রবিবারের আড্ডা-৪৫ || ABB Stage Show: Episode-45
ব্যানার ক্রেডিট @hafizullah
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৪৫ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।
আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।
স্ক্রিনশট ক্রেডিট @moh.arif
আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @joniprins ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর জনি প্রিন্স ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।
প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।
উত্তরঃ আমি যখন প্রথম ঢাকায় আসি চাকুরি করার জন্য , তখন সেই সময় আমার যে রুমমেট ছিল রিফাত তার মাধ্যমেই মূলত আমি স্টিমিটের সন্ধান পাই। ২০১৭ সালের ডিসেম্বর মাসে সে আমাকে নিজের থেকেই আইডি খোলার জন্য অ্যাপ্লিকেশন করে দেয় এবং আমি ২০১৮ সালের জানুয়ারি মাসে আইডিটা হাতে পাই। সেই আইডির নাম ছিল রাসেল খান, তবে আমি প্রতারণার খপ্পরে পড়ে যাই শুরুতেই। ফিশিং কমেন্টসে লোভে পড়ে ক্লিক করে সেই সময় আমি আইডিটা হারিয়ে ফেলি। যদিও পরবর্তীতে হেল্প সেন্টারে কথা বলে আইডিটা উদ্ধার করতে পেরেছিলাম, তবে ততদিনে আমার কিছুটা স্টিম লস হয়ে যায়। তারপরে আমি নিজের থেকেই নতুন আইডি খুলি এবং করোনাকালীন সময়ে মাঝে মাঝে টুকটাক এখানে কাজ করতাম ও অনেকের লেখা পড়তাম। তবে যখন আমি বাংলায় লেখা দেখি প্রথম তানজিরা ম্যাডামের, তারপর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে সেভাবে সাড়া পাইনি। অবশেষে আমি নিজেই ঘাঁটাঘাঁটি করে যুক্ত হয়ে যাই আমার বাংলা ব্লগে এবং আমি পরিচিতি পোস্টে রেফার দেই আমার সেই বন্ধু রিফাত কে। তবে সেই রেফার এখানে, গ্রহণযোগ্য হচ্ছিল না। পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠাতা দাদার সুপারিশে আমি এখানে যুক্ত হতে পারি। যদিও আমি প্রতিনিয়ত এখানকার এডমিন মডারেটরদের পোস্ট পড়তাম এবং পড়ার পর বেশ ভালো লাগা কাজ করতো। মূলত আমার যাত্রাটা এভাবেই শুরু হয় আমার বাংলা ব্লগে।
প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।
উত্তরঃ এটা এককথায় অপরিসীম। কেননা শুরুর দিকে, আমি এখানকার তেমন কোন কিছুই জানতাম না। কিভাবে পোস্টকে সাজাতে হয়, মার্কডাউন, সিকিউরিটি সম্পন্ন বিষয়গুলো, অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আমি এবিবি স্কুলের মাধ্যমেই শিখি। তাছাড়া আমি এখানে ভেরিফাইড হওয়ার পরে আমার স্ত্রীকেও রেফার করি এবং এখন আমি ও আমার স্ত্রী দুজনে বেশ ভালোভাবেই এখানে কাজ করছি। আমাদের ব্লগিং ক্যারিয়ার গঠনে এবিবি স্কুলের ভূমিকা সত্যিই অতুলনীয়।
প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।
উত্তরঃ যদি আমি শুরুর দিকে বিভিন্ন কাজ করেছিলাম, বিশেষ করে কমেন্টস এর মাধ্যমে তখন অল্প কিছু ভোট পেতাম বা লেভেলে থাকার সময় পোস্টে দু - এক ডলারের ভোট পেতাম। কিন্তু যখন ভেরিফাইড হয়েছি তখন সাই-ফক্স থেকে প্রথম ১২ ডলারের ভোট পেয়েছিলাম যেটা অনেকটাই মনে রাখার মত। তারপরে যতই কাজ করতাম ততই ভোট পেতাম। শুরুর দিকে আমরা টায়ারে থাকার সময় তিনটা করে সাই-ফক্স থেকে ভোট পেতাম, বেশ ভালই ইনকাম হতো। যদিও আমি এর আগে এখান থেকে টাকা উঠিয়েছি, তবে আমার বাংলা ব্লগের কমিউনিটি থেকে প্রথম টাকা ইনকামের অর্থ দিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম।
প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।
উত্তরঃ আমি মূলত স্কুল, কলেজ বা পুরো ছাত্র জীবন মিলে শুধুমাত্র দুটো প্যারাগ্রাফ ও একটা অ্যাপ্লিকেশন পড়েছিলাম। আর তা দিয়েই আমার পুরো ছাত্র জীবনে আমি ইংরেজি বিষয়ে প্রতিনিয়ত পাশ করে গিয়েছি। মূলত একটা টেকনিক অবলম্বন করে, সবকিছু ঠিকঠাক রাখতাম লেখার ফরম্যাটে, শুধু ভিতরে একটু এলোমেলো করে দিতাম। মানে প্রশ্ন যা লিখেছে তাই লিখে দিতাম। সত্যিই আমার সেই টেকনিকটা বেশ ভালোই কাজে দিয়েছিল ছাত্র জীবনে। এটাই ছিল আমার জীবনের সবথেকে মজার ঘটনা।
প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।
উত্তরঃ
এই চোখে রেখে চোখ মন মাঝে আসোনা
এই বুকের আকাশে উড়ে যাবো চলোনা
এই চোখে রেখে চোখ মন মাঝে আসোনা
এই বুকের আকাশে উড়ে যাবো চলোনা
কাছে এসে ভালবেসে তুমি আমার হও না
সাত জনমের তুমি কেন বোঝোনা
এই হৃদয়ের তুমি সে কি জানো না
সাত জনমের তুমি কেন বোঝোনা
এই হৃদয়ের তুমি সে কি জানো না
এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৪ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন জনি প্রিন্স ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।
এরপর আমরা জনি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা হলেন - @rex-sumon @samhunnahar @titash
অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন এবং অতিথিকে, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।
রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।
সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা জনি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। জনি প্রিন্স ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।
সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
রবিবারের আড্ডার প্রোগ্রামটি আমার অনেক ভালো লাগে। এবার আড্ডায় জনি ভাইয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম সবকিছু জানতে পেরে অনেক ভালো লাগলো। পুরো আড্ডাটি জুড়ে অনেক জমজমাট ছিল। অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গতকাল বেশ অসুস্থ থাকার পরও রবিবারের আড্ডায় যুক্ত ছিলাম। শুধুমাত্র ভাইয়া আপনার কথাই শুনেছি। কিন্তু জনি ভাইয়ের কথা কিছুই শুনতে পাইনি। তবুও আজ আপনার রিপোর্টটি পড়ে বেশ অনেক কিছুই জানতে পারলাম। ইউজারদের মধ্যে জনি ভাই বেশ পরিচিত একটি মুখ এবং ভালো মনের মানুষ। তাই তার কথা গুলো শুনার বেশ ইচ্ছে ছিল। ধন্যবাদ ভাইয়া প্রতিবেদনটি বেশ সুন্দর করে উপস্থাপন করার জন্য্
আমি বুঝতে পেরেছি, হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে এমনটা হয়েছিল। তারপরেও থেকেছেন ,বিধায় ভালো লেগেছে আমার কাছে।
রবিবারের আড্ডায় জনি ভাইয়ের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে রবিবারের আড্ডাটি অত্যন্ত জমজমাট একটি আড্ডায় পরিণত হয়েছে। আমি আশা করি আগামী দিনেও রবিবারে আড্ডা আরও বেশি আনন্দদায়ক এবং উপভোগ্য হবে।
পারিবারিক একটা কাজের কারণে এবারের রবিবারের আড্ডা তে অংশগ্রহণ করতে পেরেছিলাম না তাই খুবই খারাপ লেগেছিল। এজন্য সকাল থেকেই অপেক্ষায় ছিলাম কখন রবিবারের আড্ডার রিপোর্ট প্রকাশ করবেন আর বিষয়গুলো আমি জানতে পারবো কালকে কি কি হয়েছিল। পুরো পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
রবিবারের আড্ডায় অনেক সুন্দর সময় কাটিয়েছি। রবিবারের আড্ডা সত্যি দারুন একটি উদ্যোগ। আর প্রত্যেক রবিবার অপেক্ষায় থাকি বিশেষ সেই সময়ের। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করেছেন এবং অতিথির সাথে কাটানো মুহূর্তগুলো তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
জী ভাইয়া গত কাল আড্ডাটা আমার কাছেও খুবই ভালো লেগেছে। সিয়াম ভাই যেদিন বলেছিল সেদিন থেকে খুবই এসক্সাইটেড ছিলাম। দিন যত এগিয়ে আসতেছিল ততই বুকের ভিতর কেমন করছিলো। তবে সেই ভয়টা গতকাল চলে গেছে। আপনার সহযোগিতায় দারুন সময় কাটিয়েছি। ধন্যবাদ।
আমরা আপনাকে অতিথী হিসেবে পেয়ে, বেশ ভালো সময় কাটিয়েছি ভাই, আপনার জন্য শুভেচ্ছা রইল।
রবিবারের আড্ডা শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। এবারো জনি ভাইয়ের পরিচিতি জেনে অনেক ভালো লাগলো। আসলে সফলতা আসতে সময় লাগে।যাইহোক ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে বিষয় গুলো ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
https://twitter.com/sharifShuvo11/status/1723924067873620414?t=UqJL0pKkmh_622G5rkB5dA&s=19
এই সপ্তাহে রবিবারের আড্ডায় আমি জয়েন্ট হতে পারলাম না। কিন্তু এই রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলাম। দেখতে পারলাম এবারের রবিবারে আড্ডায় জনি ভাইয়া এসেছে। সবার মজার সময় কাটানোর মুহূর্তটি আজকে রিপোর্ট দেখতে পেরে নিজের কাছেও ভালো লাগলো। যাইহোক আর যারা যারা প্রশ্নই বিজয় হয়েছেন তাদেরকেও অনেক অভিনন্দন। চেষ্টা করব পরবর্তী রবিবারের আড্ডায় জয়েন্ট থাকার জন্য।