একদিন হুট করে লুচি ও আলুর দম খেতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একদিন হুট করে লুচি ও আলুর দম খেতে গিয়েছিলাম সেই অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ।বাইরে খাওয়া দাওয়া করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই তো মাঝেমধ্যে বাইরে খাওয়া দাওয়া করি। বেশ কিছুদিন আগে একবার রেস্টুরেন্টে গিয়েছিলাম ।সেখান থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি দোকানে দেখতে পেলাম লুচি ও আলুর দম সবাই বেশ মজা করে খাচ্ছে। তখন হাসবেন্ড কে বললাম আমরা একদিন এসে এখান থেকে খেয়ে যাব ।যাই হোক তারপর আর সে বিষয় নিয়ে কোন কথা হয়নি। তারপর একদিন হুট করে সন্ধ্যার পর আমার মনে হল এখন যেয়ে লুচি ও আলুর দম খেলে বেশ ভালো হতো। হাসবেন্ডকে বলা মাত্র সেও রাজি হয়ে গেল ।তারপর বেরিয়ে পড়লাম লুচি ও আলুর দম খাওয়ার উদ্দেশ্যে।

একদিন হুট করে লুচি ও আলুর দম খেতে যাওয়া


IMG20240520200050.jpg

মূলত এটি আহামরি কোন খাবার নয়। কিন্তু রাস্তার ধারে গরম গরম লুচি আলুর দম দেখে আমার খেতে বেশ ইচ্ছে হয়েছিল। যেহেতু সেদিন রেস্টুরেন্ট থেকে ফিরছিলাম তাই আর খাওয়া হয়ে ওঠেনি ।তবে সেদিন আবার হঠাৎ করে সেই লুচি আলুর দমের কথা মনে পড়তেই খেতে ইচ্ছে করলো। যার কারণে সেখানে গিয়েছিলাম ।তবে সেখানে যাবার পর আর সেই দোকানটি খুঁজে পাচ্ছিলাম না ।আমার হাজবেন্ড বলছিল আজ মনে হয় দোকান বসে নি।কিন্তু আমার কাছে মনে হয়েছে দোকানটা আরো একটু সামনে হবে। যেহেতু আমরা রিকশা থেকে নেমে পড়েছিলাম তাই হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকলাম ।যদিও আমার হাজবেন্ডের বিশ্বাস ছিল সামনে কিছুই পাবো না।


IMG20240520200052.jpg

যাইহোক তারপর আমরা একটু দুর এগোতেই সেই কাঙ্খিত দোকানটি পেয়ে গেলাম। খুবই নরমাল একটি দোকান। যেখানে কয়েকটি চেয়ার ছিল আর উপরে তাবু টানানো ছিল ।তারই মাঝে মূলত লুচি ও আলুর দম বিক্রি করছিল ।অনেকে এসে এসে খাচ্ছিল। সেখানে আমাদের এক পরিচিত ফ্যামিলিকে দেখতে পেলাম। তারাও লুচি ও আলুর দম খেতে এসেছে ।তারপর আমরা তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমাদের লুচি ও আলুর দম দিতে বললাম।


IMG20240520200054.jpg

তারা জিজ্ঞাসা করল কয়টা নিব। সে অনুপাতে তারা বানিয়ে ভাজতে শুরু করলো ।আমরা ততক্ষণ সময় সবাই মিলে গল্প করছিলাম ।তারপর একটু সময় পরেই আমাদের লুচি ও আলুর দম রেডি হয়ে গেল ।গরম গরম লুচি আলুর দম খেতে কিন্তু চমৎকার হয়েছিল। এরকম খেলে কিন্তু বেশ ভালই হয়। খুবই নরমাল খাবার তবে খেতে বেশ সুস্বাদু। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই আলুর দমের সঙ্গে একটা চাটনি রাখলে খেতে আরো বেশি দুর্দান্ত হতো ।যদিও তারা চাটনির ব্যবস্থা করে নি। তারপরেও খেতে মোটামুটি খারাপ লাগেনি। তবে টক একটা চাটনি থাকলে বেশ ভালো লাগতো।


IMG20240520200056.jpg

যাই হোক আমরা আমাদের খাবার খেয়ে আরো একটু সামনে এগিয়ে গেলাম ।কেননা মেয়ে ফুচকা খেতে চেয়েছিল ।ওখানে ফুসকা পাওয়া যাচ্ছিল না। যার কারণে আমরা আরেকটু হেঁটে ফুচকার দোকানে গেলাম। যেখানে সারি সারি ফুসকার দোকান ছিল ।সেখান থেকে মেয়েকে ফুচকা খাইয়ে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম ।তবে হুট করে সেদিন কার খাওয়া দাওয়া টা কিন্তু বেশ ভালই ছিল। সব সময় আয়োজন করে কোথাও যাওয়ার থেকে হুট করে কোথাও যাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে ।আশা করছি আপনাদের কাছে আমার আজকের লেখাটা ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

এই সব খাবারগুলো সাধারণ মানের হলেও খুবই মুখরোচক। দেখলেই কেমন যেন খেতে ইচ্ছে হয় এবং এই খাবারগুলো অনেক সময় হুট করেই খাওয়া হয়। এই দোকানগুলো সাধারণত স্থান পরিবর্তন করেই বসে থাকে। যাই হোক শেষে দোকানটা খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই খাবারগুলো দেখলেই খেতে ইচ্ছে করে ।খেতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে এই ধরনের খাবার গুলো খেতে অনেক বেশি ভালোই লাগে। রাস্তার পাশে থাকা নরমাল একটা দোকানে আপনারা এই নরমাল খাবারটা খেয়েছিলেন শুনে খুব ভালো লাগলো আপু। লুচি আলুর দম দেখেই বুঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যাই হোক প্রথমবার ওখানে এই খাবারটা খেয়ে তাহলে ভালোই অভিজ্ঞতা হয়েছে। এরকম অভিজ্ঞতা ভালো হলেই ভালো। পরবর্তীতে আবার আপনার মেয়ে ফুচকা খেয়েছিল শুনে খুব ভালো লেগেছে। সে নিশ্চয়ই ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে?

 2 years ago 

হ্যাঁ আপু নতুন নতুন জায়গায় যেয়ে নতুন নতুন খাবার খেয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

 2 years ago 

হঠাৎ করে এরকম ভাবে বাহিরে গিয়ে খাওয়া-দাওয়া করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লুচি এবং আলুর দম আমার অনেক বেশি পছন্দের। আর আপনারা বাহিরে গিয়ে এই খাবারটা খেয়েছিলেন দেখে খুব ভালো লেগেছে। আলুর দম দেখেই তো বুঝতে পারতেছি এটার স্বাদ কত বেশি ভালো ছিল। আপনাদের খাওয়া লুচি আলুর দম দেখে তো আমার এখন এটা খেতে খুবই ইচ্ছে করতেছে। আমি কয়েকবার ঘরে তৈরি করা লুচি আলুর দম খেয়েছিলাম। তবে বাহির থেকে এরকম ভাবে খাওয়া হয়নি। এত মজাদার খাবার খাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে তো লোভ লাগিয়ে দিয়েছেন অনেক বেশি।

 2 years ago 

ভাইয়া বাসায় আমিও বেশ কয়েকবার তৈরি করেছি। তবে বাইরেরটা খেতে কেন যেন অনেক বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খাবার টা আহামরি কিছু না এটা হয়তো ঠিক। কিন্তু এই খাবারের আলাদা একটা ভালোলাগা আছে কিন্তু আপু। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। গরম লুচি এবং আলুর দম আমি ভাবতে পারছি না হা হা। চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই খাবারটাতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু রাস্তার পাশে দোকানগুলো ছোট হলেও এইসব দোকানগুলোর নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে। আপনি হুট করে লুচি এবং আলুর দম খেলেন। তবে এই নাস্তাগুলো আমারও খুব প্রিয়। তবে আপনার মত আমিও বাইরের এসব জিনিস খেতে খুব পছন্দ করি। আসলে মাঝেমধ্যে ছোটখাটো এসব দোকানগুলো থেকে মানুষ নাস্তা খেতে দ্বিধাদ্বন্দ করে। তবে বড় রেস্টুরেন্ট থেকে এসব দোকানের নাস্তাগুলো খেতে বেশ মজা। সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এই খাবারগুলো আপনারও প্রিয় ।আপনিও বাইরে খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আরে বাহ! আপু আপনি তো ভীষণ সুন্দর সুস্বাদু লুচি আলুর দম খেয়েছেন। আমাদের এলাকায় এরকম লুচি ও আলুর দম কিনতে পাওয়া যায় না। ডাল পুরি পাওয়া যায় বেশ ভালো। মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাওয়া হয়। ভীষণ সুস্বাদু একটি খাবার। গরম গরম লুচি ভেজে দিয়েছে আপনারা গল্প করছিলেন। পরিচিত লোকদের সঙ্গে দেখা হলে ভালই লাগে। সর্বশেষ আপনার মেয়েকে ফুচকা খাওয়ার জন্য সামনের দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাওইয়েছেম জেনে ভালো লাগলো। আমার মেয়েও কোথাও গেলে ফুচকা খাবেই খাবে। ধন্যবাদ আপু পোস্টটি ভাগ করে নেয়ার জন্য বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু খাবার টা বেশ মজার ছিল।যেহেতু আপনাদের ওদিকে পাওয়া যায় না তাহলে তো মিস করে গেলেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

লুচি এবং আলুর দম দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে আপু। হুটহাট এমন আমারও মাঝেমধ্যেই বাহিরের খাবার খেতে ইচ্ছে করে। যাক বেশ ভালো লাগলো ভাইয়ার কাছে ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে ভাইয়াও রাজি হয়ে গিয়েছিল। বেশ মজা করে খেয়েছেন বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপু লুচি এবং আলুর দম খেতে যাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনার ভাইয়ার কাছে খাবার খেতে বায়না ধরলে সে কিন্তু না করে না। সঙ্গে সঙ্গেই নিয়ে যায় ।কারণ সেও খেতে পছন্দ করে ।অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42