ছেলেদের স্পোর্টস প্রোগ্রামে
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। জানুয়ারি মাস আসলেই বাচ্চাদের স্কুলে একটা প্রতিযোগিতার আমেজ চলে আসে। জানুয়ারি মাসের শুরু থেকেই স্পোর্টসের আয়োজন শুরু হয়। ডিসপ্লে, বিভিন্ন ধরনের খেলা। পুরো মাস ধরে বাচ্চারা খুব উপভোগ করে। সেই সাথে অনেক বেশি পরিশ্রম হয় বাচ্চাদের। যেসব বাচ্চারা ডিসপ্লেতে অংশগ্রহণ করে তাদের স্কুলের পুরো সময়টা কেটে যায় রিহার্সেল করতে করতে। আমার বড় ছেলে ডিসপ্লেতে ছিল। বেশ কয়েকটি গানের সঙ্গে পারফরম্যান্স করেছে। তার জন্য এই মাসটাই অনেক পরিশ্রম করতে হয়েছে। শেষের কয়েকদিন তো অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। সকাল আটটায় বাসা থেকে বের হত আর বাসায় ফিরতে ফিরতে সাড়ে চারটা বেজে যেত। তারপরও তাদের কোন ক্লান্তি নেই। খুব আনন্দের সঙ্গে তারা এগুলো করতো। স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়েছিল। অবশেষে সেই কাঙ্খিত স্পোর্টস ডে চলে এসেছিল। ওদেরকে বারোটার মধ্যে স্কুলের বাস নেয়ার জন্য চলে এসেছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকাল তিনটায়। তাই আমি আর ছোট ছেলে বাসে যাইনি। পরে ওর বাবার সঙ্গে গাড়িতে করে গিয়েছিলাম।
আগে গিয়ে দুই তিন ঘন্টা বসে থাকার কোন মানে হয় না। যদিও ওর বাবার অফিসের খুব চাপ ছিল যেতে চাচ্ছিল না। কিন্তু পরে বাধ্য হয়ে গিয়েছে। বাচ্চারা খুব খুশি হয় ওর বাবা স্কুলে গেলে। আমরা দুইটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। স্কুলে দূরে হলেও খুব একটা সময় লাগে না। ৩০ মিনিটে আমরা পৌঁছে গিয়েছি। এবার গিয়ে দেখলাম স্কুল খুব চমৎকার করে ডেকোরেশন করেছে। গতবারের তুলনায় এবার ডেকোরেশন আরো ভালো হয়েছে মনে হল। আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরপরই প্রধান অতিথি চলে এসেছিল। তারপরে তিনটার দিকে অনুষ্ঠান শুরু হয়ে গেল। এরই মাঝে বাচ্চারা সবাই ডিসপ্লের ড্রেস পরে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। খুব ভালো লাগছিল বাচ্চাদেরকে দেখতে।
শুরুতেই বেশ কিছু বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন হল। তারপর শুরু হলো প্যারেড ও বিভিন্ন প্রতিযোগিতা। কিছু প্রতিযোগিতার বাকি ছিল সেগুলো কমপ্লিট করলো। বেশিরভাগ প্রতিযোগিতাই শেষ হয়ে গিয়েছিল। অল্প কিছু প্রতিযোগিতা শুধুমাত্র স্পোর্টস এর দিনের জন্য রেখেছিল যাতে সময় বেঁচে যায়।
খেলা শেষ হওয়ার পর শুরু হয়েছে বাচ্চাদের ডিসপ্লে। বাচ্চারা খুব চমৎকার করে সেজে এসেছিল। আর ডিসপ্লেতে খুব সুন্দর পারফরম্যান্স করেছে। দেখতে ভালো লাগছিল বাচ্চাদের পারফরমেন্স গুলো। এবারে থিমটা খুব চমৎকার ছিল। যার জন্য আরো বেশি ভালো লেগেছে। দূরে আমার বড় ছেলের ডিসপ্লের সাজ। বেশ কয়েকটি পারফরম্যান্স করেছে।
ডিসপ্লে শেষ হওয়ার পর পুরস্কার দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করে দিয়েছে। স্পোর্টস শেষ হওয়ার পরের দুই দিন স্কুল বন্ধ ছিল। বাচ্চাদের রেস্ট নেয়ার জন্য। যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | I Phone 15 Pro Max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
আপু আমার না এমন স্টোর্টস প্রোগ্রাম গুলো বেশ ভালো লাগে। আজ আপনার পোস্ট যখন পড়ছিলাম তখন কেমন জানি নিজের মাঝে আনন্দ উপভোগ করছিলাম। আপনি ছেলের স্কুলের স্টোপটর্স নিয়ে বেশ সুন্দর করে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
এরকম প্রোগ্রামগুলোতে গেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জানুয়ারি মাসের এসব খেলাধুলা করার মুহূর্তগুলো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চারা এসব কিছু নিয়ে অনেক বেশি আনন্দে থাকে। বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠান গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর করে মুহূর্তটা সবার মাঝে শেয়ার করেছেন, এটা আমার অনেক ভালো লাগলো দেখে।
ঠিক বলেছেন আপু বাচ্চারা অনেক আনন্দ করে এই সময়গুলোতে। যাই হোক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।