উন্মুক্ত পত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

message-in-a-bottle-3437294_1280.jpg

source

সিন্ডিকেট বিরোধী , সামাজিক ব্যাধি নিরসন ও জনসচেতনতা মূলক কার্যক্রম আমি বহু আগে থেকেই করে আসছি। মূলত প্রতিনিয়তই চেষ্টা করি, সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকার জন্য। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা বা তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করতে আমি সর্বদাই তৎপর।

বলতে গেলে, আমার বন্ধু পাড়ার মোড়ের চায়ের দোকানদার, এলাকার রিক্সাওয়ালা ভাইয়েরা বা খেটে খাওয়া মানুষ। এদের সঙ্গে বন্ধুত্ব করে, এক প্রকার আলাদা প্রশান্তি পেয়েছি। তাদের কথা আমাকে প্রতিনিয়ত ভাবায়। আমার অধিকাংশ লেখায়, এই মানুষগুলোই প্রধান চরিত্রে থাকে। কেননা তাদের জীবন সংগ্রামের। তারা যে এই ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে কিভাবে টিকে আছে, সেই গল্প যখন শুনি, তখন যেন হৃদয় আমার রক্তাক্ত হয়ে যায়।

তাছাড়া প্রকৃতি-পরিবেশ বা জীববৈচিত্র্য রক্ষার্থে, সচেতন নাগরিক হিসেবে আমার যতটুকু করণীয় বা সচেতনতার বার্তা ছাড়াতে, যা করা দরকার তা আমি প্রতিনিয়তই করছি।

তারপরেও কিছু কথা আপনাদের খুব ভালো ভাবে জেনে রাখা উচিৎ বলে, আজ কথা গুলো মুক্ত ভাবে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

IMG_20230924_051139_934.jpg

আমি শরীফ শুভ, পেশাঃ মুক্তমনা ব্লগার। সমসাময়িক সময়ে আমি, সামাজিক ব্যাধি নিরসন ও জনসচেতনতা মূলক কার্যক্রম নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি।

আমার সংগ্রাম, সাধারণ মানুষের জন্য, এলিট শ্রেণীর জন্য নয়।
জয় হোক সাধারণ মানুষের। সাধারণ মানুষ এগিয়ে যাক, সর্বদা সর্বস্তরে-সর্বক্ষেত্রে।

এমতাবস্থায় আমার এমন কার্যকলাপে, অনেক ব্যক্তি-মহল বা রাজনৈতিক-অরাজনৈতিক দল কিংবা এলিট মানুষের রোষানলের, আমি শিকার হয়েছি। আবার অনেক সচেতন মহলের বা সাধারণ মানুষের বাহবা পেয়েছি।

তবে একটা কথা,
আমি সজ্ঞানে পরিস্কার ভাবে বলছি, সামাজিক ব্যাধি নিরসন ও জনসচেতনতা মূলক কার্যক্রম নিয়ে আমার এগিয়ে যাওয়া চলমান থাকবে।

এমতাবস্থায়, আমার বা আমার পরিবারের লোকজনের যদি বিন্দুমাত্র ক্ষতি সাধিত হয়, তাহলে এই দায় কিন্তু স্বাধীন রাষ্ট্র কে নিতে হবে।

ভুল ত্রুটি মার্জনীয়
ধন্যবাদ

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো কারণ সাধারণ মানুষের জীবনমান সম্পর্কে তাদের কাছ থেকে জেনে সেই বিষয়ের উপর নিজের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এইরকম জনসচেতনতা মূলক কর্মকাণ্ডে আমাদের জড়িত থাকা উচিত সাধারণ মানুষের সুবিধার বিষয়টি ভাবা উচিত ভাল লাগল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জয় হোক সাধারণ মানুষের, সর্বদা সর্বক্ষেত্রে।

 3 years ago 

জি ভাই আমরা তো দেখে আসছি আপনি সাধারণ মানুষের কাছাকাছি থাকেন এবং তাদের সমস্যার সমাধানের জন্য কাজ করতে একটু ও দ্বিধাবোধ করেন না। এটা আপনার সবথেকে ভালো একটি গুণ। সত্যি বলতে ভাইয়া বন্ধুত্ব তার সাথেই করা উচিত। যার সাথে মন খুলে দু'চারটা কথা বলতে পারবে এবং নিজের প্রাপ্ত সম্মানটা পাওয়া যাবে।আপনি যেমন এলাকার রিক্সাওয়ালা ভাইদের সাথে বন্ধুত্ব করে প্রশান্তি পেয়েছেন। আমিও ঠিক ভাইয়া এদের সাথে কথা বলে অনেক প্রশান্তি পায়। কিন্তু একটা উচ্চবিত্ত মানুষের সাথে কথা বলতে গেলে আগে আমাদের ভাবতে হয় যে কি বলবো!এইটা খুব ভালো একটি গুণ। মানুষের মাঝে সচেতন বার্তা ছড়াতে আপনি সবসময় প্রস্তুত থাকেন। আপনি নিজেকে ব্লগার হিসেবে পরিচিত দিছেন ভাইয়া। সত্যি আমরা অনেক গর্ব করে বলতে পারি যে আমরা একজন ব্লগার। অবশ্যই পরিবারের লোকজনে যদি বিন্দুমাত্র ক্ষতি সাধিত হয় তাহলে স্বাধীন রাষ্ট্র কে দায় নিতে হবে। আপনি অনেক সুন্দর মূল্যবান কথা বলেছেন

 3 years ago 

আমি আপনার মন্তব্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

ভাই আপনার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, আপনি সর্ব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারেন। আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সম্ভব হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দোয়া করি আপনি এভাবেই এগিয়ে যাবেন।

আমার বা আমার পরিবারের লোকজনের যদি বিন্দুমাত্র ক্ষতি সাধিত হয়, তাহলে এই দায় কিন্তু স্বাধীন রাষ্ট্র কে নিতে হবে।

অবশ্যই এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জনসচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বত্র, সাধারণ মানুষ এগিয়ে যাক সর্বক্ষেত্রে। এমনটাই প্রত্যাশা আমিও ব্যক্ত করি ভাই।

 3 years ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নিয়েছেন ভাইয়া। সমাজের শ্রমজীবী মানুষদের নিয়েই কাজ করা উচিত, তাদের অধিকার রক্ষায় কাজ করা উচিত। এজন্য দরকার জনসচেতনতা। তাদের অধিকার সম্পর্কে জানাতে পারা। আশা করছি আপনি কাজটি চলমান রেখে এগিয়ে যাবেন। ভালো কাজে শত্রুপক্ষ থাকবেই তবে সত্যের জয় নিশ্চিত ☘️

 3 years ago 

আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমার বা আমার পরিবারের লোকজনের যদি বিন্দুমাত্র ক্ষতি সাধিত হয়, তাহলে এই দায় কিন্তু স্বাধীন রাষ্ট্র কে নিতে হবে।

একটা কথা ভাই। বলেন তো এইরকম দায় আমাদের রাষ্ট্র কবে নিয়েছে বা কখনোই নেবে নাকী। আশাকরি আপনি সুস্থ‍্য থাকবেন। এই ধরনের ব‍্যতিক্রম কাজ করতে গেলে রোষানলে পড়াই লাগে। এটাই আফসোস। যাইহোক আপনার জন্য শুভকামনা ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60930.75
ETH 1577.59
USDT 1.00
SBD 0.47