ব্রকলির কষা কষা রান্নার রেসিপি ।। বাঙালি রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আমি একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেবো। আজকে আমি নিরামিষ রান্না করেছি। তবে এটি নিরামিষ হলেও স্বাদের দিকে মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। আজকে আমি ব্রকলি রান্না করেছি আর এটি কষা কষা করে রান্না করেছি। ব্রকলি কষা মতো করে খেতে যা স্বাদ লাগে তাতে মনে হবে ব্রকলির তরকারি সব খেয়েই ফেলি। সবুজ সবুজ এর ব্রকলি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অসাধারণ এক কথায়। এই ব্রকলি ফুলকপি আর বাঁধাকপির মতোই কিন্তু প্রজাতিটা একটু আলাদা। যাইহোক এখন আমি এই সুস্বাদু নিরামিষ রেসিপিটির মূল পর্বের দিকে চলে যাবো।
☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀
❦এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---
☬প্রস্তুত প্রণালী:☬
➤ব্রকলি প্রথমে কেটে পিচগুলো আলাদা করে গরম জলে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য।
➤ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। এরপর টমেটো কেটে নিয়েছিলাম ভালো করে।
➤পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কুচি করে নিয়েছিলাম। এরপর রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিয়েছিলাম। আদার খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট ছোট পিচ করে নিয়েছিলাম।
➤মিক্সারের বাটিতে রসুনের কোয়াগুলো আর আদার পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর পেস্ট তৈরি করে নিয়েছিলাম।
➤কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম।
➤পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে জিরা গুঁড়ো আর লবন ও হলুদ পরিমাণমতো দিয়ে দিয়েছিলাম।
➤ভাজা পেঁয়াজ এর সাথে মিক্স করে নেওয়ার পরে তাতে সিদ্ধ করা ব্রকলির পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইতে থাকা উপাদানের সাথে হালকা মিশিয়ে নিয়েছিলাম।
➤ব্রকলি মিক্স করার পরে তাতে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম এবং তাতে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম। এরপর সব নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়েছিলাম।
➤মেশানো হয়ে গেলে তাতে অল্প পরিমানে জল দিয়ে দিয়েছিলাম এবং ব্রকলি কষা কষা হয়ে আশা পর্যন্ত অপেক্ষা করেছিলাম।
➤ব্রকলি কষা কষা রান্না হয়ে আসলে তাতে আরেকটু হালকা করে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন এই অসাধারণ মজাদার নিরামিষ রেসিপিটি পরিবেশন করে খাওয়ার জন্য প্রস্তুত।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা,আপনি তো খুব সুন্দর করে রান্ন করেন। ব্রকলি আমার কাছে খুবই ভালো লাগে৷ শীতের দিনের সব্জির মধ্যে অন্যতম একটি প্রিয় খাবার আমার।আর আপনার আজকের এই রান্না দেখে নতুনভাবে শিখলাম দাদা।
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/5) Get profit votes with @tipU :)
ব্রকলি কী তা আমি জানিনা, আগে কখনো দেখিনি তবে এটি দেখতে ফুলকপির মত লাগছে। এটা শুধু সবুজ লাগছে।
এমন রেসিপি আমার আগে জানা ছিল না ভাইয়া আজকে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে কারণ আপনার পোস্ট এর মাধ্যমে উপকৃত হলাম 😊
ব্রকলি সব সময় চাইনিজ খাবারের সাথেই খাওয়া হয়েছে। ব্রকলির এমন রেসিপি কখনো খাওয়া হয়নি,এমন কি দেখাও হয়নি। তবে এবার ভাবছি ব্রকলি দিয়ে এই রেসিপিটি বাসায় ট্রাই করবো। ধন্যবাদ ভাইয়া এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ব্রকলি ,এটি আমার কখনো খেয়ে দেখা হয় নি।এটিকে আমি সবুজ ফুলকপি বলি।তবে আপনার লেখা পড়ে জানলাম এটি খুবই সুস্বাদু।একদিন অবশ্যই খেয়ে দেখতে হবে।তবে মনে হয়, কিছুটা ফুলকপির মতোই খেতে।মাঝে মাঝে নিরামিষ রেসিপি খাওয়া সবারই উচিত সেটি শরীরের জন্য খুবই উপকারী।অনেক সবজির সমন্বয়ে তৈরি রেসিপিটা খুবই সুন্দর হয়েছে👌👌, তবে পরিমানে একটু কম অন্যদিনের তুলনায়।😊😊ধন্যবাদ দাদা।
ব্রকলির রান্না আমি দেখি নাই।তবে,বাজারে এটা দেখে আমার অনেক কৌতুহল ছিলো।আজ কেটে গেলো।ব্রকলি রান্নার সুন্দর কৌশল শিখে গেলাম।আপনি রেসিপিটার নিখাঁদ বর্ণনা করেছেন।ঠিক, শুরু থেকে শেষ অবধি ছিলো ব্যাপক তথ্যভিত্তিক। নিরামিষের ধাপে ধাপে এমন সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
ব্রকলি খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি যাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে যা আমাদের স্নায়ুতন্ত্রকে সমৃদ্ধ করে। অন্যদিকে অনেক ক্যালসিয়াম পাওয়া যায় যা আমাদের হাতে শক্ত করে। স্বাস্থ্যকর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম সব মিলিয়ে একটি পুষ্টিকর খাদ্য। আপনার অন্যান্য বৃষ্টির মধ্যে আমার কাছে এটি বেশ ইউনিক ও ভালো লেগেছে। আমরা ম্যাক্সিমাম যে পোস্ট গুলো দেখি তা হচ্ছে অপুষ্টিকর বিশেষ করে ফাস্টফুড টাইপের বাট আপনি সবসময় পুষ্টিকর রেসিপিগুলি আমাদের মাঝে উপস্থাপন করেন এ বিষয়ে আমার বেশ ভালো লাগে দাদা।
ঠিকই বলেছেন দাদা এমন অনেক নিরামিষ আছে যা মাংসের স্বাদকেও হার মানায়। আর ব্রকলি আমার অনেক পছন্দ। সত্যিই ব্রকলি দেখতে আসলেই অনেক সুন্দর ।দেখে তো মনে হচ্ছে তরকারিটি খুবই মজা হয়েছে আমারতো এখনি নিয়ে খেতে ইচ্ছা করছে ।তারপর আবার আপনি ক্যাপসিকাম ও টমেটো দিলেন তাহলেতো এর দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমারতো এখনি মনে হচ্ছে রান্না করি আমি অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবো ।অনেক ধন্যবাদ ভাইয়া আরও একটি মজার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসাধারণ রেসিপি শেয়ার করেছেন দাদা। এভাবে কোনদিন ব্রকলি সবজি খাওয়া হয়নি। সব সময় চাইনিজ খাবারের সাথে খেয়েছি এই সবজিটি। তবে আজকের রেসিপি টি অন্য রকম লেগেছে আমার কাছে। ধন্যবাদ দাদা সুন্দর এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
কষার কথা শুনেেই দৌড় দিয়েছি কারন বুঝতে পেরেছি আজ আর ঝোল থাকবে না হা হা হা। আর এটা একদম সত্য মাংস ততোটা স্বাদের হয় না, যতটা শীতের সবজিতে পাওয়া যায়। তবে কষা তরকারী আমার কাছে বেশী স্বাদের লাগে। সবুজ এই ব্রকলি খুব একটা বেশী খাওয়া হয় না, তবে ফুলকপি একটু বেশী পরিমানে খেয়ে থাকি আমরা। বেশ হয়েছে আজকের কষা রান্নাটি, একদম সুপার। ধন্যবাদ