ক্যানভাস পেইন্টিং উইথ ভার্নিস

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আরও একটি আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত পোস্টে আমি ক্যাভাস পেপারে আর্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিন্ত আজ আমি ক্যানভাসে আর্ট আপনাদের সামনে উপস্থাপন করবো।গত দিনগুলোতে আমি বিভিন্ন রেসিপি, ডাই প্রজেক্ট সহ বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি।ক্যানভাস আর্ট শেয়ার করা হয়নি অনেকদিন ধরে। আজকে তাই আমার নিজ হাতে আঁকা ক্যানবাস পেইন্টিং আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ভালো লাগবে আপনাদের।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি ক্যানভাস
২.জল রং
৩.রং করার জন্য তুলি
৪.ভার্নিস

** প্রথম ধাপ **

প্রথমে একটি ক্যানভাস নিয়েছি

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি জল রং এর সাহায্যে আর্ট করেছি।আমি কোনো ধরনের পেন্সিল ব্যবহার করিনি।

এ পযার্য়ে আমি প্রথমে নেভি ব্লু রং ব্যবহার করেছি।

এরপর লাল কালার ব্যবহার করেছি।

এবং সবশেষে হলুদ কালার ব্যবহার করেছি।

** তৃতীয় ধাপ **

এরপরে আমি একটি তুলির সাহায্য কালো ও নেভি ব্লু রং এক সাথে মিশিয়ে ক্যনভাসে বিভিন্ন পাতার আকৃতি দেওয়ার চেষ্টা করেছি যেমনটি ছবিতে দেখছেন।

** চতুর্থ ধাপ **

এরপর হলুদ কালার এবং সাদা কালার দিয়ে ডিটেইলস এড করেছি। এবং লাল কালার দিয়ে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি।

** পঞ্চম ধাপ **

এ পযার্য়ে আমি আমার ক্যানভাসে আকা ছবিটি ভালো ভাবে শুকিয়ে নিয়েছি।এ পযার্য়ে আমি ভার্নিস ইউজ করবো।কিন্তু ভার্নিস এর জন্য ছবিটি ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। যার ফলে রং এলোমেলো হওয়ার সুযোগ থাকে না।

তো আমি আর্টটি ২৪ ঘন্টা শুকনোর জন্য রেখেছিলাম।

এরপর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি ভার্নিস ব্যবহার করেছি।আমি মন্ট মার্ট এর লিকুইড ভার্নিস টি ব্যবহার করেছি।

ভার্নিস টি আর্ট এর ওপরে ঢেলে মোটা তুলি দিয়ে সম্পূর্ণটিতে ভালোভাবে লাগিয়েছি।এর পর আমি ভার্নিস শুকনোর জন্য আরও একদিন রেখেছি।

** ষষ্ঠ ধাপ **

ভার্নিস ব্যবহার করেছি কারন এটি ব্যবহার করলে ছবির স্থায়িত্ব বেরে যায় এবং দেখতে সুন্দর লাগে। সুন্দর একটা গ্লেজ দেয় যা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন।ভার্নিসটি ভালোভাবে শুকায়নি তার আগেই আমি পোস্টটি করেছি।

তো এভাবেই আমি ক্যানভাস পেইন্টিংটি সম্পূর্ণ করেছি।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

ক্যানভাসের উপরে এত সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। এর আগে আপনার পেইন্টিং আমি দেখেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে। আজকেও সুন্দর পেইন্টিং করলেন দেখে খুব ভালো লাগলো। আপনি আপনার করা এই পেইন্টিং এর মধ্যে ভার্নিহ ব্যবহার করেছেন দেখে আরো ভালো লাগলো। আপনার করা পেইন্টিংটা যদি আপনি দেয়ালে লাগান, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আমার কাছে পুরোটাই দেখতে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

জ্বি এই ধরনের পেইন্টিং দেয়ালে লাগালে সুন্দর লাগে দেখতে।

 2 years ago 

ক্যানভাসের মধ্যে যেকোন রকমের পেইন্টিং করলে সেটা অনেক সুন্দর হয় এমনিতেই। আর আপনি নিজের দক্ষতা কাজে লাগিয়ে তো সুন্দর পেইন্টিং করলেন দেখে তো মুগ্ধ হলাম। আপনি কিন্তু অনেক দারুন পেইন্টিং করতে পারেন এটা বলাই লাগে। কারণ আপনার আজকের পেইন্টিংটা একেবারে মনোমুগ্ধকর ছিল। যেটা দেখে আমি এক নজরে তাকিয়ে ছিলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যার কারণে আরো ভালো লাগতেছে দেখতে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভালো ভাবে করার। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62600.41
ETH 1629.61
USDT 1.00
SBD 0.40