ডিম দিয়ে পটল ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ডিম দিয়ে পটল ভাঁজির রেসিপি শেয়ার করবো। পটল বাসায় আনলে সব সময় বিভিন্ন মাছ দিয়ে ভর্তা করে খাওয়া হয়। কখনো ভাঁজি খাওয়া হয়না। তাই সেদিন ভাবলাম পটল ভাঁজি করি। অনেকেই দেখি আস্ত পটল ভেঁজে খায়। আমার অবশ্য ওভাবে খেতে ভালো লাগে না। এজন্য আমি এভাবে কুচি কুচি করে কেটে ভাঁজি করেছি। ডিম দেয়ার কারণে স্বাদ আরো অনেক বেড়ে গিয়েছিল। এই ভাঁজিগুলো যত বেশি ভাঁজা যায় খেতে তত বেশি সুস্বাদু হয়। দেখতেও লোভনীয় লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20240830105930.jpg




পটল
ডিম
পিঁয়াজ
কাঁচামরিচ
হলুদের গুঁড়া
ধনিয়া গুড়া
লবণ
তেল


GridArt_20241223_122221139.jpg



প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে ডিম দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়েছি।


IMG20240830103840.jpgIMG20240830103847.jpg

এখন ডিমটি ভেঙ্গে ভালোমতো ভেঁজে নিয়েছি। তারপর পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি।


IMG20240830103910.jpgIMG20240830103938.jpg

তারপর পটল এবং গুড়া মশলা গুলো দিয়েছি।


IMG20240830104130.jpgIMG20240830104202.jpg

সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


IMG20240830104232.jpgIMG20240830104649.jpg

বেশ কিছুক্ষণ রান্নার পর পানি শুকিয়ে গিয়েছে। তারপরে আরো একটু ভেঁজে নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240830105252.jpgIMG20240830105607.jpg

IMG20240830105928.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার পটল ভাঁজি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

এরকম ডিম দিয়ে পটল ভাজি করে কখনো খাওয়া হয়নি। আমাদের বাসায় চিচিঙ্গা দিয়ে এরকম ডিম দিয়ে ভাজি করা হয়। তবে পটল কখনো রান্না করা হয়নি এভাবে। এ ধরনের ভাজি গুলো গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুন লাগবে। বেশ লোভনীয় লাগলো আপনার রেসিপি দেখে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনার যেহেতু কখনো খাওয়া হয়নি তাহলে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি।

 last year 

IMG_3577.png

IMG_3575.png

IMG_3576.png

 last year 

ডিম দিয়ে পটল ভাজি খুবই সুস্বাদু রেসিপি।এই রেসিপি দিয়ে রুটি বা পরোটা ভীষন সুস্বাদু লাগে খেতে।আমার তো ভীষন পছন্দের এই রেসিপিটি। ডিম দিয়ে পটল ভাজা পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

এই রেসিপি দিয়ে যদিও রুটি খাওয়া হয়নি এর পরে বানালে খেয়ে দেখবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

ডিম দিয়ে পটল ভাজির রেসিপি শেয়ার করেছেন। আসলে ডিম আর পটল ভাজি দিয়ে রুটি পরাটা খেতে ভীষণ ভালো লাগে। এছাড়াও এই ধরনের রেসিপি গুলো আমার অনেক প্রিয়। তবে এই বছর পর্যন্ত এই রেসিপিটি খাওয়া হয়নি। আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের রেসিপি গুলো আপনার প্রিয় জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

ডিম দিয়ে পটল ভাজে রেসিপি সত্যি খেতে অনেক মজা লাগে। এখানে পেঁয়াজ ব্যবহার করার কারণে আরো বেশি মজাদার হয়েছে। এই রেসিপি আমার খাওয়া হয়েছে আমি যেহেতু মেসে থাকি সে সেজন্য এরকম ভাজি আমার বেশি খাওয়া হয়। আপনি বেশ গুছিয়ে রান্নার প্রণালী আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন আপু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পটল খেতে তেমন ভালো লাগে না। তবে এটা যদি ভাজি করা হয় তখন খুবই ভালো লাগে। যদিও কখনো ডিম দিয়ে ভেজে খাওয়া হয়নি। সসিন্দা দিয়ে ডিম দিয়ে ভেজে খেয়েছি। আর এখন সেই কথাই মনে পড়ে গেল। আপনার এই রেসিপিটা দেখে লোভ লেগে গেল আপু। দেখতে কিন্তু দারুণ লাগছে। আশা করি খেতেও মজা হয়েছিল।

 last year 

পটল এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

এভাবে একদিন ট্রাই করব,আশাকরি ভালো লাগবে।এমনিতে তো রান্না করে খাওয়া যায় না।

 last year 

পটল ভাজি খেয়েছি কিন্তু কোনদিন ডিম দিয়ে পটল ভাজি রান্না করে খাওয়া হয়নি। একদিন খেয়ে দেখব রেসিপিটা খেতে কেমন লাগে।

 last year 

এর পরে ডিম দিয়ে রান্না করে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

পটল বড় মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ডিম দিয়ে পটল ভাজির রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে রন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

পটল বড় মাছ দিয়ে খুব একটা রান্না করে খাওয়া হয়নি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42