একটি ইলিউশন আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ইলিউশন আর্ট শেয়ার করবো। ইলিউশন আর্ট আঁকতে আমার কাছে খুবই ভালো লাগে। এই আর্টগুলো বিভিন্ন ডিজাইনের হয়। একবার আঁকায় মনোযোগী হয়ে গেলে কখন যে শেষ হয়ে যায় বোঝা যায় না। কিন্তু এই আর্টগুলো অনেক সময় লাগে আঁকতে। কারণ প্রতিটি ঘর মেপে আঁকতে হয়। ঘরগুলো অসমান হলে আর দেখতে ভালো লাগে না। এজন্য প্রতিটি ঘর মেপে সমানভাবে এঁকে নিতে হয়। তাহলেই ডিজাইনটি দেখতে সুন্দর লাগে। যখনই সময় পাই এই ধরনের আর্টগুলো করে রাখার চেষ্টা করি। যাতে পরবর্তীতে শেয়ার করা যায়। যাই হোক আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
স্কেল
রাবার
পেন্সিল
কলম
প্রথমে চারকোনা বড় একটি ঘর এঁকেছি। তারপর ভিতরে ছোট ছোট আরো কিছু ঘর এঁকেছি। প্রতিটি ঘরের মাঝখানে গোল বৃত্ত এঁকেছি।
একটি বৃত্তের চারপাশে ঘুরিয়ে ডিজাইন করেছি। এভাবে সবগুলো বৃত্তের চারপাশে ঘুরিয়ে ডিজাইন করেছি।
সম্পূর্ণ আর্টটি রাবার দিয়ে মুছে কলম দিয়ে গাঢ় করে নিয়েছি।
একটি পাতার ভেতরের লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।
একই রকম ভাবে সবগুলো ঘরে লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি। তারপর ডিজাইনের চারপাশে পেন্সিল দিয়ে রং করেছি।
সম্পূর্ণ ডিজাইনটির চারপাশে পেন্সিল দিয়ে রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

ইলিউশন আর্ট দেখতে চমৎকার হয়ে থাকে। আমি অবশ্য ইলিউশন আর্ট কখনো করিনি। আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মে অনেকের দেখেছি এই আর্ট করতে। আপনার আর্ট চমৎকার হয়েছে আপু। অনেক যত্ন সহকারে মনোযোগ দিয়ে আপনি সুন্দর একটি টেলিভিশন আর্ট সম্পন্ন করেছেন। চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
সময় পেলে একবার করার চেষ্টা করবেন খুব সহজেই পেরে যাবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
একটি ইলিউশন আর্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ইলিউশন আর্টটি দেখে অবাক চোখে তাকিয়ে ছিলাম। আপনার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার ইলিউশন আর্ট আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এই আর্ট বিভিন্ন ধরনের ডিজাইনের হয়ে থাকে। একবার আঁকায় মনোযোগী হলে তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু একদমই টের পাওয়া যায় না। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে অনেক দিন হয়েছে করা হয় না। আপনার এত সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো যথেষ্ট সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আঁকতে বসলে তখন আর খুব একটা খারাপ লাগে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার করা ইলিউশন আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর ইলিউশন আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ইলিউশন আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর ইলিউশন আর্ট গুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
আপনি এ ধরনের আর্ট গুলো দেখে মুগ্ধ হয়ে যান জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এ ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আপনি খুবই সুন্দর করে একটি ইলিউশন আর্ট করেছেন। যদি ওই ধরনের আর্ট গুলো কখনো করা হয়নি তবে খুবই সুন্দর লাগে দেখতে। ইলিউশন আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ধরনের আর্টগুলো আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এই ধরনের আর্ট গুলো করতে আসলেই অনেক সময় লাগে। অনেক মাপঝোক করে এগুলো আর্ট করতে হয়। অনেক সময় এবং ধৈর্য ধরে পুরোটা করেছেন আপনি। পুরাই চোখ ধাঁধানো ছিল আজকের আর্ট। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই ধরনের আর্টগুলো আসলেই চোখ ধাঁধানো হয়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
@tipu curate
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)