গোলাপ ফুল আর্ট ও স্কেচ

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের সাথে একটি গোলাপ ফুলের ছবি শেয়ার করব যা আমি নিজে এঁকেছি এবং স্কেচ করেছি। মজার ব্যাপার হল আমি গোলাপটি সংখ্যা তিন দিয়ে এঁকেছি।আমরা গনিতে এক,দুই,তিন লিখি তেমনি আমি তিন দিয়ে একটি গোলাপ ফুল এঁকেছি এবং স্কেচ করেছি। অনেকেই অনেক রকম ভাবে গোলাপ ফুল আর্ট করে।আমি একটু ভিন্ন রকম ভাবে আর্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই আইডিয়াটি।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

ছবিটি আঁকাতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি আর্ট পেপার
২.পেন্সিল
৩.রাবার

** প্রথম ধাপ **

প্রথমে আমি একটি তিন লিখেছি সংখ্যায় ৩।

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি তিন এর মাথা একটু বাড়িয়ে দিয়ে পাপড়ির মতো করে দিয়েছি এবং বেশ কিছু পাপড়ি একে নিয়েছি।

** তৃতীয় ধাপ **

এরপর আমি গোলাপের ডাটা দিয়েছি এবং ফুলের সাথে ছোট করে দুটো পাতা একেঁ নিয়েছি।

** চতুর্থ ধাপ **
এরপর আমি গোলাপ ফুলটি স্কেচ করা শুরু করেছি।প্রথমে ফুলটি স্কেচ করে নিয়েছি এরপর ডাল এবং ছোট পাতা দুটি স্কেচ করে নিয়েছি।

** পঞ্চজন ধাপ **

এরপর আমি গোলাপের পাতা আর্ট করেছি এবং স্কেচ করে নিয়েছি।

এরই মাধ্যমে আমার আর্টটি সম্পুর্ন হয়ে যায়।

এই হলো ফাইনাল লুক।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

অনেক সুন্দর ভাবে গোলাপ ফুলের আর্ট করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই ফুলের আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। এক কথায় অসাধারণ ছিল কিন্তু আপনার দক্ষতা। আশা করবো আবারো এমন সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন আপনি।

 2 years ago 

আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে অনেক দক্ষ ব্যক্তি রয়েছে যারা খুব সুন্দর সুন্দর আর্ট করে থাকে। যেগুলো দেখে মুগ্ধ হয়ে থাকি। আপনি আজকে পেন্সিল দিয়ে গোলাপ ফুলের আর্ট করেছেন যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে আর্ট করতে থাকলে আরো সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন। এই চেষ্টা চালিয়ে যান আপনার দক্ষতা আরও বাড়বে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

কি দারুণ গোলাপ ফুল অংকন করেছেন আপু।অসাধারণ সুন্দর লাগছে আপনার পোলাপ ফুলের অংকনটি।অংকন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গোলাপ ফুলের খুবই সুন্দর একটি স্কেচ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
এক কথায় আপনি একটি সহজ পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন গোলাপ ফুল তৈরি করার।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটা গোলাপ ফুল আর্ট করছন।আপনার আর্ট করা গোলাপ ফুল টি দেখতে খুবই ভালো লাগতেছে। তবে গোলাপ ফুল টি যদি রঙ করতেন তাহলে আরো সুন্দর ভাবে ফুটিয়ে উঠতো।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38