একটি ভিন্ন রকম আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করবো। আমি সবসময় সব ধরনের আর্ট করার চেষ্টা করি। যেমন জল রঙের আর্ট, ম্যান্ডেলার আর্ট, থ্রিডি আর্ট, বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন। যেকোনো কাজ একটানা করতে থাকলে সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই মাঝেমধ্যে বিভিন্ন ধরনের আর্ট নিয়ে বসি। সবসময় আর্ট করতে বসার সময় হয় না। যখনই সময় পাই তখনই বসার চেষ্টা করি। আবার দেখা যায় মাঝেমধ্যে সময় পেলেও আলসেমি করে বসতে ইচ্ছা করে না। এর জন্য যখন একবার আর্ট করতে বসি তখন বেশ কয়েকটি করে রাখি। যাতে পরে সুবিধামতো শেয়ার করা যায়। যাই হোক আশা করি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
স্কেল
পেন্সিল
রাবার
কলম
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাঝখানে লম্বালম্বি এবং আড়াআড়ি দাগ দিয়েছি ।
আরো কতগুলো দাগ দিয়ে প্রথমে হালকা করে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপরে কলম দিয়ে গাঢ় করেছি।
কলম দিয়ে গাঢ় করা হয়ে গেলে একটি ঘর নিয়ে পাতার মতো ডিজাইন করেছি।
একই রকম ভাবে সবগুলো ঘরের ডিজাইন করে পাতার বাইরের অংশ কালো ভরাট করে দিয়েছি। বাইরে দিয়ে গোল গোল দাগ দিয়েছি।
সবগুলো ঘরের ভিতরে একই রকম ভাবে দাগ দিয়েছি।
পাতার ভিতরে ছোট ছোট দাগ দিয়েছি। ফাঁকা জায়গার গোল ডিজাইন করেছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

god bless you
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিন্ন রকম আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। আর্টটি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে করেছেন। এরকম আর্ট গুলো এর আগে কখনো করা হয়নি। আপনার আর্ট টা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন।
অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।
অপূর্ব সুন্দর হয়েছে আপনার আজকের এই আর্ট টি। তবে হঠাৎ করে তাকালে কেমন যেন চোখ ধাদিয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আপনার আজকের এই ইউনিট আর্টটি।
@tipu curate
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
কি অসম্ভব নিখুঁতভাবে ডিজাইনটি রেখেছেন আপু। আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আপনার হার্ডওয়ার্ক গুলো আমি দেখি বেশিরভাগটাই এরকম ইলিউশনের ওপর তৈরি করেন। আপনার হাতের কাজ অত্যন্ত সুন্দর। অনেক ধৈর্য নিয়ে এই কাজটি করেছেন সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্টওয়ার্ক আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের সুন্দর আর্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে যেভাবে আপনি এই সুন্দর আর্ট তৈরি করেছেন তার মধ্যে ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷