একটি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করব। আর্ট এর ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। এই ধরনের আর্টগুলো কিছুটা সময় সাপেক্ষ এবং কষ্টকরও বটে। কারণ আর্টগুলো অনেক বেশি মেপে করতে হয় এবং কলম দিয়ে আঁকার কারণে খুব সাবধানে আঁকতে হয়। তা না হলে একবার ভুল হলে ঠিক করার উপায় থাকে না। তখন সম্পূর্ণ আর্ট আবার শুরু থেকে আঁকতে হয়। এই আর্টগুলো করতে করতে অনেকটা শিখে ফেলেছি। এজন্য এখন আর খুব একটা ভুল হয় না। কিন্তু আর্ট করার পর খুব সুন্দর লাগে দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231121114706.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
কলম
রাবার
স্কেল
কম্পাস



প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর ঘরটির চারপাশে চারটি বৃত্ত একে মাঝে লম্বা দাগ দিয়েছি। সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর একটি অংশে ইলিউশন আর্ট শুরু করেছি।


IMG20231120213126.jpgIMG20231120213627.jpg

বৃত্তগুলো বাদে সবগুলো ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে ইলিউশন আর্ট করেছি।


IMG20231120213929.jpgIMG20231120214219.jpg
IMG20231120214454.jpgIMG20231121112202.jpg

এখন বৃত্তগুলোর ভিতরে স্কেল দিয়ে কতগুলো দাগ দিয়েছি। তারপর এক ঘর ফাঁকা রেখে এক ঘর কালো রং করেছি।


IMG20231121112900.jpgIMG20231121113123.jpg
IMG20231121113735.jpgIMG20231121114013.jpg

সবগুলো ঘরে রং করা হয়ে গেলে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231121114624.jpgIMG20231121114627.jpg

IMG20231121114702.jpg


IMG20231121114713.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বরাবরের মতো আজও আপনার ইলিউশন আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। খুব দক্ষতার সাথে আপনি আটগুলো করেন। আমি ইলিউশন আর্ট করতে কয়েকবার চেষ্টা করেছি এত প্যাচ দিতে গিয়ে আমার মাথা ঘুরে যায়। সব মিলিয়ে বলবো আপনার এই ইলিউশন আর্টগুলো আমার কাছে অসাধারণ লাগে।

 2 years ago 

আমার ইলিউশন আর্ট গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। এই আর্টটি আসলেই বেশ প্যাচানো ছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই আর্টগুলো দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।আর একবার যদি ভুল হয় তাহলে শেষ,আর সেটা করতে ইচ্ছে করে না।তবে আপনি কিন্তু খুব সুন্দর করে পুরো আর্টটা শেষ করেছেন। আসলে এমন আর্টগুলো সময় নিয়েই করতে হয়। যেহেতু করতে করতে আপনি অভ্যস্ত তাই ভুল হওয়ার সম্ভাবনাও নেই।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলো একবার ভুল হলে আর প্রথম থেকে করতে ইচ্ছা করে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

যেসব আর্ট গুলো করতে অনেকটা মাপ ঠিক করে করতে হয় সেই আর্ট গুলো করতে সময় বেশি লাগে। যদিও আমি এই ধরনের আর্ট কখনো করিনি। তবে মাঝে মাঝে দেখি আপনি এই ধরনের আর্ট শেয়ার করেন। আপু আপনার ইলিউশন আর্ট দারুন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মেপে আর্ট করলে অনেক সময় লাগে। আবার সেই আর্টগুলো নিখুঁত হয়। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি সাধারণত আর্ট পোস্ট পড়িনা, দেখিও না। কিন্তু আজকের হ্যাংআউটে থেকে মনেহল সবকিছুই পড়া উচিৎ। ভাবুন কি হয়েছে! আমি খুব চমৎকার একটি লেখা পড়লাম আর মনেহলো আর্ট পোস্ট পড়া উচিৎ। হয়ত একদিন নিজেও আর্ট শিখে যাবো। চমৎকার আর্ট আর দারুণ গাঁথুনি লেখার।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

❤️

 2 years ago 

দারুন একটি ইলিউশন আর্ট অংকন করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া কিভাবে এমন সুন্দর নিখুঁত আর্ট করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আর্টটি কিভাবে করতে হয় তা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করেছি যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর আর্ট দেখে। বেশ দারুণভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করেছেন। বেশি ভালো লেগেছে কিছুটা শহীদ মিনার আকৃতির জন্য। আর এমন ভাবে কাজ সম্পন্ন করেছেন দেখেই যেন চোখ ধাঁধালো। এত সুন্দর একটি আর্ট করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আজকের আর্টটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ইলিউশন আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। খুবই দক্ষতা ও সুন্দরভাবে এই আর্টগুলো করে থাকেন। আজকের আর্টটিও অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার ইলিউশন আর্ট গুলো আপনি দেখেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে মেপে মেপে এই আর্ট টি অংকন করেছেন। যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। মেপে মেপে এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সময় লাগলেও এগুলো অঙ্কন করার পরে দেখতে কিন্তু খুব ভালোই লাগে। অনেক বেশি চোখ ধাঁধানো হয়েছে আপনার আজকের অংকন করা এই আর্ট টি। এর আগেও আপনার এরকম আর্ট গুলো দেখেছিলাম। সত্যি খুব ভালো লাগে এগুলো দেখতে।

 2 years ago 

মেপে মেপে করার কারণে আসলেই অনেক সময় লাগে। কিন্তু সবগুলো ঘর সমান হয় মেপে আর্ট করার কারণে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37