়ে নিয়েছি এবং ভার্নিস লাগিয়ে নিয়েছি।

এভাবেই আমি মিনি ওয়ালমেট তৈরি করেছি।

এই হলো ফাইনাল লুক।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার ওয়ালমেট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

এই ধরনের ক্লে দিয়ে এখনো কাজ করিনি। তবে আপনি অনেক সুন্দর করে ছোট্ট একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আশা করছি সময়ের সাথে সাথে আরো সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথম ব্যবহারেই অনেক সুন্দর হয়েছে আপু। আশা করি এরপর আরো চেষ্টা করলে আপনি অসাধারণ কিছু তৈরি করতে পারবেন। পাতার সবুজের মধ্যে যে ডিটেইলিং করেছেন, তা অনন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর দেখতে একটা মিনি ওয়ালমেট তৈরি করেছেন আপনি, মোলডিট ক্লে প্রথমবারের মতো ব্যবহার করে। আমার কাছে তো এটা দেখতে খুবই ভালো লেগেছে। অনেক নিখুঁতভাবে আপনি পুরো কাজটা সম্পূর্ণ করেছেন এটা তো দেখেই বুঝতে পারতেছি। ফুলটা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আর কালার গুলো ও অনেক বেশি দুর্দান্ত হয়েছে। এরকম ভাবে যদি আপনি চেষ্টা করে যান, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এটা আমার কাছে একেবারে দুর্দান্ত লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন আমার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে খুব ভালো লেগেছে। মোলডিট ক্লে দিয়ে মিনি ওয়ালমেট তৈরি করেছেন, যেটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে ফুলের সমন্বয়ে এই ওয়ালমেট তৈরি করেছেন। আপনি যদি এরকম ভাবে চেষ্টা করে যান, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এই ওয়ালমেট ঘরের মধ্যে সাজিয়ে রাখলে সুন্দর লাগবে। এটা কিন্তু সত্যি দক্ষতা মূলক একটা কাজ ছিল। আপনার এরকম কাজ সবসময় আশা করছি দেখবো।

 2 years ago 

প্রথম বার মোলডিট ক্লে ব্যবহার করেছি যানিনা কেমন হয়েছে তবে চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মোলডিট ক্লে প্রথম ব্যবহারে মিনি ওয়ালমেট তৈরি করেছেন অনেক সুন্দর করে।আপনার মিনি ওয়ালমেট টি ভীষণ আকর্ষণীয় লাগছে।ধাপে ধাপে মোলডিট ক্লে ব্যবহার করে চমৎকার সুন্দর মিনি ওয়ালমেটটি বানানো পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 62894.44
ETH 1674.44
USDT 1.00
SBD 0.39