স্বরচিত কবিতা : " হৃদয়ের ঐ মায়া "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

বাংলাদেশের ছয় ঋতু রয়েছে, আর তার মধ্যে প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা অনুভূতির জায়গা রয়েছে। সেই অনুভূতিগুলো নিয়ে আজকের কবিতাটি লেখা। অনেক সময় দেখা যাবে সুন্দর পরিবেশে আমরা সুন্দর মুহূর্তগুলো কল্পনা করি। আর সেই সুন্দর প্রকৃতির সাথে নিজের আবেগ, অনুভূতিগুলো মিশে যায়। সবকিছু যেন চারিদিকে সুন্দর অনুভূতিতে মিশে থাকে। আর তার সাথে নিজের ভালোবাসার তুলনা করতে ইচ্ছে করে। তখন মনে হয় যেন মনের মানুষটা রংধনুর সাত রং। আবার অনেক সময় মনে হয় স্নিগ্ধ ছোঁয়ায় মিশে আছে। প্রত্যেকটা ঋতুর আলাদা সৌন্দর্যগুলো আমরা অনুভব করতে পারি। আর এই অনুভূতিগুলো আমাদের মাঝে সেরা কিছু উপস্থাপন করে।

20230922_114219_0000.jpg

" হৃদয়ের ঐ মায়া "

শীতের কুয়াশার স্নিগ্ধতা, হৃদয়ের ঐ মায়া,
কত আবেগে মিশে আছে স্নিগ্ধতার ছায়া।
হৃদয়ের নীল আকাশের ভেতর সাদা মেঘে,
রংধনু হয়ে ভেসে বেড়াও তুমি।

তুমি আছো আমার ভেতরের গহিনে,
তুমি আছো আমার মনের কোণে।
তুমি আছো আমার আকাশ জুড়ে,
তুমি আছো রঙধনুর সাত রং হয়ে।

শরতের সুন্দর প্রকৃতি, হৃদয়ের ঐ হাসি,
কত অনুভূতি মিশে আছে, বাজায় বাঁশি।
চারিদিকে সব সৌন্দর্যে মুগ্ধ আমি,
কত সুন্দর মিষ্টি অনুভূতিতে মেতে থাকি।

তুমি আছো ভেতরের মায়ায় জুড়ে,
তুমি আছো আমার ভালোবাসায় মুড়ে।
তুমি আছো পুরো আকাশ জুড়ে,
তুমি আছো স্নিগ্ধ ছোঁয়ায় মুড়ে।

বসন্তের সুন্দর ফুল, হৃদয়ের এই আনন্দ।
সারাদিনে মনে হয় শুধুই, খুশি আর ছন্দ।
চারিদিকে সব যেন সৌন্দর্যের মুগ্ধ,
ভালোবাসার ছোঁয়ায় রয়েছি স্নিগ্ধ।

তুমি আছো সুন্দর পরশে ঘিরে,
তুমি আছো ভালোবাসার ছন্দে মিশে।
তুমি আছো সুন্দর অনুভূতির তরে,
তুমি আছো সুখের পরশে ধরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও বর্তমানে সেই পরিস্থিতি আর নেই আপু। এখন মনে হয় বাংলাদেশের দুই ঋতুর দেশ। যাহোক তারপরও বাংলাদেশ হয়তো দেশ হিসেবে যেহেতু আমরা পরে আসছি। আপনি আজকে হৃদয়ের ওই মায়া নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লায়না পরিপূর্ণ চমৎকার ভাবে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপনি কিন্তু ঠিক বলেছেন বর্তমান পরিস্থিতি আগের মত নেই। দুই ঋতুর দেশ মনে হয় এখন।

 3 years ago 

হৃদয়ের মায়া নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন আপু আর এই কবিতায় হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো তুলে ধরেছেন। সবগুলো ঋতু নিয়ে হৃদয়ে যে মায়া সৃষ্টি হয় সেটা তুলে ধরেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

চেষ্টা করলাম অনুভূতিগুলো কবিতার মাধ্যমে তুলে ধরার।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। হৃদয়ের ঐ মায়া এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি ভালোবাসার কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কবিতা আপনার কাছে পড়ে ভালো লাগলো জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখতে প্রত্যেকটি মানুষের কাছে বেশ ভালো লাগে। আসলে ভালোবাসার মানুষ প্রত্যেকটি মানুষের মনের মাঝে সব সময় জুড়ে থাকতে চাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখলে সবার কাছে ভালো লাগে।

 3 years ago 

বাহ! দারুণ লিখলেন আপু। বাংলাদেশে একেক সময়ে একেক রকমের রূপ ধারণ করে। আর সে সময় আমাদের অনুভূতিগুলোও ভিন্ন রঙ ধারণ করে। কবিতার মাধ্যমে সে কথাগুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু 🦋

 3 years ago 

কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু অনেক ভালো লেগেছে। আসলে অনুভূতি এবং মায়া জিনিসটা দারুণ জিনিস। যদি প্রিয় মানুষকে নিয়ে কল্পনা করা যায় তাহলে অনেক সুন্দর অনুভূতি পাওয়া যায়। দারুণ একটি কবিতা লিখেছেন আমাদের মাঝে। অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে।

 3 years ago 

আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল যখন কবিতাটা লিখছিলাম। আর আপনাদের এত সুন্দর মন্তব্য পেয়ে আরো ভালো লেগেছে।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে হৃদয়ের ঐ মায়া কবিতাটি লিখেছেন। বাংলাদেশের ছয় ঋতু আর এই ঋতু গুলো রূপ বদলায়। সব ঋতুতে আলাদা সৌন্দর্য দেখা যায়। আপনি ঋতু এবং ভালোবাসার মানুষ নিয়ে খুব সুন্দর কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন সব ঋতুতে আলাদা সৌন্দর্য দেখা যায়। তবে এখন আর আগের মত দেখা যায় না খুব একটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42