নিজের লেখা আর একটি নতুন কবিতা " মনের মানুষ"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমি জানি আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন। আসলে আমার মনেই ছিল না আজ আমার জন্মদিন। Nusuranur আপুর পোস্ট দেখার পর মনে পরছিলো। আমার ছোটো আপু ও ছোটো বোনের মতো ঈশা দিদির ভিডিও দেখে মনে পড়লো। "আমার বাংলা ব্লগ" সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছর আমার প্রিয় মানুষটা মনে করিয়ে দেয়। এ বছর আমার ছোটো ছোটো বোনেরা। প্রতি বছর আমার প্রিয়মানুষ গুলো আমার জন্মদিন পালন করে। আজ আমার ছোট বোনেরা পালন করছে। তবে সব থেকে বেশি ভালো লাগতো যদি সবাইকে নিয়ে জন্মদিন পালন করতে পারতাম। কিন্তু এটা তো আর সম্বব হলো না। তবে ইচ্ছা আছে একদিন সবাইকে নিয়ে পালন করবো। দূরে থাকলেও আপনারা সবাই আমার মনে আছেন। আজ আমি আপনাদের সাথে ছোটো একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে সবার।
"মনের মানুষ"
মনের মানুষ? সে তো মনেই করে বসতি,
খুঁজে খুঁজে হয়রান দিন গুজরান।
ভালোবাসার অনেক রং খুজে ফিরি দিনমান
স্বপ্নের মানুষের দেখা পাবো কি কোনদিন?
মনের কথা মনেই রেখো না গোপন,
ব্যক্ত করো তাকেই, মনের মানুষ যে।
মনের মানুষ তাকেই বলে অহর্নিশি যে পড়ে না মনে
কারণ, দুটি হৃদয় মিলে মিশে একটি হৃদয় হয়।
তাই আলাদা করে কি তাকে মনে করতে হয়।
মনের মানুষ, এ জীবনে তাকে পাবো কি খুঁজে
যদি পাই তবে আমার মত সুখী আর কে হবে
মনের মানুষ, পাওয়া নয় মোটেই সহজ।
কিন্তু গেলে জানবে সার্থক তুমি, সার্থক এ জীবন।।
বৌদি সুন্দর লিখেছেন কবিতাটি । যাইহোক জন্মদিনের শুভেচ্ছা রইল আপনার জন্য। এমন সময় ফিরে আসুক বারবার। 🎂🙏☺❤🥰
বৌদি আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 🧁🧁।আপনি খুব ভালো কবিতা লিখেন।আমার তিন বছরের ছেলেও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।আমি একটি পোস্ট করেছি,এটাই দেখতে পারবেন।আমি গো তেমন কিছু পারিনা,আপনার জন্য আমার পোস্ট। ভুল হলে ক্ষমা করবেন।আবারো
আপু আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ছোটো বাবুর শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে আপু। ছোটো বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি। আপনি যে কতটা ভালোবাসেন এই পোস্ট হলো তার প্রমাণ। ধন্যবাদ আপু।
সর্বপ্রথম আপনাকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। বৌদি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার এই বিশেষ দিনে আমাদের মাঝে সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। আপনার কবিতার লাইনগুলো পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
প্রথমেই জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু🎂🎂🍰🍰। ছোট বোনদের সাথে ছোট ভাইরাও কিন্তু আছে আপনার জন্মদিনে😄😄😄। অনেক অনেক শুভ হোক আপনার আগামী দিনগুলো🥰🥰।
শুভ জন্মদিন বৌদি।
আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
আপনি একজন কবি।
আপনি আপনি খুব বড় ফ্যন।
বৌদি ভালো কাটুক আপনার আগামি দিনের পথ চলা।দাদা টিনটিন বাবুকে নিয়ে সুখে শান্তিতে আপনার জীবন কাটুক।আপনার জন্য শুভকামনা রইল 🥰🥰🥰
বৌদি অনেক এক্সাইটেড ছিলান, ভাবছিলাম আপনি রাতে পোস্টটি দেখবেন কিনা।তবে আপনি দেখেছেন আর খুশি হয়েছেন যেনে তো আমি ডাবল খুশি।
আশা যখন আছে তখন অবশ্যই একদিন সবাই মিলে আপনার জন্মদিন পালন করতে পারবো।তবে আজ রাতে কিন্তু আপনার উপস্থিতি চাই ই চাই, আমাদের স্পেশাল হ্যাংগ আউটে।
আপু আপনার পোস্ট আমরা দুইজনে মিলে দেখছি। এবং পরে আমার মা ও দেখছে। আমার ছোটো বোনের পোস্ট না পড়ে থাকা যায়। কথা দিলাম আমি মাঝে মাঝে আমার ছোটো বোনের সাথে কথা বলবো।
বৌদি আপনার কমেন্ট পড়ে সত্যি আমার খুব ভালো লাগলো।🙏🙏❤️❤️❤️। দাদা আর আপনি দুইজনেই একদম ভাল মনের মানুষ।
🥰🥰🥰🤩🤩😍
বৌদি আমি কিন্তু অপেক্ষায় রইলাম আপনার সাথে আড্ডা দেওয়ার জন্যে।
আমি বেশ এক্সাইটেড ছিলাম আর ভাবনায় ছিলাম যে আপনি পর্যন্ত সময় মতো ভিডিওটি পৌঁছাবে কিনা।
এতো ভালোবাসা এতো সম্মানের বদলে আমি আপনাদের শুধু ভালোবাসা আর দোয়াই দিতে পারবো বৌদি।
মন থেকে ভালোবাসি আপনাকে, দাদাকে, টিনটিন কে।আর আপনার মা দেখেছে, এতোটা প্রয়োজনীয় মনে করার জন্যে অনেক ধন্যবাদ বৌদি।
@tanuja ❤️❤️
ওয়াও বৌদি অনেক সুন্দর কবিতা পড়ে মন ছুয়ে গেল। আসলেই যে মনের কথা বুঝে তাকে মনের কথা বলা ভালো।
সর্বশেষে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা
প্রতিবছর ঘুরে আসুক এই আনন্দময় দিন 🥰🥰🥰🥰
আমিও প্রার্থনা করি
ইচ্ছেটা পাক পূর্ণতা,
সকলের উপস্থিতিতে
দোয়া আর ভালোবাসায়
রঙিন হোক জন্মদিনটা।
আশা করছি সুযোগ অবশ্যই পাবো এবং আমার বাংলা ব্লগের সবাইকে নিয়ে চমৎকারভাবে প্রিয়দিনগুলো উপভোগ করতে পারবো।
আপনার জন্মদিনটি আরো বেশী আনন্দময় হোক, প্রিয় মানুষগুলো সর্বদা আপনার পাশে থাকুক, জীবনটা আরো বেশী সুখময় হোক, এই প্রত্যাশা ও দোয়া করি সব সময়।
সত্যি আপু কবিতা টা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
বৌদি জন্মদিনের শুভেচ্ছা রইল,দোয়া করি আপনার জন্য বাকি জীবন আনন্দ ও সুখ ময় কাটুক।
মনের কথা যতোটাইম না বলতে পারি ততো সময় অধৈর্য্য হয়ে যাই , এখন আর মনের কথা বলতে দেরি করি না সুজোগ পেলেই বলে দি।