পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত
মূলত ঈদের পরে আজ প্রথম সবাইকে নিয়ে বেরোলাম। ঈদের পরে অনেকটাই ব্যস্ত ছিলাম এছাড়াও আমার শরীরটা ভালো ছিলনা তাই বাহিরে কোথাও যাওয়া হয়নি। আজ অনেকদিন পরে দুলাভাই এসেছে এবং আপু এবং আপুর ছোট একটি ছেলে। সবাই মিলে একসাথে আমরা ঘুরতে বেরিয়েছিলাম।
মূলত কয়েকদিন ধরেই ঘুরতে যাব ভাবছিলাম কিন্তু নীলফামারী শহরে তেমন একটা ঘুরার জায়গা নেই, কয়েকটি নতুন পার্ক হয়েছে কিন্তু সেসব পার্কে যেতে ইচ্ছা করছে না। কারণ পার্কে গেলে তো ঢাকায় অনেক বড় বড় পার্ক রয়েছে কিন্তু আমি চাইছিলাম প্রাকৃতিক কোনো সৌন্দর্য উপভোগ করবো। মানবসৃষ্ট জিনিস গুলো দেখতে ইচ্ছে করে না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছা করে। প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যেতে ইচ্ছে করে তাই আমাদের নীলফামারী শহর থেকে একটু দূরে একটি ক্যানেল রয়েছে, সেই ক্যানেলেই আমরা আজ বেড়াতে গিয়েছিলাম।
আমার নানী, খালা, দুলাভাই, আপু, আপুর ছেলে আমার ছোট ভাই, আম্মু সবাই মিলে আজ ঘুরতে গিয়েছিলাম। অনেক চমৎকার একটি সময় অতিবাহিত করেছিলাম। আমার আপুর ছেলে ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছে তাই খোলা আকাশ এভাবে করে দেখা হয়নি এবং এত প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয়নি। যেখানে গিয়েছিলাম সেখানে ছোট্ট একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণার পানিতে খেলাধুলাও করবে, সেই কি কান্না।। পরবর্তীতে আমরা সবাই মিলে সেখানে গিয়ে তার কান্না থামাই এবং ঝরনার নিচে তাকে খেলতে বসিয়ে দেই।
আমরাও সেখানে বেশ কিছু ছবি তোলার চেষ্টা করি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। পরবর্তীতে আমরা সবাই মিলে নদীর অন্য প্রান্তে যাই এবং সেই ব্রিজের উপর দাঁড়িয়েও বেশ কিছু ছবি তুলি। নদীর পাশে হাঁটার সময় প্রাকৃতিক সেই বাতাসগুলো মন ছুঁয়ে যাচ্ছিল এবং ঠাণ্ডা বাতাস, নিরিলি পরিবেশ, আশেপাশে মানুষজন অনেক কম গ্রামের এই পরিবেশ গুলোই আমার ভালো লাগে। যদি ভবিষ্যতে আল্লাহতালা তৌফিক দান করেন তাহলে এরকম একটি গ্রামে একটি বাসা বানাবে।
অনেকদিন পরই মূলত পরিবারের সবাই একত্রিত হয়েছি এবং অনেক ঘুরাঘুরি করেছি তারপরও অনেক মেম্বারদের মিস করেছি কারন আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। কেউ আবার তাদের নানু বাসায় ঘুরতে গিয়েছে কেউ আবার ঢাকায় ব্যাক করেছে তাদের এই জীবিকা নির্বাহের জন্য। সব মিলিয়ে যারা যারা ছিল সবার সাথেই মোটামুটি ভালোই সময় উপভোগ করেছি।
নীলফামারীতে ইতিমধ্যে অনেকগুলো পার্ক রয়েছে এবং সেই সব পার্কে সুইমিং পুলও রয়েছে। সেই বিষয়টি আজ আমার ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। দেখি কয়েক দিনের মধ্যেই ভিজিট করতে যাব।
নীলফামারী আমার মাতৃভূমি, এই নীলফামারীকে ঘিরে রয়েছে ছোটবেলার অনেক শৈশবের স্মৃতি এবং এখানে হেরে ওঠার কিছু মনোমুগ্ধকর স্মৃতি। এই স্মৃতিগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব এবং এই নীলফামারী উত্তরের জনপদ এই জনপথে এগিয়ে রয়েছে অনেক ইতিহাস।
সেসব ইতিহাস গুলো অন্য একদিন আপনার সাথে শেয়ার করে নেব। তবে পরিবারের সাথে সময় কাটানোর মজাই আলাদা। হয়তো আমার সময় ঘনিয়ে আসছে, আর কিছুদিন পরেই ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে এবং আবার ব্যাস্ততম দিন।
ঢাকায় ব্যাক করব ঠিকই কিন্তু এই স্মৃতিগুলো মনের খাতায় নিয়ে ঢাকায় ব্যাক করব। যাতে করে পরবর্তী দিনগুলো এই স্মৃতিগুলোকে মনে করেই ভালো থাকতে পারি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আশা করি ভাইয়া ভালো আছেন? পরিবারের সাথে চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে ভাইয়া এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। আসলে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আনন্দ বলে শেষ করা যায় না। আপনার পরিবারের সবাইকে দেখে খুব ভালো লাগলো। প্রকৃতির অসাধারণ সৌন্দর্য সবাই বেশ দুর্দান্ত ভাবে উপভোগ করেছে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাই, অনেক ভালো একটি সময় কাটিয়েছি। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছ তুমি, আজকে সময় টি অনেক সুন্দর অতিবাহিত করেছি। পরিবার নিয়ে এভাবে সারা জীবন থাকতে চাই।
ধন্যবাদ আম্মু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পার্কের কৃত্রিম পরিবেশ দেখার চেয়ে খোলামেলা প্রকৃতিক আকাশের নিচে ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে। ঈদের পরে পরিবারের সবাইকে নিয়ে এভাবে ঘোরাফেরা করলে বেশ ভালোই লাগে। যা আপনারা সবাই মিলে বেশ উপভোগ করেছেন দেখছি।
ঠিক বলেছেন আপু, ধন্যবাদ আপনাকে।
আসলে ঈদ উপলক্ষে আপন মানুষদের সাথে দেখা সাক্ষাৎকার হয়। আর পরিবার কিংবা আপন মানুষের সাথে কাটানো মুহূর্তটুকু সব সময় অত্যন্ত আনন্দের এবং উপভোগ্য হয়। আপনার পরিবার নিয়ে আপনার স্বজনদের সাথে কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে মানুষের তৈরি বিভিন্ন পার্কে ঘুরাঘুরি করার চেয়ে, এমন জায়গায় গিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। পানি দেখে তো পরিষ্কার মনে হচ্ছে। আমার আবার পরিষ্কার পানি দেখলে নামতে ইচ্ছে করে। সবাইকে নিয়ে এমন মনোরম পরিবেশে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাইয়া। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।