ক্লে দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago
** আসসালামু আলাইকুম **

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে ক্লে দিয়ে ফুল তৈরি করে দেখাবো । আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজ তার ব্যতিক্রম ।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে তৈরি ফুল।ক্লে আমি এর আগে ব্যবহার করিনি।আজ প্রথম। ক্লে টি আমি একশত বিশ টাকা দিয়ে কিনেছি।যার মধ্যে বারটি কালার ছিলো। তো এই ক্লে দিয়েই আমি ফুল তৈরি করেছি।ফুলটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।

ফুলটি তৈরি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।

ছবি আঁকার মূল উপকরণ :
১.ক্লে
২.ডিজাইন করার জন্য স্টিক

** প্রথম ধাপ **

প্রথমে আমি হালকা গোলাপি কালার দিয়ে ছোট ছোট গোল করে নিয়েছি। এবং গোল বলের মতো অংশ গুলো একসাথে লাগিয়ে নিয়েছি।

** দ্বিতীয় ধাপ **

এরপর আমি বেগুনি কালার ক্লে দিয়ে গোল বল তৈরি করেছি এবং গোলাপি কালার এর ফুলের মাঝে বসিয়ে দিয়েছি। স্টিক এর সাহায্যে ডিজাইন করেছি।

** তৃতীয় ধাপ **

এরপর খয়েরি কালার ক্লে দিয়ে ফুলের ডাটা তৈরি করেছি এবং লাগিয়ে দিয়েছি।

** চতুর্থ ধাপ **

এরপর আমি সবুজ কালার ক্লে দিয়ে পাতা তৈরি করেছি এবং স্টিক দিয়ে পাতায় ডিজাইন করেছি।

** পঞ্চম ধাপ **

এ পযার্য়ে আমি কালো কালার ক্লে দিয়ে টপ বানিয়ে নিয়েছি। টপের মধ্যে ফুলটি সেট করে নিয়েছি।

এরই মাধ্যমে আমার ক্লে দিয়ে ফুল বানানো সম্পূর্ণ করেছি।

এই হলো ফাইনাল লুক

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার ফুল টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:ক্লে দিয়ে তৈরি ফুল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks for supporting me.

 2 years ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটা ফুল বানিয়েছেন। অসাধারণ লাগছে দেখতে ক্লে দিয়ে করা কাজ গুলো আমার কাছে খুবই ভালো লাগে।খুব গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্লের তৈরি কাজগুলো আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে ক্লে দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলটি দেখে বোঝা যাচ্ছে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত আপনি ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ক্লে দিয়ে একটি ফুল তৈরি। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে নতুন কোনো পোস্ট প্রথমের দিকে তৈরি করতে হলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। এত সুন্দর ভাবে ছোট্ট একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি প্রথমে একটু সমস্যা হয় তবে পরে ঠিক হয়ে যায়।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো দেখতে পাই। যেগুলো ক্রিয়েটিভিটির বহিরপ্রকাশ । আপনি দেখছি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে । এই ধরনের দক্ষতা মূলক কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰

আপু আপনি তো ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন তবে এখানে ছবি আঁকার কথা বললেন। কিছুটা ভুল হয়েছে সম্ভবত।
তবে যাই হোক ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। ছোট একটা টবের মতো তৈরি করেছেন। তার উপর ফুলটা বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি ভূল করিনি। এরপরেই দিয়েছি আজ তার ব্যাতিক্রম।

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। দেখতে বেশ দারুন লাগছে। ক্লে দিয়ে ফুল তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার পোস্টটি ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে অসাধারন লাগছে। খুবই সুন্দর ভাবে তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। এই ধরনের জিনিস দিয়ে ছোট বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42