স্বরচিত কবিতা : " আত্মাতৃপ্তি "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240710_130242_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমাদের সবার মুখে হাসি থাকলেও কিন্তু ভেতরে আমরা শান্তি এবং আত্মাতৃপ্তি নিয়ে থাকতে পারিনা। আর এই বিষয়টা কাউকে বোঝানো যায় না। অনেক সময় আমরা নিজেদের প্রশান্তির জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই। তবে আমরা যতক্ষণ প্রকৃতি কিংবা পাহাড়ের দৃশ্যে হারিয়ে যাই, ততক্ষণ আমাদের সুন্দর সব মুহূর্ত। কিন্তু এর বাহিরে দেখা যায় সেই কষ্টটা আবারও ফিরে আসে। কিন্তু যতই মনে কষ্ট থাকুক না কেন, একটুখানি শান্তি আমরা সবাই ফিরে পেতে চাই। আর এটা আমাদের সবার কাছেই আমি মনে করি ভালো লাগে। প্রকৃতির মাঝে যে একটা প্রশান্তি রয়েছে এটা অন্তত অনুভব করতে পারি। কিছু কিছু অনুভূতি আমাদের সবার মাঝেই মিশে থাকে। সকল দুঃখের মাঝেও একটুখানি শান্তির অনুভূতি আমরা অনুভব করতে পারি। আজকের কবিতায় এই বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" আত্মাতৃপ্তি "

পাহাড়ের বিশাল ঝর্ণায়,
খুঁজেছিলাম এই মনের শান্তি।
সবুজ শ্যামল সুন্দর প্রকৃতিতে,
খুঁজেছিলাম এই মনের আত্মাতৃপ্তি।

পাহাড়ের বিশালতায় ফিরেছে শান্তি,
কিন্তু ফিরে পাইনি সকল প্রশান্তি।
সুন্দর প্রকৃতিতে পেয়েছি তৃপ্তি,
হৃদয়ের ভেতরে হাহাকারের সুপ্তি।

ঝর্নার দিকে তাকালেই ভরে যায় মন,
তাও মুছে না হৃদয়ের সকল দুঃখ।
একটুখানি সতেজের টানে
ফিরে যেতে চাই ঝর্নার বৃক্ষে।

পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়,
সকল আবেগ ও কষ্টের মুহূর্তে।
একটুখানি প্রশান্তি পাওয়ার আশায়,
ফিরে যেতে চাই পাহাড়ের গর্তে।

ভেতরের কষ্ট চেপে থাকি আনন্দে,
আর নীরব থাকি একাকার সময়ে।
প্রকৃতির সত্য বাতাসে বিলীন হয়ে
যেতে চাই সবুজ শ্যামল সুন্দর সময়ে।

যদিও মুছে না সকল কষ্ট,
তাও একটুখানি শান্তি পাওয়ায় ব্যস্ত।
পাহাড়ের চূড়ায় সুন্দর অনুভূতিতে
মিশে থাকতে চাই সুন্দর মুহূর্তে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময়ের মত আমার আজকের লেখা কবিতাটাও আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার আজকের কবিতাটি কিন্তু একেবারে আমার প্রতিচ্ছবি। আমিও যখনই কোন কষ্ট অনুভব করি ঠিক তখনই চলে যাই প্রকৃতির কাছে। নিজের মনের কষ্ট গুলো কে কখনও কাউকেই বুঝানো যায় না আপু। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করি আপু সুন্দর কবিতা লেখার জন্য।

 2 years ago 

দারুন একটা কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতা লাইনের গাঁথুনিগুলো সত্যি অনেক দারুন হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

শুকরিয়া আপু খুশি হয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

আত্মাতৃপ্তি কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

আমার লেখা কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো।প্রতিটা লাইন বেশ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে গুছিয়ে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে পুরো কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

আত্মতৃপ্তি টা আপু খুব জটিল একটি বিষয়। আসলে আমরা চেষ্টা করি আত্মতৃপ্তি পাওয়ার জন্য। কিন্তু আত্মতৃপ্তি যে আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে বড় বিষয়। আমরা অনেক কিছু করে থাকি নিজের আনন্দের জন্য। নিজের ভিতরে থাকা অভিমানগুলো মুছে ফেলার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে থাকি। কিন্তু মনের মাঝে কিছু অভাব আমাদের থেকে যায়। তবে আত্মতৃপ্তি পাওয়াটা খুবই খুশির বিষয়। আমরা হয়তো বিভিন্ন কাজের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করি। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ নিজের আনন্দের জন্য আমরা অনেক সময় অনেক কিছুই করি। আমার কবিতা সম্পূর্ণ পড়েছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।আত্মাতৃপ্তি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষের মনের শান্তি বা আত্মাতৃপ্তি না থাকলে তাদের কাছে কিছুই ভালো লাগেনা। এবং মানুষের মন ভালো থাকলে সম্পূর্ণ পৃথিবীতে তার কাছে ভালো লাগে। খুব সুন্দর করে চমৎকারভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে একটা মানুষের মনের ভেতর আত্মতৃপ্তি টা না থাকলে কিছুই ভালো লাগেনা।

 2 years ago 

প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট করলে নিজের কাছেও ভালো লাগে। আবার যারা পোস্ট দেখে তাদেরও আরো ভালো লাগে। যাইহোক আপু আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন সব সময় মানুষ তার নিজের কষ্টকে লুকিয়ে রাখার চেষ্টা করে। প্রকৃতির মাঝে গেলে কষ্ট কিছুটা হলেও দূর হয়। সে বিষয়টি খুব সুন্দর কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

চেষ্টা করেছি আপু আত্মতৃপ্তি নিয়ে পুরো কবিতাটা লেখার জন্য। আপনি এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50