আর্ট ( এসো নিজে করি ) :- পুরনো মাটির থালার নতুন রূপ। ( পেইন্টিং )

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240623-WA0056.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মাটির থালায় কলকা ডিজাইন পেইন্টিং।

সব সময় নতুন কিছু করার চিন্তা ভাবনা করি। আর নতুন কিছু করার চিন্তা ভাবনায় আবারো ঘরে কি আছে খুঁজতে শুরু করলাম। খুঁজে খুঁজে একটা মাটির থালা বের করলাম। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা মাটির থালায় পেইন্টিং করবো। তবে করা হয়ে উঠছিল না। পরবর্তীতে এই থালাটা খুঁজে পেয়ে ভাবলাম ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তাছাড়া আমার কাছে এরকম পেইন্টিং গুলো দেখতে খুবই দারুণ লাগে ‌‌। এইজন্য আমিও এরকম একটা পেইন্টিং করতে বসলাম। আমি চিন্তা করলাম এটাকে গোল রাউন্ড শেপ করে মেন্ডেলা ডিজাইন করবো। যদিও আমি কোন মাফ না নিয়েই আঁকা শুরু করি। আমার কাছে পুরো পেইন্টিংটা করে এত বেশি ভালো লেগেছে। থালাটা পুরোটাই অনেক বেশি আকর্ষণীয় লাগছিল দেখতে। যেন পুরনো জিনিসে নতুন রূপ।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240623-WA0048.jpg

আঁকার উপকরণ

• মাটির থালা
• অ্যাক্রলিক রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240626-WA0017.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মাটির থালা নিলাম। এরপর এর মধ্যে লাল রং দিয়ে একটু একটু করে পুরো লাল রং করে নিলাম।

IMG-20240626-WA0019.jpg

ধাপ - ২ :

এরপর আমি মাঝখানের অংশে সাদা রঙ দিয়ে গোল গোল করে ডিজাইন করে একটা ফুলের ডিজাইন এঁকে নিলাম।

IMG-20240626-WA0021.jpg

ধাপ - ৩ :

এরপর আমি আবারও গোল করে দাগ দিয়ে এর বাহিরে একটু বড় করে গোলপাতা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240626-WA0020.jpg

ধাপ - ৪ :

এরপর আমি গোল করে আরও একটা ডিজাইন দিয়ে দিলাম। ভেতরের অংশে ছোট ছোট করে কিছু ডিজাইন দিয়ে দিলাম।

IMG-20240626-WA0022.jpg

ধাপ - ৫ :

এর বাহিরের অংশে চিকন চিকন ডিজাইন দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিলাম।

IMG-20240626-WA0023.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি বাহির আবারো গোল করে দাগ দিয়ে ভেতরের অংশ ছোট ছোট বৃত্ত দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240626-WA0024.jpg

ধাপ - ৭ :

এরপর উপরের অংশে চিকন চিকন করে তিনটা করে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240626-WA0025.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240623-WA0048.jpg

IMG-20240623-WA0056.jpg

IMG-20240623-WA0055.jpg

এই পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇:

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাটির থালা গুলো এভাবে করে ডিজাইন করলে দেখতে কিন্তু ভালো লাগে । আজকাল স্কুলের বাচ্চারা দেখি এরকম মাটির থালার পেছনে সুন্দর সুন্দর রং দিয়ে ডিজাইন করে এগুলো বাচ্চাদের স্কুলের কাজে ব্যবহার করা হয় । আজকে আপনার টি দেখে ভালো লাগলো ।অনেক সুন্দর করে করেছেন ।

 2 years ago 

ঠিক বলেছেন আপনার মাটির থালা ডিজাইন করলে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইচ্ছা পূরণ থেকে পুরনো প্লেটকে চমৎকারভাবে নতুন একটি রুপে রুপদান করেছেন। আপনার কাছে ভালো লেগেছে। আর আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার সুন্দর ক্রিয়েটিভিটিগুলো আমায় সত্যি মুগ্ধ করে।আজও মুগ্ধ হলাম পুরাতন প্লেটকে নতুন একটি রুপ দিয়েছেন দেখে। আসলে মানুষের জীবনে শেখার কোন শেষ নেই। আজ আপনাকে দেখে নতুন একটি জিনিস শিখে নিলাম।

 2 years ago 

ঠিক বলেছেন মানুষ জীবনে অনেক কিছুই শিখতে পারে এমন কি করতে পারে।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট পোস্ট দেখলাম। আসলে এই আর্ট পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি আটে কত দক্ষ। পুরনো একটি মাটির থালায় সুন্দর একটি পেইন্টিং করেছেন, পেইন্টিংটি করার ক্ষেত্রে পুরনো থালাটা প্রথমে পুরো লাল রং করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, পেন্টিং এর প্রতিটা ধাপ আপনি সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন অনেক অনেক সুন্দর লাগলো সুন্দর একটা পেইন্টিং দেখে।

 2 years ago 

আপনার এত প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরানো মাটির থালায় বেশ দারুন একটি পেইন্টিং করেছেন আপু।আপনার করা পেইন্টিং টি দেখতে বেশ দারুন লাগছে। ভিন্ন কিছুর উপর করা পেইন্টিং গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।আপনার করা পেইন্টিং টি দেখতে বেশ আকর্ষনীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন , ভিন্ন কিছু দেখলে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাটির থালার উপরে এই ধরনের পেইন্টিং গুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে আপু। এই মাটির থালাটিকে খুঁজে পেয়ে খুব সুন্দর করে তার নতুন রূপ দিয়েছেন দেখছি। অ্যাক্রলিক রং এর সাহায্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার আজকের এই পেইন্টিংটিকে। সবমিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল আপনার।

 2 years ago 

আমার নিজের কাছেও এই পেইন্টিং টা ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাটির থালার ওপর অসাধারণ পেন্টিং করলেন। আপনার শিল্প-কর্মের দক্ষতা এই পোষ্টের মাধ্যমে আমাদের সামনে উঠে এলো। যে ডিজাইনে পেন্টিংটি করেছেন তা ভীষণ ভালো লাগছে। লাল রংটি ভীষণ উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। বাংলাদেশের এই অস্থির আবহে আশা করি ভালো আছেন। তাড়াতাড়ি ব্লগের কাজ কর্মে ফিরে আসুন।

 2 years ago 

লাল রং এমনিতেই ভীষণ ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40