"গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের জলের পুডিং"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই প্রচন্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা ডাবের জলের পুডিং পাওয়া যায় তাহলে মন্দ হয় না। সকাল থেকেই বাইরে প্রচন্ড গরম।যদিও বিকেলের বৃষ্টি হয় তারপরও খুব একটা গরম কমে না। আর কিছুদিন ধরে আমাদের বাড়িতে কারও মুখে রুচি নেই। কেউ ঠিক মতো কিছু খেতে পারছে না। তাই কয়েকটি ডাব এনেছিলাম বাজার থেকে । আর আমি গরমের সময় আপনাদের দাদা কে ডাবের জল খেতে দেই। আর ও ডাবের জল খুবই পছন্দ করে। আর গরমে ডাবের জল শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু মুখে রুচি নেই তাই ডাবের জল ও বিষাদ লাগছে। তাই ডাবের জল খেতে পারছে না। বেশিদিন ঘরে থাকলে নষ্ঠ হয়ে যেতে পারে। আর আমার বাবু ডাব ও নারকেল কিছুই পছন্দ করে না।আমার ছেলের খাবার নিয়ে যত রকম বায়না। এটা পছন্দ হয় তো ওটা হয় না। আর প্রচুর পরিমাণে খাবার নষ্ঠ করে। যাইহোক তাই ডাব দিয়ে কিছু তৈরি করা যায় কি না। হয়তো নতুন কিছু হলে খেতে পারে। আবার গরম পড়ছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তৈরি করি। আর দেখতে ও কিন্তু বেশ সুন্দর লাগে।আর তৈরি করতে ও অনেক বেশি সময় লাগে না।আর একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পুডিং এতটাই মজার। আশা করি,আমার পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20230703_201347.jpg

IMG_20230703_201613.jpg
উপকরণ:
১.ডাব -১ টি
২. চিনি -১ কাপ
৩. আগার আগার পাউডার -১ চামচ

IMG_20230702_161512.jpg

IMG_20230702_124716.jpg

IMG_20230417_145722.jpg
প্রস্তুত প্রণালী:
১. ডাব টি ছিদ্র করে একটা পাত্রে জল ঢেলে নিতে হবে। তারপর ডাব ভেঙ্গে নিতে হবে। ডাব থেকে নরম নরম নারকেল আলাদা করে নিতে হবে।

IMG_20230702_185441.jpg

IMG_20230702_184431.jpg

IMG_20230702_185628.jpg

২. এরপর ডাবের জল চাকনি দিয়ে ছেকে নিতে হবে। ছেকে নেওয়া জলে এক চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নরম নারকেল ছোট ছোট করে কেটে নিতে হবে।

IMG_20230702_185406.jpg

IMG_20230702_192221.jpg

IMG_20230702_192310.jpg

IMG_20230702_192326.jpg

IMG_20230702_192051.jpg
৩.এবার চুলার উপর ডাবের জল দেওয়ার চিনি দিয়ে বার বার নাড়তে হবে। ১৫ মিনিটের মতো অনবরত নাড়তে থাকতে হবে। তা না হলে কড়াই এর লেগে যেতে পারে। কিছুক্ষন পর চুলা বন্ধ করে দিতে হবে।
এবার একটা পাত্রে কুচানো নারকেল ছড়িয়ে দিয়ে ডাবের জল ঢেলে দিতে হবে। এতে দেখবেন কুচানো নারকেল উপরে ভেসে উঠবে। দেখতে সুন্দর লাগবে।

IMG_20230702_192610.jpg

IMG_20230702_193308.jpg

IMG_20230702_205820.jpg

IMG_20230702_205827.jpg

IMG_20230702_205905.jpg

IMG_20230702_205927.jpg

IMG_20230702_210015.jpg
৪. এরপর ডাবের জল হালকা ঠান্ডা হয়ে এলে ৩০ মিনিটের মতো নরমাল ফ্রীজে রেখে দিতে হবে। এরপর বের করলে দেখবেন পুডিং জমে যাবে ।এবার কেটে কেটে পরিবেশন করতে হবে।

IMG_20230703_155049.jpg

IMG_20230703_201347.jpg

IMG_20230703_201613.jpg
তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার ডাবের পুডিং। বাড়ীতে আত্মীয়-স্বজন আসলে আপনারা এটি আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবেন।

Sort:  
 3 years ago 

মুখে রুচি না থাকলে কিছুই খেতে ইচ্ছে করে না আপু। এভাবে ঠান্ডা পুডিং খেলে শরীর একদম শীতল হয়ে যাবে। আগে এমনিতে ভেজায় গরম পড়েছে। ডাবের পুডিং দেখে খেতে ইচ্ছে করছে বেশ।

 3 years ago 

দিদি শরীর অসুস্থ হলে কোন কিছুই খেতে ভালো লাগে না।ডাবের পানি তো খুব উপকার শরীরের জন্য। ডাবের পুডিং খুব মজার হয় খেতে।যদিও আমার কখনো করা হয়নি।আমার ছেলে এম্নিতেই ডাব খেয়ে নেয়।তাই আর করা হয়ে উঠেনি।না খেতে চাইলে হয়তো খাওয়ানোর জন্য করতে হতো।আপনি ভালোই করেছেন।ডিফারেন্ট খাবার বাচ্চাদের খুব পছন্দ। আপনার ডাবের পুডিংটা খুবই সুন্দর হয়েছে। খেতেও বেশ মজার। আশাকরি সবাই খুব মজা করে খেয়েছে।ধন্যবাদ দিদি মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আপনি ঠিকই বলেছেন, এই গরমে ডাবের জল শরীরের জন্য খুবই উপকারী। ডাবের জল আমার কাছে খুবই ভালো লাগে। ডাবের পুডিং কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। বাসায় একদিন তৈরি করে দেখব। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের জলের পুডিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বৌদি আপনাদের বাড়িতে প্রায় সবাই অসুস্থ। তাই তো সবার খাবারের রুচি একেবারে কমে গেছে। আর ছোট বাচ্চারা তো খাবার নিয়ে বিভিন্ন রকমের বায়না করে। তাইতো টিনটিন সব খাবার খেতে চায় না। ডাবের পুডিং রেসিপি দারুন হয়েছে। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে সত্যিই অনেক ভালো লাগে।

 3 years ago 

ডাবের জলের পুডিং এর নাম অনেক শুনেছি। তবে কখনো খাওয়া হয়নি। ডাবের জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন বৌদি। দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করতে হবে। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আহ্ বৌদি ডাবের পানি গরমের জন্য একটা অমৃত। গরমের সময় ডাবের পানি খেতে পারলে দারুন লাগে। যেসব ডাবের মধ্যে হালকা হালকা ফ্যানের মতো দেখা যায় এই ডাবগুলোর পানি খুব মিষ্টি এবং ওর মধ্যে যে শ্বাস থাকে সেটাও খেতে খুবই সুন্দর লাগে। আপনি খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা মজাটা ডাবের পুডিং তৈরি করেছেন। যদিও এভাবে ডাবের পুডিং তৈরি করে কখনো খাওয়া হয়নি তবে আপনার তৈরি দেখে তো খেতে ইচ্ছা করছে। সময় পেলে একদিন আপনার মত করেই তৈরি করে খেয়ে দেখব কেমন লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাবের পুডিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বৌদি, খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবারের রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রচন্ড গরমের মাঝে এ ধরনের ঠান্ডা খাবার খেলে প্রাণটা এমনিতেই জুড়িয়ে যায়। ডাবের জলের পুডিং তৈরি প্রক্রিয়াটি আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ডাবের পুডিং দেখেই তো খেতে ইচ্ছে করছে বৌদি।এই গরমে এরকম পুডিং হলে মন্দ হয়না।রেসিপিটি দেখে ট্রাই করবো বাসায়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গরমের দিনে এই জাতীয় রেসিপিগুলো আমাদের সকলের জন্য একান্তই কাম্য। আমার খুবই ভালো লাগে তাই ঈদের দিন আমিও অনেকগুলো দোমালা ডাব পেড়ে ছিলাম এবং আমাদের পরিবারের যে সমস্ত আত্মীয়-স্বজন এসেছিল তাদেরকে খাইয়েছিলাম। খুবই ভালো লাগলো ডাবের জলের এত সুন্দর একটি রেসিপি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60975.16
ETH 1569.36
USDT 1.00
SBD 0.47