লাইফ স্টাইল :- একজন কাছের বড় ভাইয়ের হলুদ সন্ধ্যায় কাটানো মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আসলে কিছুদিন আগে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। বিয়ের হলুদের দিনটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বিয়ের অনুষ্ঠানের জন্য হল ভাড়া করেছে। কিন্তু হলুদের দিন একদমই কোন কিছুর আয়োজন করা হয়নি। কিন্তু তারপরেও আপনাদের ভাইয়াকে ফটোগ্রাফি করার জন্য ডেকেছিল। যদিও বিয়ের দিনের জন্য ফটোগ্রাফার ঠিক করা হয়েছে। তখন আপনার ভাইয়া বলছিল আমাকেও সাথে যাওয়ার জন্য। যেহেতু অনেকটা রাত তাই জন্য আমি নাশিয়াকে বাড়িতে রেখে গিয়েছিলাম। আসলে সেখানে কোন অনুষ্ঠান ছিল না, এমনকি আমরা বাইকে করে গিয়েছিলাম, খুবই বাতাস ছিল, ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য। পরবর্তীতে আমরা দুজন ভাইয়াদের বাড়িতে গিয়ে দেখি, একদমই বিয়ে বাড়ির মত লাগছে না।
পরবর্তীতে শুনলাম তাহের ভাই নিজেই বারণ করেছিল কোন কিছু না করার জন্য। কিন্তু তারপরেও তার বড় ভাই আর ভাবি মিলে কেকের আয়োজন করেছে। যখন আমরা গেলাম তখন তারা আর একটু বেশি ভরসা পেয়ে গেল। তখন তারা তার সাথে আরও কিছুটা খাবার-দাবারের আয়োজন করে ফেলল সাথে সাথে। আসলে বিয়ে কিন্তু মানুষের জীবনে একবারই হয়। এইসব বিষয়গুলো একদম না করলেও কেমন যেন ভালো লাগেনা। কারন আমরা যখন কিছু ফটোগ্রাফি করি তখন সেগুলোই আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়।
আমরা যাওয়ার পরেই ওনাদের বাড়িতেও একটা উৎসবের মত তৈরি হয়েছে। আসলে উনাদের বাড়ি অনেক বড় ছিল। যখন ভাইয়াকে গোসল করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, বাড়ির সবাই মিলে খুবই মজা করছিল। আর আমরা তাদের ঘরে বসে সেগুলোই উপভোগ করছিলাম। সত্যি বলতে আমি এরকম কখনোই সামনাসামনি দেখিনি। যখন পানি আনতে পুকুরে গেল তখন ওনারা সবাই এত রাতে একজন আরেকজনকে পানি দিয়ে ভিজিয়ে দুষ্টামি করছিল। বিষয়গুলো দেখে আসলে ভীষণ ভালো লাগলো। সবার মাঝে অনেক মিলমিশ দেখতে পেলাম।
বিষয়গুলো উপভোগ করতে ভীষণ ভালো লেগেছিল। তারপর গোসল করানো শেষ হলে ঘরে এসে রেডি হয়ে নিল তাহের ভাইয়া। পরবর্তীতে কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেল। মানে তাদের পরিবারের ভাই-বোনেরা সবাই মিলে খুব মজা করছিল। তারপর শুরুতেই তাহের ভাইয়ের মা বাবা দুইজনকে নিয়ে কেক কাটা হলো। এরপর তাদের ভাই-বোনেরা দুইজন করে এসে কে খাওয়াতে শুরু করল। আর আপনাদের রকি ভাই সেসব ফটোগ্রাফি গুলো করছিল। ভাইয়ার ভাই-বোনেরা এমনকি ভাগ্নি ভাতিজারা সবাই মিলে কেক খাইয়েছিল।
সবশেষে আমাদের দুইজনকে যেতে বলল। এরপরে আমরা গেয়ে কেক খাওয়ালাম। কেকের পর্ব টা শেষ হয়ে গেলে এরপরে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয়েছিল। অনেকটা রাতও হয়ে গেছিল। তখন আমরা চলে আসতে চাইলেও ওনারা না খেয়ে কিছুতেই আসতে দিল না। তখন আমরা সবাই মিলবে বসে বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমরা দুজন আবারও বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন পায়ে রাত বারোটার পর হয়ে গেছিল। যাই হোক আমরা সুন্দরভাবেই বাড়ি ফিরে আসতে পেরেছি।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://x.com/TASonya5/status/1729682855649763823?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেকেই পছন্দ করে না বিয়ের প্রোগ্রামে কিছু আয়োজন করা। যেমন আপনাদের ভাইয়াও কিন্তু পছন্দ করেন নি। তবুও করেছি। আর যেহেতু রকি ভাই আর আপনি ভালো মানের ফটোগ্রাফার তাই আপনাদের কে ডাকা টা ও স্বাভাবিক। আমার মনে হয় আপনারা যাওয়াতে তাদের বাড়িতে বিয়ে বিয়ে আমেজ তৈরি হয়েছিল।
ঠিক বলেছেন বেশ ভালই লেগেছিল মুহূর্তটা কাটাতে পেরে। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই বিয়ের অনুষ্টান তো জীবনে একবারই হয়। একটু স্মৃতি না রাখতে পারলে কেমন হয়ে যায় ব্যাপারটা। রকি ভাই আর আপনি মিলে হলুদের প্রোগ্রামে গিয়েছেন জেনে ভালো লাগলো। সিম্পলের ভিতর হলেও একটা স্মৃতি তো হয়েছে। নাশিয়াকে না নিয়ে ভালো করেছেন। বাইকে প্রচন্ড বাতাস লাগে।
ঠিক বলেছেন একটা স্মৃতির ব্যাপার রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। এই অনুষ্ঠানে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করা যায়। আপনার কাছের এই বড় ভাইয়ের জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তার এই নতুন জীবন অনেক আনন্দময় হবে।
অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা জানানোর জন্য।
বিয়ের আনন্দ মানেই কিন্তু হলুদের আয়োজন।বিয়ে তো একবারই হবে তাই সুন্দর এই আয়োজন গুলো স্মৃতিতে ধরে রাখা খুব জরুরী। আপনারা সবাই খুব সুন্দর সময় কাটিয়েছেন।সিম্পলের মধ্যে বেশ ভালোই হলো।আপনারা যাওয়াতে তাদের বাড়িতে উৎসব শুরু হয়ে গেলো।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আপনারাদের না খাইয়ে তারা ছাড়লো না।রাত ও হয়ে গিয়েছিল।যাই হোক খাওয়া -দাওয়া করে নিলেন।আপনার কাছের বড় ভাইয়ের জন্য শুভকামনা রইলো। তার জীবন যেনো আনন্দময় হয়ে উঠে।
আসলে সিম্পলের মধ্যে বিয়েটা অনেক সুন্দর হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
যাক যেহেতু ভাই এর সঙ্গে গেলেন খুব সুন্দর একটি সময় কাটালেন। সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারলেন। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালেন। তাছাড়া গায়ে হলুদের অনুষ্ঠানে তো আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ফটোগ্রাফি করেছিলাম সুন্দরভাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে বিয়ে বাড়ি যদি বিয়ে বাড়ির মতো না লাগে,তাহলে আসলেই ভালো লাগে না। যাইহোক আপনারা সেই বাড়িতে যাওয়ার পর উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন, এটা জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বিয়ের অনুষ্ঠান মানেই আলাদা আনন্দ।তবে কেকটি দারুণ ছিল আর আপনার ভাইয়ারা মনে হয় একদম ঘরোয়াভাবে এটি পালন করেছেন।যাইহোক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আশা করি, ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন, বিয়ের অনুষ্ঠান মানেই হচ্ছে আলাদা একটা আনন্দ। আসলেই মুহূর্তটা খুব ভালো কেটেছিল।