নিজ হাতে আঁকা ক্যানভাস পেপার পেইন্টিং উইথ ভার্নিস

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ অনেকদিন পরে আমার আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এতো দিন রেসিপি, ডাই প্রজেক্ট সহ বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আর্ট শেয়ার করা হয়নি অনেকদিন ধরে। আজকে আমার নিজ হাতে আঁকা ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি।আজ আমি ফানুস উরানোর একটি দৃশ্য উপস্থাপন করবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে আপনাদের।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি ক্যানভাস পেপার
২.জল রং
৩.রং করার জন্য তুলি
৪.ভার্নিস

** প্রথম ধাপ **

প্রথমে আমি ক্যানভাস পেপারটি আমার আর্ট বোর্ড এ লাগিয়ে নিয়েছি টেপ এর সাহায্যে।

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি জল রং এর সাহায্যে আর্ট করেছি।আমি কোনো ধরনের পেন্সিল ব্যবহার করিনি।

আমি কালো কালার দিয়ে প্রথমে সম্পূর্ণ আর্ট পেপার কালার করেছি।

** তৃতীয় ধাপ **

এরপর সাদা কালার দিয়ে ফানুস একেঁ নিয়েছি।

সাদা কালারের উপরে প্রথমে হালকা হলুদ কালার দিয়েছি এরপর ডিপ হলুদ ও লাল কালার এক সাথে মিসিয়ে লাগিয়েছি।

** চতুর্থ ধাপ **

এরপর আমি সাদা ও লাল কালার দিয়ে ডিটেইলস এড করেছি। যার ফলে ফানুস টি দেখতে আরও সুন্দর হয়েছে।

** পঞ্চম ধাপ **

এ পযার্য়ে আমি আমার ক্যানভাসে আকা ছবিটি ভালো ভাবে শুকিয়ে নিয়েছি। ভার্নিস এর জন্য ছবিটি ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। যার ফলে রং এলোমেলো হওয়ার সুযোগ থাকে না।

তো আমি আর্টটি ২৪ ঘন্টা শুকনোর জন্য রেখেছিলাম।

এরপর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি ভার্নিস ব্যবহার করেছি।আমি মন্ট মার্ট এর লিকুইড ভার্নিস টি ব্যবহার করেছি।

ভার্নিস টি আর্ট এর ওপরে ঢেলে মোটা তুলি দিয়ে সম্পূর্ণটিতে ভালোভাবে লাগিয়েছি।এর পর আমি ভার্নিস শুকনোর জন্য আরও একদিন রেখেছি।

** ষষ্ঠ ধাপ **

এ পযার্য়ে ভার্নিস শুকানোর পরে আর্ট বোর্ড থেকে তুলে নিয়েছি।

এভাবেই আমি ফানুস উড়ানোর এর দৃশ্যটি সম্পূর্ণ করেছি।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

আপনার নিজ হাতে আঁকা ফানুস উড়ানোর দৃশ্যটি অসাধারণ এবং প্রতিটি ধাপের বর্ণনা খুবই সুন্দর। আপনার শিল্পকর্মের প্রতি আপনার ভালোবাসা এবং নিষ্ঠা প্রশংসনীয়। আমার দেখে একদম ট্যাঙ্গল্ড মুভির ফানুসের দৃশ্যটার কথা মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর এ পেইন্টিং দেখে। বেশ দারুণভাবে আপনি একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আশা করব এভাবে আরো অনেক সুন্দর সুন্দর কিছু অঙ্কন করবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্যানভাস পেপারের উপর সুন্দর সুন্দর পেইন্টিং করলে দেখতে আরো বেশি ভালো লাগে। খুব সুন্দর করে আজকে আপনি ক্যানভাস পেপারের উপর এই পেইন্টিংটা করেছেন। দেখে তো মনে হচ্ছে রাতের নির্জন আকাশে ফানুস উড়ে যাচ্ছে। দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফানুস গুলোকে এত সুন্দর ভাবে আঁকার কারণে দেখে বাস্তবিক মনে হচ্ছে। রাতের আকাশে এরকম ফানুস দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। খুব চমৎকার ছিল আপনার আজকের এই সুন্দর পেইন্টিংটা।

 2 years ago 

চেষ্টা করেছি ভালোভাবে আর্ট করার। দোয়া করবেন আমার জন্য। আগামীতে যেন আরও ভালো কিছু উপস্থাপন করতে পারি আপনাদের সামনে।

 2 years ago 

সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করতে আমি খুব পছন্দ করি। আর পেইন্টিং দেখতে তো আরো বেশি ভালো লাগে। আজকে দারুন দেখতে একটা পেইন্টিং করে নিলেন আপনি। অনেক সুন্দর করে রাতের আকাশে ফানুস উড়ে যাওয়ার দৃশ্য অংকন করেছেন। রাতের আকাশে ফানুস উড়ানো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। দৃশ্যটা দেখে তো মনে হচ্ছে আমি যেন সরাসরি দেখতেছি। প্রথমে তো মনে করেছিলাম রাতের আকাশে ফানুস উড়ে যাওয়ার দৃশ্যের আপনি ফটোগ্রাফি করেছেন। পরে বুঝতে পেরেছি এটা আপনি নিজের হাতে অংকন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। ক্যানভাস পেপার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন আপনি। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

একই রকমের কাজ বার বার করলে কাজের প্রতি অনিহা চলে আসে। তাই ভিন্ন কিছু করার চেষ্টা। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63475.73
ETH 1680.30
USDT 1.00
SBD 0.41