রবিবারের আড্ডা-৪৬ || ABB Stage Show: Episode-4৬

in আমার বাংলা ব্লগ3 years ago

Abb_Show-46.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৪৬ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

eeeee.PNG

স্ক্রিনশট ক্রেডিট @rupok

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @jamal7 ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর জনি জামাল ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ বিয়ের পর আমি যখন আবারও বিদেশ ফেরত যাব, সেই সময় হঠাৎই আমার মা-বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আমি আমার ওয়াইফের সঙ্গে পরামর্শ করলাম এবং সিদ্ধান্ত নিলাম, আমি আর বিদেশ যাবো না এবং দেশেই কিছু করার ইচ্ছে জাগল। যেহেতু আমার ওয়াইফ এখানে পূর্ব থেকেই কাজ করছিল, সেই সুবাদে আমি মাঝে মাঝেই এখানকার হ্যাংআউট গুলো শুনতাম, তখনই ইচ্ছা জেগেছিল এখানে কাজ করার। অবশেষে আমার ওয়াইফের মাধ্যমে এখানে যুক্ত হয়ে যাই এবং আমরা স্বামী-স্ত্রী এখন বেশ ভালই কাজ করছি এখানে।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ আমি মনে করি এবিবি স্কুলের শিক্ষা আমার ব্লগিং ক্যারিয়ার গঠনে অতুলনীয় ভূমিকা রেখেছে। এটা বলতে গেলে সকল সদস্যের জন্যই। আমি খুবই কৃতজ্ঞ প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা এডমিন,মডারেটর এর প্রতি। এই উদ্যোগ ক্রমাগত বাস্তবে পরিণত করার জন্য। আমার সকল ক্লাসগুলোই খুবই ভালো লেগেছে। যার কারণে, সব কিছু এখন আমার কাছে সহজ লাগে।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ যেহেতু আমার দীর্ঘ ছয় মাস লেগেছিল ভেরিফাইড সদস্য হতে, তাই আমার কাছে সাই-ফক্স এর ভোট পাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম। এটা আসলে মুখে বলে প্রকাশ করা বেশ কঠিন। যেদিন আমি সাই-ফক্সের ভোট পেয়েছিলাম, সেদিন আমি আমার ওয়াইফ কে দেখিয়েছিলাম ভোটটা এবং খুবই খুশি হয়েছিলাম। এখানকার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি, ভাইয়ের সঙ্গে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম এবং বাকি টাকা আমার বাবার চিকিৎসার পিছনে খরচ করেছিলাম।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ যখন আমি ওমানে থাকতাম, সেই সময় আমাদের কোম্পানিতে আর একজন বাঙালি থাকতো। আমরা একসঙ্গেই কাজ করতাম, যদিও ঐ লোক প্রথমে জানতো না যে আমি বাঙালি, তাই আমার সামনেই, সে তার বান্ধবীর সঙ্গে বেশ হাসি খুশি ভাবে ফোনে কথা বলছিল। অবশেষে আমাকে সেই লোক একবার বলছিল আরবি দিয়ে, যে আমি আমার বান্ধবীর সঙ্গে কি কথা বলছি, তুমি কি সেটা বুঝতে পেরেছ। তখন আমি তাকে বললাম, আপনি যা বলেছেন সব আমি বুঝতে পেরেছি। কেননা আমি নিজেও বাঙালি। যদিও তাৎক্ষণিক সেই লোক আমার বারবার পরিচয় জানার চেষ্টা করছিল এবং আইডি কার্ড দেখতে চেয়েছিল, তখন আমি নোয়াখালীর ভাষায় তার সঙ্গে কথা বলেছিলাম। তখন লোকটা পরে বুঝতে পেরেছিল যে, আমি আসলেই বাঙালি।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৫ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন জনি জামাল ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা জামাল ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা হলেন - @narocky71 @bristy1 @ah-agim

অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন এবং অতিথিকে, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

Screenshot_20231120_000533_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা জামাল ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। জামাল ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি বেশ সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন।এবারের রবিবারের আড্ডা বেশ উপভোগ করেছিলাম ভাইয়া।জামাল ভাই এর সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছিলাম।ভাইয়া খুব সুন্দর করে সব প্রশ্নের উত্তর গুছিয়ে দিয়েছেন।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু পুরো বিষয়টি বুঝতে পেরে, নিজের মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডা মানে অন্যরকম বিনোদনের প্রোগ্রাম। রবিবারের এই আড্ডায় একজন নতুন অতিথির সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই আড্ডায় বিনোদন ও উপস্থাপনা শুভ ভাইয়ার এক কথায় অসাধারণ। হ্যাং আউট এর মত রবিবারের আড্ডা ও অনেক জমে উঠেছে।
বেশ ভালো লাগে আড্ডায় থাকতে পেরে। ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমরাও আপনার মত শ্রোতা পেয়ে অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের সঙ্গেই থাকুন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

রবিবারের আড্ডা আমার বাংলা ব্লগের দারুন একটি আয়োজন। আর প্রত্যেক রবিবার আমরা সবাই অপেক্ষায় থাকি। রবিবারের আড্ডায় আমরা দারুণ সময় কাটিয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি রিপোর্ট উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

দেখতে দেখতে অনেক গুলো আড্ডা পার করে ফেললাম ৷ এই আড্ডার মাধ্যমে অনেক কিছু জানতে পারি , সত্যিই এটা ভীষণ ভালো লাগে ৷ গত আড্ডায় জামাল ভাইয়ার বিষয়ে এতো কিছু জানতে পেরে ভীষণ ভালো লাগছে ৷ ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ভাবে রিপোর্ট টি প্রকাশ করার জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রবিবারে আড্ডা আমার বাংলা ব্লগে অনেক মজার একটা আড্ডা। আসলে আমি সব সময় চেষ্টা করি রবিবারের আড্ডা শোনার জন্য।তবে এবার মেয়ের পরিক্ষার জন্য উপস্থিত থাকতে পারিনি।তবে আপনার পোস্ট এর মাধ্যমে সকল কিছু জানতে পারলাম।ধন্যবাদ ভাইয়া জামাল ভাই সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো।

 3 years ago 

দারুন ছিল গত কালকের রবিবারের আড্ডাটি। আসলে সব সময় ভালো লাগে রবিবারের আড্ডা গুলো। যারা অতিথিরা আসেন সবার মাধ্যমে আমরা অনেক এনজয় করতে পারি। গতকালকের জামাল/সরল ভাইয়ের মাধ্যমে অনেক কিছু তথ্য আদান প্রদান হলো। পরিবেশটা খুবই সুন্দর ছিল। অনেক সুন্দর খোলামেলা আলোচনা হল। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আবারও শেয়ার করার জন্য বিস্তারিত।

 3 years ago 

আসলে তার মা তাকে সরল বলে ডাকে, ব্যাপারটা বেশ যুক্তিযুক্ত। সে আসলেই সহজ সরল মানুষ।

 3 years ago 

জি ভাইয়া আমিও মজা করেছি একটু 😍😍।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বরাবরের মতো গতকালকেও রবিবারের আড্ডা প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। জামাল ভাইয়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। জামাল ভাইয়ের মাধ্যমে অনেকদিন পর আসিফ আকবরের গান শোনা হয়েছে। যাইহোক আশা করি আগামী পর্বে নতুন অতিথিকে দেখতে পাবো। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তার পছন্দের গানের আসলেই তারিফ করতে হয়, আমি নিজেও অনেকটা দিন পরে গতকাল আসিফের গান গুনেছিলাম।

 3 years ago 

গতকাল আড্ডাতে আমরা সবাই মিলে বেশ দারুন সময় উপভোগ করেছিলাম। আসলে জামাল ভাই আমাদের সকলের প্রশ্নের বেশ স্বাচ্ছন্দে উত্তর দিয়েছিল। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি এই আড্ডাতে উপস্থিত থাকার জন্য। প্রত্যেক ব্লগারের অনুভূতি জানার জন্য রবিবারের আড্ডায় আমরা সবাই উপস্থিত থাকি। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

 3 years ago 

এটা সত্য, জামাল ভাই আসলেই বেশ মজার মানুষ, তার সঙ্গে গতকালকের সময়টা বেশ ভালই কেটেছিল আমাদের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38