স্বরচিত কবিতা : " কতশত মায়া "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমরা যাকে ভালোবাসি সে দেখতে সুন্দর হোক কিংবা অসম্ভব, যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তার চোখে শুধু মায়া আর মায়া দেখব। মনে হবে যেন শুধুমাত্র তাকেই ভালোবাসার চাদরে জড়িয়ে রাখতে ইচ্ছে করবে। তবে নিজের দিক থেকে যতই ভালবাসা থাকুক না কেন যদি সেই মানুষটা ছলনার পথ বেছে নেয় তখন সেখানে দুঃখের পাহাড় গড়ে ওঠে। আমরা নিজের ভালবাসার মানুষকে যতটা আপন করে ছলনা করলে তখন তাকে ততটাই ঘৃণা করতে ইচ্ছে করে। তারপরেও মনে হয় যেন এই বিষয়টা আমরা করতে পারিনা। ভালোবাসার মধ্যে বিশ্বাস শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা দুইটা মানুষের সম্পর্ক অনেক বড় প্রাধান্য দেয়। এটা যদি আমরা চাই তাহলে সব সম্পর্কই সুন্দর। আর যদি আমরা না চাই তাহলে কোন সম্পর্কই সুন্দর হবে না। আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে।
" কতশত মায়া "
তোমার চোখে কতশত মায়া,
হৃদয়ে আমার শুধু তোমারই ছায়া।
ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখি তোমায়,
তুমি কি আগলে রাখবে আমায়।
নাকি গড়ে তুলবে ছলনার পাহাড়,
জীবনটা আমার হয়ে যাবে ছারখার।
এত সুন্দর জীবনে কষ্টের ছায়া,
ধরে রাখতে পারবো না এত শত মায়া।
বিশ্বাস করলে কত সুন্দর,
ছলনায় সেটা হয়ে যায় আরও বেশি অসুন্দর।
ভালোবাসার মধ্যে কতই না অনুভূতি,
যদি থাকে অবিশ্বাস হয়ে যায় বিবৃতি।
তোমার এই সুন্দর হাসি,
বলে দেয় আমি তোমাকে ভালোবাসি।
হৃদয়ের এই সুন্দর আবেগ,
মিলেমিশে একাকার হয়ে থাকে
তোমার ওই হাতের ছোঁয়া,
হয়ে যায় ভালোবাসার আগুনের ধোয়া।
এই সেই সুন্দর অনুভূতি,
সবকিছু যেন হয়ে যায় বিভূতি।
চোখ বন্ধ করলেই দেখি সেই হাসি,
বেজে ওঠে হৃদয়ে সুন্দর সুরের বাঁশি।
দিয়ে যায় দোলা মনের মাঝারে,
সবটুকু সুখ যেন কত শত হাজারে।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/TASonya5/status/1759744730546733273?t=dauI1ea-GmPY81QmWruqEw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়তে পেরে খুব ভালো লাগলো৷ এই কবিতার মধ্যে খুব সুন্দর সুন্দর লাইনের সংমিশ্রণ রেখে কবিতাটিকে আর অসাধারণ করে ফেলেছেন৷ এই কবিতাটি যখন আমি পড়ছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷
আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কতশত মায়া নিয়ে যে কবিতাটি লিখেছেন এই কবিতার মধ্যে অনেক কিছু আপনি বোঝাতে চেয়েছেন। মানুষের মধ্যে মায়া ভালোবাসা আছে বলেই মানুষ, মানুষকে ছাড়তে পারিনা। যাইহোক অনেক সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেষ্টা করেছি এই টপিকটা নিয়ে সুন্দর একটা কবিতা লেখার জন্য।
আসলে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক স্বপ্ন অনেক কল্পনা আমাদের মনের ভিতর তৈরি হয়। মনে হয় যেন তাকে নিয়ে যেন জীবন সংসারের শান্তিময় হবে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি ছলনাময় হয় তাহলে সেই ভালোবাসায় দুঃখে ভরা হবে। তাই ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা হয় দুটি মনের মিল। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতার মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা কিভাবে কেন পায় না সেই অনুভূতিগুলো আপনি প্রকাশ করেছেন।
হ্যাঁ ভালোবাসা দুটি মনের মিল নিয়ে হয়, একতরফা হয় না।
ভালোবাসার মানুষকে নিয়ে আমরা কতই না কল্পনা পড়ে থাকি।ভালোবাসার মানুষের কথা ভাবতেও অনেক ভালো লাগে। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ছন্দের সাথে মিল করে কবিতাটি লিখেছেন। আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছন্দের সাথে মিল রেখে কবিতাটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।
কবিতার মূলভাবটি আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যা পরে আমার কাছে বেশ লাগলো।আর কবিতাটি আরো বেশি ভালো লেগেছে।এটা ঠিক বলেছেন যে প্রিয় মানুষের চোখে মুখে শুধু মায়া'ই লেগে থাকে।
কবিতার মূলভাব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য
ভালোবাসার অনুভূতিটই অন্যরকম। সেখানে বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অবিশ্বাস জন্ম নিলে আর ভালোবাসা টিকে থাকে না। দারুণ লিখেছেন আপু 🌼
যদিও আমাদের চারপাশের মানুষ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেন। অথবা ভালোবাসার মানুষ আমাদেরকে মনে কষ্ট দিয়ে চলে যায়। কিন্তু মনে হয় যে আমাকে কষ্ট দিয়েছে তাকেও দেওয়া উচিত। ভাবি তাকেও সেই রকম কষ্ট দেওয়া উচিত। কিন্তু আমাদের অন্তরে কতশত মায়া থাকে যার কারণে আমরা সেইম কাজ গুলো করতে পারি না। কবিতাটি অনেক সুন্দর লিখলেন ভালো লেগেছে।