এবিবি-ফান প্রশ্ন-৫৮ || "বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
"বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় সেদিন দূরে কোথাও বজ্রপাত হয়েছিলো, যেটার আওয়াজ কানে ভেসে আসে। তাই থেকেই মনে হয়েছে বিনা মেঘে বাজ পড়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
বিনা মেঘে বজ্রপাত
দেখতে যদি চাও,,
সন্দেহে ভরা মিয়া বিবির
সংসারেতে যাও।।
সন্দেহ নামের বজ্রপাতে
জ্বলে পুড়ে ছাই,,
এর চেয়ে বড় বজ্র
পৃথিবীতে নাই।।
♥♥
সবাই যখন জ্বলছে তাহলে বিয়ে থামছে না কেন দিদি?
বিয়েটা হচ্ছে দিল্লিকা লাড্ডু যে খায় সেও পস্তায় না খায় সেও পস্তায়।আবার বিয়েটা হল অনেকের কাছে টয়লেটের মত,, যে করেনি সে প্রবেশ করার জন্য অস্থির।আরজে করেই ফেলেছে,,তাদের মধ্যে অনেকেই সন্দেহ রোগে জ্বলছে।,,,,,♥♥
কারন আকাশ যখন ভালো থাকে ,আকাশে যখন মেঘ থাকে না তখন ইন্দ্রদেব মাঝে মাঝেই তার অস্ত্রকে ঝালাই করে দেখেন সেটা ভালো আছে নাকি মরিচা ধরেছে।বিনা মেঘেই বজ্রকে চেক করতে সুবিধা হয়।
ঠিক ঠিক। মাঝে মধ্যে চেক করতেই হয়।
😃😃
যখন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবে ওগো তুমি বাবা হতে চলেছ। এই কথা শুনে বিনা মেঘেই বজ্রপাত শুরু হয়ে যাবে।😅😅
এই কথা শুনে বজ্রপাত তো হবেই।
কারণ ছেলেরা এখন অত বোকামি করেন।
সবাই হিসাবে খুব পাকা।
হাহাহাহাহা ঠিক বলেছেন !!!!!
গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবে ওগো তুমি বাবা হতে চলেছ৷
তবে আগের দিন শেষ এখন আধুনিক প্রযুক্তি তাই চিন্তা নাই ৷
প্রযুক্তি জিন্দাবাদ 🤪
আপনার টা অনেক সুন্দর ছিল একদম যুক্তিযুক্ত উত্তর দিয়েছেন।
ইসস। হার্ট ফেল হয়ে যাবে যে
এত সহজ হয়ে যায় কি করে। ছেলেরা এতটাও বোকা না। সব কাজ তারা হিসাব করেই করে। ফলে কোন ধরনের বজ্রপাত হবে না বরং সন্দেহের সৃষ্টি হবে.. কেমনে কি হলো। হা হা হা...
তাই নাকি! ভালোই সাবধান থাক দেখছি 🤪
এই ব্যাপারে খুবই সতর্ক আমি। কখন ফাঁসিয়ে দিয়ে চলে যাবে কোন ঠিক আছে। তুমি কি বলো নির্মাল্য দা। হা হা হা....
কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আর পারলাম না, হিহিহি।। মনে মনেই বলে গেলাম।
চোরের মন পুলিশ পুলিশ। 🤪🤪🤪
হ্যাঁ একদম ঠিক বলেছেন ভালো হোক খারাপ হোক বজ্রপাত হবেই
আপনার কি বিশেষ কোনো অভিজ্ঞতা আছে নাকি। থাকলে জানাতে পারেন। হা হা হা....
হাহাহাহা, ভাই এর অনেক অভিজ্ঞতা হয়েছে দেখছি।
আমার কিছু বন্ধু অল্প বয়সে বিয়ে করেছে.. তো এখন তারা বুঝতে পারছে বিয়ের যন্ত্রনা কি জিনিস। এজন্য বিয়ে না করেও বেশ কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এটা কে ঠিক অভিজ্ঞতা বলবো না, খারাপ অভিজ্ঞতা হয়েছে। হা হা হা...
তাহলে কি আপনি বিয়ে করতে চান না?
আমি তো বিয়ে করতে চাই ভাই, তবে বিয়ে মনে হয় আমাকে করতে চায় না।
বুকে আসেন ভাই। আমার ও একই অবস্থা হাহাহ।।
খেয়েছ রে। এইবার থেকে নিজেকেই রান্না করে খাওয়া লাগবে।
তুমি তো ভালই রান্না কর নির্মাল্য দা। এক মিষ্টি কুমড়ো দিয়ে কত রকম রেসিপি বানালে। শেষে মিষ্টি কুমড়ো না খেতে পেরে, মৃগেল মাছ ঝাল তরকারি রান্না করলে। তোমার টেনশন এর কোনো কারণ তো দেখি না। হা হা হা...
নিজের অজান্তে অপ্রত্যাশিত বড় ধরনের ক্ষতি সংগঠিত হলেই বিনা মেঘে মাথায় বজ্রপাত ঘটে। যেমনটি গত সপ্তাহে আমার সাথে হয়েছিল। স্টিল আলমারিতে রাখা সমস্ত ডকুমেন্টস আমার উইপোকা নিঃশেষ করে দিয়েছে।এ যেন আমার মাথায় বিনা মেঘে বজ্রপাতের শামীল।
স্টিলের আলমারিতে উই পোকা!! সত্যিই বিনা মেঘে বজ্রপাত।
বিনা মেঘে বজ্রপাত একমাত্র ঘরেই সম্ভব দাদা, কারণ মেঘ ছাড়া ঘরে বজ্রপাত হয় মাঝে মাজে। যখন বউ রাগ করে তখন এমনিতেই থালাবাসনের শব্দে যেন ঘরটা বজ্রপাতের শব্দে পরিণত হয়।হাহাহা🤣
তাহলে অভিজ্ঞতা আছে। 🤪
আসে পাশে পরিবেশের অবস্থা দেখে অভিজ্ঞতা হয়ে গেছে দাদা 🤣
একদম পারফেক্ট উত্তর ভাই আমি মাঝে মাঝেই পাশের বাড়িতে শুনতে পাই এটা হাহাহা।
কথা একদম সঠিক বলেছেন ভাই, আসলেই বিনা মেঘে বজ্রপাত একমাত্র বউ করতে পারে।
যদি কেউ কখনো বউ বা গার্লফ্রেন্ড কে কথা দিয়ে কথা না রাখে, তাহলেই বিনা মেঘে বজ্রপাত" সম্ভব। বিশেষ করে যারা বিয়ে করেছেন তারা প্রায় প্রতি দিনেই বিনা মেঘে বজ্রপাত উপভোগ করে। হিহিহিহি।
আপনি কি করে জানলেন ভাই? আপনি তো বিয়ে করেননি
আসে পাশে অনেক বন্ধুরা বিয়ে করেছে। তারাই মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে।
সিয়াম ভাই এর সাথে এই রকম হয়েছে নাকি কোনো দিন। হা হা হা...
ভাই, এই সব তো সবার সামনে বলা যাবে না, হিহিহি।
কেন সম্ভব না, বিনা বাধায় যদি কালো মেয়ে পার্লায়ে গিয়ে ফর্সা হতে পারে তাহলে বিনা মেঘে কেন বজ্রপাত অসম্ভব।
বাঁধা থাকে থাকে। ময়দার বাধা 🤪
মনে করেন আপনার স্ত্রী দুনিয়ায় সবচেয়ে ভালো মুডে আছে কিন্তু তখন যদি আপনি আপনার পরিবারের সুনাম এবং আপনার স্ত্রীর পরিবারের একটু দূর্নাম করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন বিনা মেঘে বজ্রপাত কিভাবে সম্ভব।
নিজের উপলব্ধি থেকে বললেন নাকি ভাই?
জী ভাই, এটাই সত্য।
যখন বৌয়ের মুডটা ভালো থাকে। সুখ আর সুখ। যখনই একটু বেকে যায় বাসায় বজ্রপাত হতে থাকে,মেঘের জন্য আর অপেক্ষা করতে হয় না।
মেয়েরা তাহলে বজ্রপাত ঘটাতে পারে?
হা দাদা, বাসায় একটু কিছু হলে বজ্রপাত হতে থাকে। যেন থামেই না।