ঝুড়ির মধ্যে বিভিন্ন প্রকারের সবজির কালারফুল ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের, তবে এই আর্টটির মতো আগেও একটি আর্ট করেছিলাম আর সেটি ছিল বিভিন্ন ফলের। আজকে এই আর্টটি করেছি একটি ঝুড়ি ভর্তি বিভিন্ন সবজির আর্ট। এখানে বিভিন্ন সবজির ডিজাইনগুলোতে মোটামুটি যে সবজির যে কালার হয়ে থাকে সেই ধরণের কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে ৮-৯ ধরণের সবজির চিত্র অঙ্কন করেছি যেখানে, মোটামুটি আমাদের পরিচিত সবজি লাউ, মূলো, গাজর, বেগুন, বিট ইত্যাদি এইরকম সবজি দিয়ে একটি পরিপূর্ণ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে দৃশ্যে একটি লঙ্কা ঝুড়ির নিচে পড়ে আছে এমন দৃশ্য দিয়েছি, কারণ এখানে বিষয়টা এমনভাবে বোঝাতে চেয়েছি যে, বিক্রেতা বিক্রি করার সময় ঝুড়ির থেকে লঙ্কা নিচে পড়ে গেছে। ডিজাইনটা একটু ভিন্নভাবে সাজিয়েছি এই আর কি। অঙ্কনটা কমপ্লিট করার পরে আমার কাছে বেশ ভালো লাগছিলো, আর আশা করি আপনাদের কাছেও বিষয়টা ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে একটি ঝুড়ি পুরোপুরিভাবে এঁকে নিয়েছিলাম এবং তাতে বিভিন্ন ডিজাইন করে দিয়েছিলাম। এরপর ঝুড়ির মধ্যে বিভিন্ন প্রকারের সবজির চিত্র এঁকে নিয়েছিলাম এবং নিচে একটি লঙ্কার চিত্র এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, মার্কার পেন দিয়ে অঙ্কন করা সমস্ত দৃশ্যতে কালী করে ভালোভাবে ফলের চেহারাগুলো ফুটিয়ে তুলেছিলাম।

❖তৃতীয় ধাপে, কালার পেন দিয়ে দুই ধরণের সবজি অর্থাৎ লাউ আর বিটের বডিতে কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, একইভাবে কালার পেন্সিল দিয়ে ফুলকপি আর টমেটোটিতে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, একইভাবে বাকি থাকা ঝুড়িতে সব সবজিগুলোতে কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, ঝুড়িটিতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম এবং নিচে পড়ে থাকা লঙ্কাটিতেও কালার করে অঙ্কনের সমাপ্তি করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অনেক ভালো লেগেছে দাদা খুব সুন্দর করে কালারফুল সবজির ঝুড়ি তৈরি করেছেন আপনি। আসলে আমাদের প্রতিদিনের খাদ্যের তালিকায় এমন ধরনের সবজি এবং ফল তাকে। যেগুলো একটি ঝুড়িতে আমরা সাজিয়ে রাখি। যা দেখতে খুবই ভাল লাগে। তো আপনি খুব সুন্দর করে সেই ঝুড়িটিকে অনেক গুলো সবজির মিশ্রণে আর্ট করলেন। তাছাড়া সবজির কালার গুলো চমৎকার ছিল দেখতে। আপনার কাছ থেকে প্রতিনিয়ত সুন্দর কিছু দেখতে খুবই ভালো লাগে দাদা। সবার থেকে অনেকটা আলাদা কিছু করার চেষ্টা করে থাকেন সব সময়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা দারুন এঁকেছেন। সবজি দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছে করে।সবজি খুব পছন্দ আমার।আপনার সবজির ঝুড়ি সহ নিয়ে আসতে ইচ্ছে করছে।কি সুন্দর করে কালার করলেন।ঝুড়ি থেকে আবার কাঁচা মরিচ পরে গেছে।বেশ দারুন তো।আমার কাছে আপনার আর্টটি খুবই ভালো লেগেছে। আপনি সময় নিয়ে এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার আর্ট এত সুন্দর হয় সবসময় অনেক ভালো লাগে। আজকের প্রতিটা সবজির কালার একদম বাস্তবের মতোই হয়েছে। আমার কাছে কাঁচামরিচ আর লাউ সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক ও সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি কনসেপ্ট নিয়ে আর্টটি করেছেন ভাইয়া ।আমার কাছে ভীষণ ভালো লাগলো ।একটি মরিচ আবার নিচে পড়ে আছে সেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেকটি সবজির বাস্তব কালার দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।আপনার আর্ট বরাবরই সুন্দর হয় ।এটিও চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আর্ট এর থিমটা যেমন সুন্দর তেমনি আপনার আর্টটিও বেশ সুন্দর হয়েছে। আসছে শীতকালের সব সব্জি সহ খুব সুন্দর একটি ঝুড়ি এঁকেছেন। প্রতিটি সব্জির রংও বেশ সুন্দর করে করেছেন। তাই সব্জিগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এইরকম একটা সবজির ঝুড়ি থাকলে অর কী লাগে বলেন দাদা হা হা। আপনার আর্ট করা সবজির ঝুড়িতে আপনি প্রায় সব ধরনের সবজি রেখেছেন। পাশাপাশি মরিচটা আবার আলাদা ভাবে ঝুড়ির বাইরে রেখেছেন। সবজির কালারগুলোও ঠিক রেখেছেন। সবমিলিয়ে দারুণ করেছেন আর্ট টা দাদা। অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি একটা ঝুড়ির মধ্যে অনেক গুলো সবজির ডিজাইন তৈরি করেছেন। বর্তমানে সবজির যে দাম, তাতে এই একঝুড়ি সবজি কিনতে এখন টাকা লাগতো এক হাজার। আপনি খুব চমৎকার করে ঝুড়ির মধ্যে বিভিন্ন প্রকারের সবজির কালারফুল ডিজাইন এঁকেছেন। এটি তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনি যেমনটা ফুটিয়ে তুলতে চেয়েছেন ঠিক তেমনটাই হয়েছে। একজন সবজি বিক্রেতার ঝুলি থেকে কাঁচা লঙ্কাটি নিচে পড়ে গিয়েছে এরকম একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন দেখে সত্যিই ভালো লাগলো দাদা। এর আগেও আপনার ফলে ঝুড়ির আর্ট দেখেছিলাম। দেখতে খুবই সুন্দর ছিল। আজকে বিভিন্ন রকমের সবজির আর্ট গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এক কথায় অবাক নয়নে তাকিয়ে ছিলাম। আপনার আর্ট করা প্রত্যেকটি সবজি দেখতে সত্যিকারের সবজির মত লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারের ঝুড়িতে সবজিগুলো সাজিয়ে রাখা হয়েছে। একেবারে নিখুঁতভাবে আর্ট করেছেন দাদা। দাদা আপনার হাতের দক্ষতা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। আপনি এত নিখুঁতভাবে কি করে ছবি আঁকেন এটা ভেবে পাইনা দাদা। সত্যি দাদা আপনার প্রতিভা আর গুণের কথা যতই বলি ততই বলতে ইচ্ছে করে। কারণ আপনি সব দিকেই সেরা। দাদা আপনি আপনার প্রতিভা কাজে লাগিয়ে সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সত্যিই আপনার শেয়ার করা পোস্টটি দেখে চমৎকার লাগলো। আপনি খুবই সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ঝুড়ির মধ্যে সবজি গুলো দেখতে তো দারুন লাগছে। এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61920.54
ETH 1620.69
USDT 1.00
SBD 0.40