আম মাখা

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লা ভলো আছি। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজ তার ব্যতিক্রম।আজ আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আম মাখা রেসিপি। এ বছরে প্রথম আম খেলাম। আম এখনো বাজারে সেভাবে আসে নি।যেগুলো এসেছে ফরমালিন যুক্ত। কাঁচা আম তো দেখাই যায় না বাজারে।গ্রামের বাড়ি থেকে কাঁচা আম নিয়ে এসেছে। তাই ভাবলাম আম গুলো একটু মেখে খাই।তো সেই আম মাখানোর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আমার রেসিপিটি।

🥗 উপকরন🥗

রেসিপিটি তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে তা হল :

১.আম
২.কাঁচা মরিচ
৩.শুকনা মরিচ
৪.সরিষা তেল
৫.লবন
৬.আম কাটার জন্য কাটার

🫕 রান্নার প্রসেস 🫕

এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি উপকরণগুলো ব্যবহার করে:

** প্রথম ধাপ **

প্রথমে আমি দুটো আম ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

** দ্বিতীয় ধাপ **
এরপর আমি আম গুলো ভালো ভাবে কাটারের সাহায্যে কেটে নিয়েছি।

** তৃতীয় ধাপ **

এরপর আমি কাঁচা মরিচ ও ভেজে রাখা শুকনা মরিচ পরিমান মতো লবন ও তেল দিয়ে মেখে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিতে পারেন। আমি বেশি ঝাল খেতে পারি না তাই সামান্য মরিচ দিয়েছি।

** চতুর্থ ধাপ **

এরপর আমি কেটে রাখা আম গুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

এভাবেই আমি আম মাখা তৈরি করেছি।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার রেসিপি টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

**🌸 ধন্যবাদ 🌸 **

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:আম মাখা রেসিপি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আম মাখানোর লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এমন জিনিস দেখলে প্রত্যেকের জিভে জল চলে আসবে এটা স্বাভাবিক। যেহেতু এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই এটা দেখেই আমার লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাজারে সেভাবে আম ওঠেনি এখনো যাও বা উঠেছে তা ফরমালিন যুক্ত ও অকালপক্ব। গ্রামের গাছ থেকে পেরে আনা কাঁচা আমের মাখা আহা কি যে সুস্বাদু আপু বলে বোঝানো যাবে না।আপনার কাঁচা আম মাখা গুলো ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আম মাখা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আম মাখা পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিদিন একই জিনিস শেয়ার করলে একঘেয়েমি চলে আসে আপনি আজকে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করে ভালো করেছেন । এই গরমের দিনে এরকম আম মাখা খেতে কিন্তু ভালো লাগে । আমি অবশ্য কখনো সরিষার তেল দিয়ে এভাবে কখনো আম মাখা খাইনি । তবে আপনার এম মাখা দেখে কিন্তু লোভনীয় লাগছে ।

 2 years ago 

সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে।

 2 years ago 

হাতে সময় থাকলে বন্ধুরা সবাই মিলে পড়ন্ত বিকেলে এই ভাবে আম মাখা তৈরি করে খেতাম। আপনার আম মাখা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার আম মাখা খুব দুর্দান্ত হয়েছে। আম মাখার মধ্যে সরিষা তেল ও শুকনো মরিচ দেওয়াতে খেতে বেশ ভালো লাগছে নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাজারের আমগুলো খেলে স্বাস্থ্যের জন্য তেমন ভালো হয় না। আর বাজারে আমগুলোর মধ্যে মেডিসিন থাকে। যাইহোক আজকে আপনি কাঁচা আমের মাখা রেসিপি করেছেন। কাঁচা আম মাখা খেতে অনেক মজা লাগে। বিশেষ করে শুকনো মরিচ দিলে খেতে দ্বিগুন মজা হয়। সত্যি আম মাখা রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। খুব সুন্দর করে আম মাখা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্ট টি আপনি দুবার করেছেন। বারবার বলছি যে abb-school কে আর বেনিফিসিয়ারী দেওয়ার প্রয়োজন নেই তবুও আপনি দিচ্ছেন। 😕

 2 years ago 

পোস্ট টি পাবলিশ করার সময় নেট প্রবলেম ছিলো তো আমি ভেবেছিলাম প্রথমে পোস্ট টি পাবলিশ হয়নি তাই দ্বিতীয়বার করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39