লটারি-২
গত পর্বে
আমার কাছে আইডিয়া টা মন্দ লাগল না।আমি বললাম,"চলো কাল সবাইকে বলি। যারা রাজি হবে তাদের নিয়ে শুরু করি।কিন্তু আমি ভাবছিলাম এতে কয়জন রাজি হবে৷ যাই হোক মনে সন্দেহ নিয়ে পরের দিন পরিচিত বিশ্বস্ত লোকদের বলি।তারা রাজি হয় এভাবে আমাদের মোট সদস্য দাঁড়ায় প্রথম দিনে ১০জন।
বর্তমান পর্বে
আমরা তো বেশ খুশি হয়ে গেলাম। সবাই প্রথমেই টাকা দিয়ে দিয়েছিল,আর পরের দিন শুক্রবার ছিল তাই আমরা ঠিক করলাম লটারি শুক্রবার বিকেলে হবে। সেভাবেই সবাইকে জানিয়ে দেওয়া হল। সবাই শুক্রবার বিকেলে এসে হাজির হল।আমিও লটারির প্রস্তুতি নিয়ে ফেললাম। কিন্তু একটু বিপত্তি বাধে।
আমরা শুধু দশ জনকে বলেছিলাম।কিন্তু লটারি করার পূর্ব মূহুর্তে আমাদের পাড়ার বাকি লোকজন কিসের লটারি জানতে চায়,তারপর তাদের ব্যাখ্যা করলে তারা একটু রাগ হয় তাদের না জানানোর কারনে। তখন তারাও যোগ দিতে চায়। কিন্তু বেশি মানুষ মানে বেশি ঝামেলা।আর এখানে টাকা পয়সার বিষয় আছে। কিন্তু তারাও নাছোড় বান্দা।
আর সদস্য বেশি হলে আবার আরেকদিক থেকে সমস্যা হবে।এখন যেখানে ১০মাসের মাথায় সব মিটে যেত তখন সময় আরো বেশি লাগবে। হিসাব করে দেখা গেল মোট সদস্য দাঁড়ায় ১৬জনে। আর্থাৎ সমিতি চালাতে হবে ১৬মাস পর্যন্ত। যা বেশ দীর্ঘ সময়।কিন্তু তারা সেগুলো মানতে নারাজ। তাদের এক কথা তাদেরও নিতে হবে।
শেষে অনেক ভাবার পর বুদ্ধি বের করলাম,লটারি একটা না করে দুইটা করব। ফলে একবারে দুইজন এর হয়ে যাবে। ফলে সময় কম লাগবে।যদিও আরেকটা পথ ছিল যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম।যাই হোক প্রতিবেশীদের তো আর মনে কষ্ট দেওয়া যায় না,কারন সুখে দু:খে তারাই পাশে থাকবে। তাই আগের সদস্যদের মতামত নিয়ে তাদেরও যোগ করে নিলাম।
তারাও সবাই সাথে সাথেই টাকা জমা দিল। ফলে লটারির তারিখে কোন পরিবর্তন আনতে হয়নি। মোট টাকা আমাদের জমা হল ১৬০০০/-। লটারিতে বিজয়ী হবেন ২জন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল।সেই সাথে সবাই অনুমান করছিল কে পেতে পারে। আমাদের পাশের বাসার এক পিচ্চিকে নাম তোলার জন্য নির্বাচন করা হল। এখানে আমি একটা কথা বলে রাখি,আমি ভাবি নি আজ আমাদের বাসার কেউ পাবে।
কিন্তু নাম তোলার পর দেখা গেল প্রথম নাম আমার আম্মুর।আম্মু তো অনেক খুশি হয়েছিল।এবার সবার উত্তেজনা আরো বেড়ে গেল। সবাই মনে মনে প্রার্থনা করছিল।যদিও আমি জানতাম পাব না,তারপরেও আমি প্রার্থনা করছিলাম। কিন্তু না,কপাল মন্দ। এবার নাম উঠল আমার বাবার। নিজের নাম না উঠলেও আমি খুশিতে লাফাচ্ছিলাম।একটা নাম উঠতে পারে, কিন্তু দুই দুইটা নামই উঠবে আশাই করি নি।
অবশেষে সবার উপস্থিতিতে বিজয়ীদের মাঝে টাকা হস্তান্তর করে,সব লিখে নিলাম। আর সবাইকে নেক্সট টাকা দেওয়ার সময়সীমা ও লটারির দিনও জানিয়ে দিলাম। এরপর সবাই সবার বাড়ি চলে গেল।
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আরেব্বাস! একেবারে প্রথমেই দুইজনের নাম ই উঠে গেলো! ব্যাপারটা দারুণ তো! তোমার লাক নিয়ে কিছু নাই বললাম কিন্তু বাদার বাকিদের লাক তো সেই রকম! তবে সেখানে যদি আমি থাকতাম, তবে এমন লটারিতে সবার পরে নাম উঠলেই খুশি হতাম।
হ্যা আসলেই।।বংশগত ভাবে যদি লাক পাওয়া যেত,তাইলে সেই হত। টাকা টা পাইলে পুজার আগে ইনভেস্ট করা যাইত। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ্ বেশ মজার লটারি তো।মনে হচ্ছে আপনাদের সমিতিতে যোগ দেই।লটারিতে আপনার বাবা-মা দুজনের নামই একসাথে উঠেছে বেশ ভালো লাগলো জেনে। অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.