গ্রামবাংলার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি গত সপ্তাহের দিকে করে রেখেছিলাম। এই আর্টটি করেছিলাম একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। বেশ অনেকদিন যাবত তেমন একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে তেমন কিছু একটা অঙ্কন করা হয় না, তাই এইবার একটু ভেবে রেখেছিলাম যে, গ্রাম বাংলার মধ্যে কিছু একটা আঁকবো। তাই এই আর্টটিতে আমি পুরোটাই একটি গ্রামীণ বৈচিত্রের পটভূমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে সাধারণত একটি গ্রামীণ বাংলার দৃশ্য যেরকম হওয়া উচিত, আমি বিষয়টা ঠিক সেইরকমই ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটি নদী প্রবাহমানের দৃশ্যটাও এখানে তুলে ধরেছি, কারণ গ্রামবাংলার দৃশ্যের মধ্যে যদি নদীর দৃশ্য না থাকে, তাহলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যাবে। যাইহোক, এখানে বিষয়টা সেরকমভাবেই সবকিছু মিলিয়ে একটি পরিপূর্ণতায় রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই অঙ্কনটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়বস্তুর দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন্সিল
রাবার

დএখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, একেবারেই আমি একটি গ্রামীণ বাংলার দৃশ্য পেন্সিল দিয়ে তৈরি করে নিয়েছিলাম। যেখানে মাঝখান দিয়ে প্রবাহমান একটি নদী অঙ্কন করে দিয়ে দুই পাশে দুটি পাড়ার মতো অবস্থান বুঝিয়েছি, মানে নদীর এপারে একটি গ্রাম এবং অন্য পারে আরেকটি গ্রাম। এরপর এখানে দুই পারে গাছ পালা, এবং ঘরবাড়ি তৈরি করে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, সমস্ত কিছু পরিপূর্ণভাবে অঙ্কন করে দেওয়ার পরে মার্কার পেনের কালী দিয়ে সমস্ত বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।

➤তৃতীয় ধাপে, আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম কালার দিয়ে এবং হালকা হলুদ কালার দিয়ে কুসুম কালার করে দিয়েছিলাম মেঘের দৃশ্যটা।

➤চতুর্থ ধাপে, গাছের পাতাগুলোতে কালার করে সবুজতার রূপ দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, গাছগুলোতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম। এরপর ঘরবাড়িতে কালার করে দিয়েছিলাম আর নদীর এপারে ঘরের সাথে সাথে কালার করে ঘাসের অবস্থান বুঝিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে, নদীতে কালার করে দিয়ে প্রবাহমান নদীর দৃশ্য তুলে ধরেছিলাম এবং অন্য পাড়েও কালার করে ঘাসের উপস্থিতি তুলে ধরেছিলাম আর এখানেই অঙ্কনটার পরিসমাপ্তি ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বাহ্! গ্রাম বাংলার দৃশ্য অঙ্কন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দাদা। গ্রামের দৃশ্য অঙ্কন করতে আমারও খুব ভালো লাগে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন দাদা। বাস্তবতার সাথে মিল রেখে আর্টটি করাতে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটাও এককথায় দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে আর্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আগে বলেন গ্রামীন দৃশ্যে আপনার বাড়ি কোনটা আর বৌদির বাড়ি কোনটা।😉😉।মাঝখানের নদীটা বেশ ঝামেলা করে ফেলেছে বৌদির বাড়ি যাওয়াতে।হা হা।যাই হোক বরাবরই আপনি বেশ ভালো আর্ট করেছেন।বেশ সুন্দর করে গ্রামীন দৃশ্য ফুটিয়ে তুলেছেন।ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। চমৎকার একটি গ্রাম বাংলার দৃশ্যের আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং আর্টের মাধ্যমে গ্রাম বাংলার দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রবাহমান নদীর দৃশ্যটাও দারুন লাগছে দেখতে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই গ্রামীণ দৃশ্য নদী ছাড়া কল্পনা করা মুশকিল। আপনার ছবির মাধ্যমে আপনি বেশ সুন্দর করে নদীর দুই পাড়ে দুই পাড়া মতোন একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এপাড়ের বাড়ির কালারটা দেখে মাটির ঘরের কালারের মতোন লাগলো। আর মনে হলো এখন তো গ্রামেও মাটির দেয়ালের বাড়ি দেখতে পাওয়া যায় না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনার গ্রাম বাংলার দৃশ্য অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই আপনার হাতে জাদু আছে। যেমন সুন্দর হয় মেন্ডেলা আর তেমনি প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। অঙ্কনের কালার কম্বিনেশন টা জাস্ট অসাধারণ। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার কাছেও তাই মনে হয় দাদা গ্রামের দৃশ্যে নদী থাকবে না তা কি করে হয়। নদী যেন গ্রামের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। গ্রামের দৃশ্যগুলো যেমন সুন্দর হয়, গ্রামের আর্টগুলোও সুন্দর হয়। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন দাদা 💟

 3 years ago 

গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ দাদা। আজকে চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। গ্রামের সেই স্মৃতিময় দিনগুলো কথা মনে পড়ে গেল।

 3 years ago 

আপনি আজকে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে আর্ট করেছেন দেখে ভালো লাগলো। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন গ্রাম বাংলার দৃশ্যে যদি নদী না থাকে তাহলে সেটা যেন কেমন অপূর্ণতা থেকে যায়। যাইহোক আজকে আপনি গ্রাম বাংলার নদীসহ দারুন একটি দৃশ্য আর্ট করেছেন যেটা দেখতে বেশ দারুন লাগছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে গ্রাম বাংলার এই সুন্দর একটি দৃশ্য আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও,দাদা চমৎকার একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য আর্ট করলেন।এ ধরনের দৃশ্য দেখলেও তৃপ্তি পাওয়া যায়। আপনি গত সপ্তাহের দিকে আর্টটি করে রেখেছিলেন।আজ শেয়ার করলেন। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন আর্টটি।আপনি এটা ঠিক বলেছেন নদীর দৃশ্য না দিলে গ্রামীণ পরিবেশের দৃশ্য সম্পুর্ন হয়না।তাই তো আপনি নদী,গাছ,ঘর, বাড়ি খুব সুন্দর ভাবে এঁকে কালার করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য। কালার কম্বিনেশন ও চমৎকার হয়েছে দাদা।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60791.27
ETH 1560.80
USDT 1.00
SBD 0.47